1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
চরফ্যাশনে নীলকমল ইউপি নির্বাচনে নৌকার প্রচারণায় গণয়োয়ার - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news চরফ্যাশনে নীলকমল ইউপি নির্বাচনে নৌকার প্রচারণায় গণয়োয়ার - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
জাতীয় বিজ্ঞান বিতর্ক উৎসবে চ্যাম্পিয়ন লালমোহনের হা-মীম রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজ মনপুরা মনোয়ারা বেগম মহিলা কলেজে সবক ও দোয়া- মিলাদ অনুষ্ঠিত। মনপুরায় জাল পাতা নিয়ে সংঘর্ষ, ১০ জেলে আহত কলাপাড়ায় বন্দোবস্ত পাওয়া জমিজমার দখল ঠেকাতে ভূমিহীনসহ স্থানীয়দের মানববন্ধন লালমোহনে বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণ শ্রমিক নিহত কালাইয়া বিএনপির সাবেক সভাপতির বিরুদ্ধে জমি দখল ও বসতবাড়িতে হামলার অভিযোগ জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র গেলন যুবদল সম্পাদক এমপি নয়ন তজুমদ্দিনে অস্ত্রসহ তিনজনকে আটক লালমোহনে জমি নিয়ে বিরোধে হামলার অভিযোগ, আহত ১ বাউফলে প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ

চরফ্যাশনে নীলকমল ইউপি নির্বাচনে নৌকার প্রচারণায় গণয়োয়ার

শাহাবুদ্দিন হাওলাদার,চরফ্যাশন
  • প্রকাশিত : সোমবার, ২৬ ডিসেম্বর, ২০২২
  • ২৪২ বার পঠিত
Spread the love
আগামী ২৯ ডিসেম্বর চরফ্যাশন উপজেলার নীলকমল ইউপি নির্বাচনকে সামনে রেখে আলমগীর হোসেন হাওলাদারের নৌকা মার্কার প্রচারণায় গণজোয়ার সৃষ্টি হয়েছে। প্রতিটি নির্বাচনী গণসংযোগ, পথসভা ও উঠান বৈঠকে জনগণ স্বতঃস্ফূর্তভাবে সাড়া দিয়েছে।
রবিবার সন্ধ্যায় নীলকমল ইউনিয়ন ৭নং ওয়ার্ড হরি বাড়ি মন্দিরে এক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। মুহুর্তের মধ্যে সর্বস্তরের নারী-পুরুষের উপস্থিতিতে উঠান বৈঠকটি জনসভায় পরিনত হয়েছে।
উঠান বৈঠকে বক্তারা বলেন, নীলকমল ইউনিয়নের মানুষ বারবার দল পরিবর্তনকারী, সুবিধাবাদী ও মিথ্যার আশ্রয় নেয়া প্রতিপক্ষ স্বতন্ত্র প্রার্থী ইকবাল হোসেন লিখন কে প্রত্যাখ্যান করেছেন। পাশাপাশি ইউনিয়ন আওয়ামী লীগের বর্তমান সভাপতি ও সফল ইউপি চেয়ারম্যান আলমগীর হোসেন হাওলাদার কে আপন করে নিয়েছে।
এতে স্পষ্ট হচ্ছে যে, বিপুল ভোটের ব্যবধানে নৌকার প্রার্থী আলমগীর হোসেন হাওলাদার বিজয়ী হবেন।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, চরফ্যাশন উপজেলা পরিষদের চেয়ারম্যান জয়নাল আবেদিন আখন, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, চরফ্যাশন পৌর আওয়ামিলীগের সভাপতি ও সাবেক পৌর মেয়র বাদল কৃষ্ণ দেবনাথ, সাধারণ সম্পাদক অধ্যক্ষ মনির আহমেদ শুভ্র, আছলামপুর ইউপি চেয়ারম্যান আবুল কাশেম মিলিটারি, উপজেলা যুবলীগ নেতা ইউসুফ হোসেন ইমন, হিন্দু সম্প্রদায়ের নেতা অভিমান্য দাস, স্মরণ মজুমদার প্রমূখ।
চেয়ারম্যান প্রার্থী আলমগীর হোসেন হাওলাদার বলেন, আপনাদের ভালোবাসা ও সমর্থন দেখে আমি মুগ্ধ হয়েছি। আমি নির্বাচিত হলে চরফ্যাশন ও মনপুরার উন্নয়নের বরপুত্র আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব এমপি মহোদয়ের সুনাম অক্ষুন্ন রেখে সর্বস্তরের মানুষের কল্যাণে নিজের সর্বোচ্চ দেওয়ার চেষ্টা করবো। তিনি আরও বলেন, আমি বিশ্বাস করি আপনারা দল-মতের ঊর্ধ্বে থেকে আগামী ২৯ ডিসেম্বর স্বতঃস্ফূর্তভাবে নৌকা মার্কায় ভোট দিয়ে আমাকে আপনাদের পাশে থেকে খেদমত করার সুযোগ করে দিবেন।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন