1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
চরফ্যাশনে দিনব্যাপী হজ্ব প্রশিক্ষণ অনুষ্ঠিত - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news চরফ্যাশনে দিনব্যাপী হজ্ব প্রশিক্ষণ অনুষ্ঠিত - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ১২:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
মোতাহার নগর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক শাহজাহাদা, সদস্য সচিব বাচ্চু মাতাব্বর তালাকের পরও হুমকি, আত্মগোপনে নারী বিএনপি নেতার বিরুদ্ধে আটকে রেখে নির্যাতনের অভিযোগ লালমোহনে মাসিক সমন্বয় ও আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত কলাপাড়ায় কিশোরীকে যৌন নিপীড়নের অভিযোগে মামলার প্রধান আসামি কবিরাজ গ্রেপ্তার লালমোহনে সরকারি টেকনিক্যাল কলেজসহ দুই প্রতিষ্ঠানের কেউ পাস করেনি তজুমদ্দিনের একমাত্র জিপিএ -৫ প্রাপ্ত শিক্ষার্থী রিতুর স্বপ্ন বিসিএস প্রশাসন ক্যাডার বোরহানউদ্দিন বড়মানিকায় মেম্বার প্রার্থী হতে আলোচনায় সাংবাদিক কবির হোসেন লালমোহনে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার লালমোহনে দৈনিক বাংলাদেশ বাণী পত্রিকার ২য় প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সকলের সহায়তায় ডান পা পচন ধরা আশরাফুল বাঁচতে চায়

চরফ্যাশনে দিনব্যাপী হজ্ব প্রশিক্ষণ অনুষ্ঠিত

রুবেল আশরাফুল, চরফ্যাশন
  • প্রকাশিত : সোমবার, ২৯ এপ্রিল, ২০২৪
  • ২২৬ বার পঠিত
Spread the love
রুবেল আশরাফুল, চরফ্যাশন
ভোলার চরফ্যাশনে সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় হজ যাত্রীদের হজ প্রশিক্ষণ-২০২৪ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকাল ১০টায় চরফ্যাশন কারামাতিয়া কামিল (এমএ) মাদরাসার অনার্স ভবনের মিলনায়তনে ধর্ম বিষয়ক মন্ত্রণালয় ভোলা জেলা প্রশাসন ও ইসলামিক ফাউন্ডেশন ভোলার আয়োজনে দিনব্যাপী হজ প্রশিক্ষণ শুরু হয়।
ইসলামিক ফাউন্ডেশন ভোলা জেলার উপ-পরিচালক আরিফুল ইসলামের সভাপতিত্বে প্রশিক্ষণ উদ্বোধন শেষে প্রধান অতিথির বক্তব্য দেন- চরফ্যাশন কারামাতিয়া কামিল (এমএ) মাদরাসার অধ্যক্ষ বিশিষ্ট আলেমে দ্বীন মাওলানা নুরুল আমিন। বিশেষ অতিথি ছিলেন ইসলামিক ফাউন্ডেশনের ভোলা জেলা ফিল্ড অফিসার মো. আলী আজগর
প্রশিক্ষণে অংশ নেওয়া দুই শতাধিক হজ যাত্রীকে ধর্মীয় দিক থেকে বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ প্রদান করেন ইসলামিক ফাউন্ডেশনের মাস্টার ট্রেইনার মুফতি রিয়াজ উদ্দিন কাসেমী, স্বাস্থ্যগত বিষয়ে পরামর্শ প্রদান করেন ডা. আশারাফুল ইসলাম সুমন।
এ সময় উপস্থিত ছিলেন- ইসলামিক ফাউন্ডেশন চরফ্যাশনের সুপারভাইজার জাহিদুল ইসলাম, উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সংস্কৃতি কেন্দ্রের সদস্য হাফেজ আবদুল মান্নান, চরফ্যাশন থানার অফিসার ইনচার্জের প্রতিনিধি এএসআই সোহেল ও ইসলামিক ফাউন্ডেশন চরফ্যাশনের মডেল কেয়ারটেকার মাওলানা মো. ইসমাইল।
এ সময় হজ যাত্রীদেরকে ভিডিও চিত্রের মাধ্যমে হজ পালনের বিভিন্ন নিয়ম কানুন দেখানো হয়। হজ যাত্রীরা জানান, হজে গমনের আগে এই প্রশিক্ষণ তাদেরকে নির্ভুল ও শুদ্ধভাবে হজের ফরজ ও সুন্নতগুলো পালনে সাহায্য করবে।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন