1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
চরফ্যাশনে বিএনপির ৮ কর্মীর মারধরে মহিলাসহ আহত ৬ - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news চরফ্যাশনে বিএনপির ৮ কর্মীর মারধরে মহিলাসহ আহত ৬ - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০৩:১৪ অপরাহ্ন
শিরোনাম :
তজুমদ্দিনে চর মোজাম্মেলে ব্লক নেতার চাঁদা দাবির অভিযোগে পাল্টা-পাল্টি সংবাদ সম্মেলন লালমোহনে বীর বিক্রম ক্রীড়া একাডেমির উৎসবমুখর পরিবেশে অফিসিয়াল জার্সি উন্মোচন লালমোহনে খাটের নিচ থেকে জেলেদের ১১৭০ কেজি চাল উদ্ধার নিখোঁজ মাদ্রাসাছাত্র হিমেলকে ফিরে পেতে মা-নানুর আকুতি তজুমদ্দিনে ব্লকনেতার বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন লালমোহনে ইয়াবা, ফেনসিডিল, গাঁজা ও ১টি মোটর বাইকসহ ৫ জনকে আটক তজুমদ্দিনে কৃষি কার্ডের উদ্বোধন: কৃষকের দোরগোড়ায় আধুনিক সেবার নতুন দিগন্ত শরীয়তপুরের জেলা প্রশাসকের পদোন্নতিতে শরীয়তপুর রিপোর্টার্স ইউনিটির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা বাউফলে কালাইয়া ও দশমিনা নৌ পুলিশের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত নানা বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

চরফ্যাশনে বিএনপির ৮ কর্মীর মারধরে মহিলাসহ আহত ৬

রুবেল আশরাফুল  , চরফ্যাশন
  • প্রকাশিত : শুক্রবার, ১৩ জুন, ২০২৫
  • ৭০ বার পঠিত
Spread the love
রুবেল আশরাফুল  , চরফ্যাশন
ভোলার চরফ্যাশনের বিচ্ছিন্ন দ্বীপের তারুয়া খালে জাল পাতাকে কেন্দ্র করে বিএনপির ৮ কর্মীর মারধরে মহিলাসহ ছয়জন আহত হয়েছে।
‎আহতরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। এই ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
‎গত বৃহস্পতিবার(১২ জুন) সকাল ৯ টার দিকে উপজেলার ঢালচর ইউনিয়নের তাড়ুয়া এলাকায় এ ঘটনা ঘটে।
‎অভিযুক্ত বিএনপির ৮ কর্মী হলেন, জলিল ফরাজির ছেলে সাদ্দাম, হারুন কেরানির ছেলে আকরাম, আক্তার ফরাজির ছেলে জিহাদ, আব্দুল আলীর ছেলে আজগর, শাহজান মাঝির ছেলে হযরত আলী, শাহজাহান মাঝির ছেলে আজিজ, আজিজের ছেলে সজিব ও সুমন, আমিন মিয়ার ছেলে কাঞ্চু মাঝি। তারা সবাই ওই ইউনিয়নের যুবদল ও ছাত্রদলের কর্মী।
‎শুক্রবার দুপুরে হাসপাতালে চিকিৎসাধীন জেলে মো.হারুন জানান, তারুয়া খালে আমি মাছ স্বীকারের জন্য একটি বেহেন্দী জাল পাতি। সেই জালটি স্থানীয় মোহাম্মদ আলী নামে এক জেলে ও তার ছেলেরা আমার জালের সামনে তারা অরেকটি জাল পাতে। পরে আমি তাদের জালটি উঠিয়ে ফেললে মোহাম্মদ আলী খলিফা আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে স্থানীয় বিএনপির কর্মী সাদ্দামের নেতৃত্বে আকরাম, জিহাদ, আজগর, হযরত আলী, আজিজ, সজিব, সুমন, ও কাঞ্চু মাঝি আমার বাড়িতে গিয়ে বসতঘর হামলা ও আমাকে মারধর করেন। এসময় আমার মা বিবি আছিয়া, স্ত্রী মিতু, ছোট ভাইর বউ রুমা, ভাই হান্নান, ও এমরানকে বেধড়ক মারধর করেন।  পরে স্থানীয়দের সহযোগিতায় চরফ্যাশন হাসপাতালে ভর্তি হই।
‎এ বিষয়ে জেলে মোহাম্মদ আলী বলেন, জেলে হারুন আমার জাল উঠিয়ে ফেলায় আমি বিএনপি কর্মী সাদ্দাম ও তার সহযোগীদের কাছে বিচার দিয়েছি। পরে কি হয়েছে তা আমি জানিনা।
‎অভিযুক্ত সাদ্দাম জানান, সে বিএনপির নেতাকর্মীদেরকে গালিগালাজ করায় তাকে মারধর করা হয়েছে। বাসা বাড়িতে হামলার কথা অস্বীকার করেছেন তিনি।
‎দক্ষিণ আইচা থানার (ওসি) এরশাদুল হক ভূইয়া বলেন,অভিযোগ পেলে খতিয়ে দেখে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।

 

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন