1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
চরফ্যাশনে বজ্রপাতে পৃথক স্থানে দুই জনের মৃত্যু - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news চরফ্যাশনে বজ্রপাতে পৃথক স্থানে দুই জনের মৃত্যু - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০৩:১৮ অপরাহ্ন
শিরোনাম :
তজুমদ্দিনে চর মোজাম্মেলে ব্লক নেতার চাঁদা দাবির অভিযোগে পাল্টা-পাল্টি সংবাদ সম্মেলন লালমোহনে বীর বিক্রম ক্রীড়া একাডেমির উৎসবমুখর পরিবেশে অফিসিয়াল জার্সি উন্মোচন লালমোহনে খাটের নিচ থেকে জেলেদের ১১৭০ কেজি চাল উদ্ধার নিখোঁজ মাদ্রাসাছাত্র হিমেলকে ফিরে পেতে মা-নানুর আকুতি তজুমদ্দিনে ব্লকনেতার বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন লালমোহনে ইয়াবা, ফেনসিডিল, গাঁজা ও ১টি মোটর বাইকসহ ৫ জনকে আটক তজুমদ্দিনে কৃষি কার্ডের উদ্বোধন: কৃষকের দোরগোড়ায় আধুনিক সেবার নতুন দিগন্ত শরীয়তপুরের জেলা প্রশাসকের পদোন্নতিতে শরীয়তপুর রিপোর্টার্স ইউনিটির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা বাউফলে কালাইয়া ও দশমিনা নৌ পুলিশের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত নানা বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

চরফ্যাশনে বজ্রপাতে পৃথক স্থানে দুই জনের মৃত্যু

রুবেল আশরাফুল , চরফ্যাশন
  • প্রকাশিত : মঙ্গলবার, ৫ নভেম্বর, ২০২৪
  • ৯৭ বার পঠিত
Spread the love
রুবেল আশরাফুল , চরফ্যাশন
তীব্র খরতাপের পর বয়ে যাওয়া ঝোড়ো বৃষ্টি চলাকালে ভোলার চরফ্যাশনে পৃথক স্থানে বজ্রপাতে দুই জনের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার(৫ নভেম্বর) বিকাল ৩ টার দিকে উপজেলার হাজারীগঞ্জ ও এওয়াজপুর ইউনিয়নে এ বজ্রপাতের ঘটনা ঘটে।
নিহতরা হলেন, উপজেলার এওয়াজপুর ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মোফাজ্জল হোসেন নসু মিয়ার ছেলে শশীভূষণ সাব-রেজিস্ট্রি অফিসের দলিল লেখক মোশাররফ হোসেন লিটন (৩৮)। অন্যজন হলেন উপজেলার হাজারীগঞ্জ ইউনিয়ন ৬ নম্বর ওয়ার্ড চর-ফকিরা গ্রামের  বাসিন্দা রফিজল মাঝির ছেলে মো.শিহাব (১৩)।
হাসপাতল ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার বিকেলে ৩ টার দিকে হটাৎ ঝড়বৃষ্টির বজ্রপাত শুরু হয়। এসময় এওয়াজপুরের বাসিন্দা মোশাররফ হোসেন লিটন তার বাড়ির পাশে গোয়াল ঘরে তার পালিত গরুকে ঘাস দেওয়ার জন্য গোয়াল ঘরে যান হটাৎ বজ্রপাতে সে আহত হন। গুরুত্বর আহত অবস্থায় উদ্ধার করে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন।
অন্যদিকে একই সময় উপজেলার হাজারীগঞ্জ ৬ নম্বর ওয়ার্ড চর-ফকিরা গ্রামের জেলে রফিজল ইসলামের ছেলে জেলে মো.শিহাব মাইনুদ্দিনঘাটে নোঙ্গর করা নৌকার কাজ করছিলেন। এসময় ঝড়বৃষ্টি শুরুহলে বাড়ি ফেরার পথে বজ্রপাতের আঘাতে গুরুত্বর আহত হন। পরে স্বজনরা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্য চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এসব বিষয় নিশ্চিত করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দায়িত্বরত চিকিৎসক ডাক্তার জেরিন আক্তার বলেন, তারা দুইজনই বজ্রপাতে আহত হলে হাসপাতালে আনার পর তাদের মৃত্যু হয়।
শশীভূষণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিক হাসান রাসেল ঘটনার সত্যতা নিশ্চিত করে তিনি বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন