1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
চরফ্যাশনে গরুর ঘাস কাটতে গিয়ে বজ্রপাতে কৃষকের মৃত্যু - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news চরফ্যাশনে গরুর ঘাস কাটতে গিয়ে বজ্রপাতে কৃষকের মৃত্যু - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০১:২৯ অপরাহ্ন
শিরোনাম :
মোতাহার নগর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক শাহজাহাদা, সদস্য সচিব বাচ্চু মাতাব্বর তালাকের পরও হুমকি, আত্মগোপনে নারী বিএনপি নেতার বিরুদ্ধে আটকে রেখে নির্যাতনের অভিযোগ লালমোহনে মাসিক সমন্বয় ও আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত কলাপাড়ায় কিশোরীকে যৌন নিপীড়নের অভিযোগে মামলার প্রধান আসামি কবিরাজ গ্রেপ্তার লালমোহনে সরকারি টেকনিক্যাল কলেজসহ দুই প্রতিষ্ঠানের কেউ পাস করেনি তজুমদ্দিনের একমাত্র জিপিএ -৫ প্রাপ্ত শিক্ষার্থী রিতুর স্বপ্ন বিসিএস প্রশাসন ক্যাডার বোরহানউদ্দিন বড়মানিকায় মেম্বার প্রার্থী হতে আলোচনায় সাংবাদিক কবির হোসেন লালমোহনে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার লালমোহনে দৈনিক বাংলাদেশ বাণী পত্রিকার ২য় প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সকলের সহায়তায় ডান পা পচন ধরা আশরাফুল বাঁচতে চায়

চরফ্যাশনে গরুর ঘাস কাটতে গিয়ে বজ্রপাতে কৃষকের মৃত্যু

রুবেল আশরাফুল, চরফ্যাশন 
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২০ জুন, ২০২৪
  • ১৮২ বার পঠিত
Spread the love
রুবেল আশরাফুল, চরফ্যাশন
ভোলার চরফ্যাশনে গরুর ঘাস কাটতে গিয়ে বজ্রপাতে মো. আক্তার তালুকদার (৪০) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২০ জুন) সকাল ৮ টার দিকে উপজেলার জাহানপুর ইউনিয়ন ১ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে। নিহত আক্তার তালুকদার ওই ওয়ার্ডের রশিদ তালুকদারের ছেলে।
এসব তথ্য নিশ্চিত করেছেন জাহানপুর ১ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. রাসেল।
তিনি জানান, কৃষক আক্তার তালুকদার সকাল ৮ টার দিকে স্থানীয় সৌরভ মিয়ার খামারে গরুর ঘাস কাটার জন্য যান। ঘাস কাটার সময় বৃষ্টি শুরু হলে বজ্রপাত ঘটে। সেই বজ্রপাতে কৃষক আক্তার তালুকদার ঘটনাস্থলেই মারা যান। পরে খবর পেয়ে স্বজনরা লাশ উদ্ধার করে বাড়িতে নিয়ে আসেন।
শশীভূষণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মু. এনামুল হক বজ্রপাতে নিহতের ঘটনার সত্যতা নিশ্চিত করে তিনি জানান, ঘটনাস্থালে পুলিশ পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন