1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
চরফ্যাশনে পানের বরজ থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news চরফ্যাশনে পানের বরজ থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০২:০১ অপরাহ্ন
শিরোনাম :
তজুমদ্দিনে চর মোজাম্মেলে ব্লক নেতার চাঁদা দাবির অভিযোগে পাল্টা-পাল্টি সংবাদ সম্মেলন লালমোহনে বীর বিক্রম ক্রীড়া একাডেমির উৎসবমুখর পরিবেশে অফিসিয়াল জার্সি উন্মোচন লালমোহনে খাটের নিচ থেকে জেলেদের ১১৭০ কেজি চাল উদ্ধার নিখোঁজ মাদ্রাসাছাত্র হিমেলকে ফিরে পেতে মা-নানুর আকুতি তজুমদ্দিনে ব্লকনেতার বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন লালমোহনে ইয়াবা, ফেনসিডিল, গাঁজা ও ১টি মোটর বাইকসহ ৫ জনকে আটক তজুমদ্দিনে কৃষি কার্ডের উদ্বোধন: কৃষকের দোরগোড়ায় আধুনিক সেবার নতুন দিগন্ত শরীয়তপুরের জেলা প্রশাসকের পদোন্নতিতে শরীয়তপুর রিপোর্টার্স ইউনিটির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা বাউফলে কালাইয়া ও দশমিনা নৌ পুলিশের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত নানা বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

চরফ্যাশনে পানের বরজ থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার

রুবেল আশরাফুল , চরফ্যাশন
  • প্রকাশিত : মঙ্গলবার, ৭ জানুয়ারী, ২০২৫
  • ১১২ বার পঠিত
Spread the love
রুবেল আশরাফুল , চরফ্যাশন
ভোলার চরফ্যাশনে মো.মতিন দেওয়ান (৬০) নামের এক পান চাষী বৃদ্ধের মরদেহ উদ্ধার করা হয়েছে।  মঙ্গলবার ভোররাতে উপজেলার এওয়াজপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে নিজস্ব পানের বরজ থেকে এ লাশ মরদেহ করেন শশীভূষণ থানা পুলিশ।  নিহত মতিন দেওয়ান ওই ওয়ার্ডের মৃত জালাল আহমেদ দেওয়ানের ছেলে।
বিষয়টি নিশ্চিত করেছেন শশীভূষন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিক হাসান রাসেল।
স্থানীয়দের বরাত দিয়ে ওসি জানান, সোমবার সন্ধ্যায় এলাকায় ওয়াজ মাহফিলে গিয়েছেন মতিন দেওয়ান।  ওয়াজ শেষে বাড়ী না ফেরায় ওয়াজস্থলসহ বিভিন্নস্থানে খোঁজাখুঁজির পর মঙ্গলবার ভোররাতে বাড়ীর পাশে মতিন দেওয়ানের নিজস্ব পানের বরজে তার বড় ছেলে বসার বাবার মরহেদটি দেখতে পান। পরে পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেন।
ওসি আরো জানান, মরদেহটি উদ্ধার করে সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্টে জানা যাবে মৃত্যুর প্রকৃত ঘটনা।
নিহতের ছেলে বসার জানান, আমার বাবার মৃত্যুতে পরিবারের কোনো অভিযোগ নেই।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন