1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
চরফ্যাশনে প্রতিপক্ষের হামলায় মহিলাসহ আহত ৩ - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news চরফ্যাশনে প্রতিপক্ষের হামলায় মহিলাসহ আহত ৩ - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০৩:১৬ অপরাহ্ন
শিরোনাম :
তজুমদ্দিনে চর মোজাম্মেলে ব্লক নেতার চাঁদা দাবির অভিযোগে পাল্টা-পাল্টি সংবাদ সম্মেলন লালমোহনে বীর বিক্রম ক্রীড়া একাডেমির উৎসবমুখর পরিবেশে অফিসিয়াল জার্সি উন্মোচন লালমোহনে খাটের নিচ থেকে জেলেদের ১১৭০ কেজি চাল উদ্ধার নিখোঁজ মাদ্রাসাছাত্র হিমেলকে ফিরে পেতে মা-নানুর আকুতি তজুমদ্দিনে ব্লকনেতার বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন লালমোহনে ইয়াবা, ফেনসিডিল, গাঁজা ও ১টি মোটর বাইকসহ ৫ জনকে আটক তজুমদ্দিনে কৃষি কার্ডের উদ্বোধন: কৃষকের দোরগোড়ায় আধুনিক সেবার নতুন দিগন্ত শরীয়তপুরের জেলা প্রশাসকের পদোন্নতিতে শরীয়তপুর রিপোর্টার্স ইউনিটির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা বাউফলে কালাইয়া ও দশমিনা নৌ পুলিশের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত নানা বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

চরফ্যাশনে প্রতিপক্ষের হামলায় মহিলাসহ আহত ৩

দ্বীপকন্ঠ নিউজ ডেস্ক:
  • প্রকাশিত : রবিবার, ৪ জুন, ২০২৩
  • ২১৯ বার পঠিত
Spread the love

ভোলার চরফ্যাশন উপজেলায় জমি সংক্রান্ত পূর্ব শক্রুতার জের ধরে প্রতিপক্ষের হামলায় দুই মহিলাসহ ৩ জন আহত হয়েছে।

আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

শনিবার(৩ জুন) সন্ধ্যায় উপজেলার এওয়াজপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে।

হামলায় আহতরা হলেন, মুসলিম মেস্তুুরি (৫২),
স্ত্রী সাফিয়া বেগম(৪২), ও মেয়ে নারগিস বেগম (১৯)।

হাসপাতালে চিকিৎসাধীন আহত মোসলেম মিস্তিরি জানান, একই ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের আমাদের প্রতিবেশি খোকন মিস্তিরি গংদের সাথে আমাদের দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলে আসছিল। এদিকে শনিবার সন্ধ্যায় বাড়ির দরজায় আঁটো রিকশা রাখলে আমাদের চলাচলে ভেঙাত ঘটলে আঁটোরিকশাটি সড়িয়ে একটু সামনে রাখতে বললে পূর্ব বিরোধকে কেন্দ্র করে প্রতিপক্ষ খোকন মিস্তিরি (৪০), সোহাগ মিস্তিরি (৩৫), সোহাদ মিস্তিরি (১৮), রাজিব (২২) সহ অন্যরা দেশিয় অস্ত্রশস্ত্র নিয়ে আমার ওপর হামলা করে। আমাকে বাঁচাতে আমার স্ত্রী সাদিয়া বেগম ও মেয়ে নারগিস বেগম এগিয়ে আসলে তাদেরকেও পিটিয়ে আহত করে খোকন মিস্তিরি গংরা। পরে স্থানীয়রা আমাদের তিনজনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

এ বিষয়ে অভিযুক্ত খোকন মিস্তিরি হামলার সততা স্বীকার করে বলেন আমাদেরও দুইজন আহত হয়েছেন। এর বাহিরে তিনি আর মন্তব্য করেননি।

শশীভূষণ থানার (ওসি) মিজানুর রহমান পাটোয়ারী জানান, এ ঘটনা একটি এজাহার পেয়েছি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন