1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
চরফ্যাশনে তৃতীয়বারের মতো উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হলেন জয়নাল আবেদীন আখন - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news চরফ্যাশনে তৃতীয়বারের মতো উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হলেন জয়নাল আবেদীন আখন - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:৫২ অপরাহ্ন
শিরোনাম :
তজুমদ্দিনে চর মোজাম্মেলে ব্লক নেতার চাঁদা দাবির অভিযোগে পাল্টা-পাল্টি সংবাদ সম্মেলন লালমোহনে বীর বিক্রম ক্রীড়া একাডেমির উৎসবমুখর পরিবেশে অফিসিয়াল জার্সি উন্মোচন লালমোহনে খাটের নিচ থেকে জেলেদের ১১৭০ কেজি চাল উদ্ধার নিখোঁজ মাদ্রাসাছাত্র হিমেলকে ফিরে পেতে মা-নানুর আকুতি তজুমদ্দিনে ব্লকনেতার বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন লালমোহনে ইয়াবা, ফেনসিডিল, গাঁজা ও ১টি মোটর বাইকসহ ৫ জনকে আটক তজুমদ্দিনে কৃষি কার্ডের উদ্বোধন: কৃষকের দোরগোড়ায় আধুনিক সেবার নতুন দিগন্ত শরীয়তপুরের জেলা প্রশাসকের পদোন্নতিতে শরীয়তপুর রিপোর্টার্স ইউনিটির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা বাউফলে কালাইয়া ও দশমিনা নৌ পুলিশের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত নানা বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

চরফ্যাশনে তৃতীয়বারের মতো উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হলেন জয়নাল আবেদীন আখন

রুবেল আশরাফুল, চরফ্যাশন 
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ৬ জুন, ২০২৪
  • ২৯৬ বার পঠিত
Spread the love
রুবেল আশরাফুল, চরফ্যাশন 
ভোলার চরফ্যাশনে অবাধ, সুষ্ঠ ও নিরপেক্ষ নির্বাচনে টানা তৃতীয়বারের মতো উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হলেন জয়নাল আবেদীন আখন। তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে মোটরসাইকেল প্রতীকে মোট ৬৮ হাজার ৩৫ ভোট পেয়ে বে-সরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। জয়নাল আবেদীন আখন উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি।
তার প্রতিন্দ্বন্দ্বী প্রার্থী কণ্ঠশিল্পী ফিরোজ কিবরিয়া (স্বতন্ত্র) ঘোড়া প্রতীকে মোট ভোট পেয়েছেন ১০ হাজার ৯৮৫। তিনি উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন।
বুধবার (৫ জুন) রাত ১০টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের হলরম্নমে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, ভোলা ও রির্টানিং কর্মকর্তা মো. আলমগীর হোসাইন আনুষ্ঠানিক ভাবে বে-সরকারি ফলাফল ঘোষণা করেন।
এছাড়া চেয়ারম্যান পদে এ.কে.এম শাহে আলম (স্বতন্ত্র) হেলিকপ্টার প্রতীকে ৪ হাজার ৯৬৮ ভোট, শহিদুল ইসলাম (জাতীয় পার্টি) লাঙ্গল প্রতীকে ৫৭১ ভোট, সাহিদা আকতার (স্বতন্ত্র) আনারস প্রতীকে ৪৭১ ভোট পেয়েছেন।
এদিকে ভাইস চেয়ারম্যান পদে মো. সাদেক মিয়া (স্বতন্ত্র) তালা প্রতীকে ৬৪ হাজার ৬২৪ ভোট পেয়ে বে-সরকারিভাবে বিজয়ী হয়েছেন। তার প্রতিন্দ্বন্দ্বী প্রার্থী মো. আবদুলস্নাহ আল নোমান (স্বতন্ত্র) বই প্রতীকে পেয়েছেন ১৯ হাজার ৬৪৯ ভোট।
এছাড়া মহিলা ভাইস চেয়ারম্যান পদে আকলিমা বেগম মিলা (স্বতন্ত্র) কলস প্রতীকে ৬৭ হাজার ৮৯৮ ভোট পেয়ে বে-সরকারিভাবে বিজয়ী হয়েছেন। তার প্রতিন্দ্বন্দ্বী প্রার্থী হাসিনা আক্তার (স্বতন্ত্র) ফুটবল প্রতীকে পেয়েছেন ১৬ হাজার ৬৫৫ ভোট।
এ উপজেলায় মোট ভোটার ৩ লাখ ৯৭ হাজার ৯৫১ জন। এরমধ্যে মোট ভোট দিয়েছে ৮৭ হাজার ৫৮১ জন। মোট ভোটকেন্দ্র ১৩১টি। প্রাপ্ত ভোটের শতকরা হার ২২.০১%।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন