1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
চরফ্যাশনে প্রাণিসম্পদ উন্নয়নে এফডিএ’র আঞ্চলিক কারিগরি কর্মশালা - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news চরফ্যাশনে প্রাণিসম্পদ উন্নয়নে এফডিএ’র আঞ্চলিক কারিগরি কর্মশালা - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
জাতীয় বিজ্ঞান বিতর্ক উৎসবে চ্যাম্পিয়ন লালমোহনের হা-মীম রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজ মনপুরা মনোয়ারা বেগম মহিলা কলেজে সবক ও দোয়া- মিলাদ অনুষ্ঠিত। মনপুরায় জাল পাতা নিয়ে সংঘর্ষ, ১০ জেলে আহত কলাপাড়ায় বন্দোবস্ত পাওয়া জমিজমার দখল ঠেকাতে ভূমিহীনসহ স্থানীয়দের মানববন্ধন লালমোহনে বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণ শ্রমিক নিহত কালাইয়া বিএনপির সাবেক সভাপতির বিরুদ্ধে জমি দখল ও বসতবাড়িতে হামলার অভিযোগ জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র গেলন যুবদল সম্পাদক এমপি নয়ন তজুমদ্দিনে অস্ত্রসহ তিনজনকে আটক লালমোহনে জমি নিয়ে বিরোধে হামলার অভিযোগ, আহত ১ বাউফলে প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ

চরফ্যাশনে প্রাণিসম্পদ উন্নয়নে এফডিএ’র আঞ্চলিক কারিগরি কর্মশালা

খলিল উদ্দিন ফরিদ, ভোলা প্রতিনিধি
  • প্রকাশিত : সোমবার, ২৯ জুন, ২০২৬
  • ৮৮ বার পঠিত
Spread the love

খলিল উদ্দিন ফরিদ, ভোলা প্রতিনিধি

ভোলার চরফ্যাশনে প্রাণিসম্পদ খাতের উন্নয়ন, আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং কৃষিভিত্তিক ক্ষুদ্র উদ্যোগ সম্প্রসারণে দিনব্যাপী আঞ্চলিক কারিগরি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)-এর আর্থিক ও কারিগরি সহযোগিতায় এবং পরিবার উন্নয়ন সংস্থা (এফডিএ)-এর বাস্তবায়নে Agro-Microenterprise Development Unit (AMDU)-এর আওতায় সম্প্রতি এফডিএ’র নিজস্ব হলরুমে এ কর্মশালার আয়োজন করা হয়। কর্মশালায় প্রধান অতিথি ছিলেন ভোলা জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. রফিকুল ইসলাম খান। বিশেষ অতিথি ছিলেন জেলা ভেটেরিনারি কর্মকর্তা ডা. দীনেশ চন্দ্র মজুমদার এবং চরফ্যাশন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. রাজন আলী। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন এফডিএ’র সিনিয়র প্রোগ্রাম সমন্বয়কারী শংকর চন্দ্র দেবনাথ। সঞ্চালনা করেন সংস্থাটির মৎস্য কর্মকর্তা কৃষিবিদ মো. সাইদুর রহমান। প্রাণিসম্পদ বিষয়ক কারিগরি উপস্থাপনা দেন এফডিএ’র প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. শাওন চন্দ্র শীল। এ সময় কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. মনিরুল ইসলামসহ সংশ্লিষ্ট খাতের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় গ্রামীণ অর্থনীতিকে গতিশীল রাখতে এবং কৃষিভিত্তিক ক্ষুদ্র উদ্যোগের বিকাশে আধুনিক কারিগরি জ্ঞান ও প্রযুক্তির বিকল্প নেই। প্রান্তিক কৃষক ও খামারিদের মধ্যে বৈজ্ঞানিক পদ্ধতি এবং উন্নত প্রযুক্তির ব্যবহার বাড়াতে এ ধরনের কর্মশালা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। দিনব্যাপী প্রশিক্ষণে আধুনিক ও পরিবেশবান্ধব কৃষি প্রযুক্তি, উন্নত জাতের গবাদিপশু পালন, আধুনিক মৎস্যচাষ এবং টেকসই কৃষিভিত্তিক ক্ষুদ্র ব্যবসা ব্যবস্থাপনা নিয়ে কারিগরি দিকনির্দেশনা দেওয়া হয়। কর্মশালায় সরকারি কর্মকর্তা, কৃষি ও প্রাণিসম্পদ বিশেষজ্ঞ, পিকেএসএফ ও এফডিএ’র কর্মকর্তারা, মাঠপর্যায়ের কর্মী এবং স্থানীয় সফল কৃষক ও খামারিরা অংশ নেন। সমাপনী বক্তব্যে বক্তারা আশা প্রকাশ করেন, পিকেএসএফ ও এফডিএ’র এ ধরনের সময়োপযোগী উদ্যোগ গ্রামীণ জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন, ক্ষুদ্র উদ্যোক্তাদের সক্ষমতা বৃদ্ধি এবং দীর্ঘমেয়াদে দারিদ্র্য বিমোচনে কার্যকর ভূমিকা রাখবে।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন