1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
চরফ্যাশনে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে ৪ সন্তানের জননীর অনশন - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news চরফ্যাশনে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে ৪ সন্তানের জননীর অনশন - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০২:০০ অপরাহ্ন
শিরোনাম :
তজুমদ্দিনে চর মোজাম্মেলে ব্লক নেতার চাঁদা দাবির অভিযোগে পাল্টা-পাল্টি সংবাদ সম্মেলন লালমোহনে বীর বিক্রম ক্রীড়া একাডেমির উৎসবমুখর পরিবেশে অফিসিয়াল জার্সি উন্মোচন লালমোহনে খাটের নিচ থেকে জেলেদের ১১৭০ কেজি চাল উদ্ধার নিখোঁজ মাদ্রাসাছাত্র হিমেলকে ফিরে পেতে মা-নানুর আকুতি তজুমদ্দিনে ব্লকনেতার বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন লালমোহনে ইয়াবা, ফেনসিডিল, গাঁজা ও ১টি মোটর বাইকসহ ৫ জনকে আটক তজুমদ্দিনে কৃষি কার্ডের উদ্বোধন: কৃষকের দোরগোড়ায় আধুনিক সেবার নতুন দিগন্ত শরীয়তপুরের জেলা প্রশাসকের পদোন্নতিতে শরীয়তপুর রিপোর্টার্স ইউনিটির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা বাউফলে কালাইয়া ও দশমিনা নৌ পুলিশের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত নানা বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

চরফ্যাশনে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে ৪ সন্তানের জননীর অনশন

দ্বীপকন্ঠ নিউজ ডেস্ক:
  • প্রকাশিত : বুধবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৩
  • ২১০ বার পঠিত
Spread the love

 

ভোলার চরফ্যাশন উপজেলার দক্ষিণ আইচায় সুমন (২৫) নামে এক যুবকের বাড়িতে বিয়ের দাবিতে অনশন করেছেন চার সন্তানের জননী এক গৃহবধূ (৩৬)।

মঙ্গলবার রাতে উপজেলার দক্ষিণ আইচা থানার চরমানিকা ইউনিয়নের ৮নং ওয়ার্ডে যুবক প্রেমিকের বাড়িতে এ অনশন করেন ওই গৃহবধূ। এ নিয়ে এলাকায় মানুষের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। প্রেমিক সবুজ ওই ওয়ার্ডের রহিম ফরাজীর ছেলে।

গৃহবধূ অভিযোগ— তিন বছর ধরে তার সঙ্গে সবুজের প্রেমের সম্পর্ক চলছিল। এর পর বিয়ের প্রতিশ্রুতি দিয়ে বিভিন্ন সময় সবুজ গৃহবধূর কাছে আসা-যাওয়া করেন। সম্প্রতি বিষয়টি তার স্বামী ও চার সন্তান জেনে যায়। পরে তার স্বামী তাকে ঘর থেকে বের করে দিলে এ বিষয়টি সবুজকে জানালে সে তাদের প্রেমের সম্পর্কের কথা অস্বীকার করেন।

এ ঘটনায় গৃহবধূর স্বামী অভিযুক্ত সবুজ ও তার পিতার নামে দক্ষিণ আইচা থানায় অভিযোগ দিলে সবুজের পিতা রহিম ফরাজীকে থানা পুলিশ আটক করে। পরে স্থানীয় মাতবরা ফয়সালা করে দেবেন বলে সবুজের পিতা রহিম ফরাজিকে থানা থেকে ছাড়িয়ে আনলে ঘটনার দীর্ঘদিন অতিবাহিত হলেও এখন পর্যন্ত ফয়সালা না হওয়ায় রাতে গৃহবধূ বাধ্য হয়ে প্রেমিক সবুজের বাড়িতে এসে অনশন শুরু করেন।

সবুজ আমার ইজ্জত নষ্ট করেছে এবং সবুজ বিয়ে না করলে আত্মহত্যা করবে বলে জানান ওই গৃহবধূ। এদিকে চার সন্তানের জননী অনশন করার পর থেকে অভিযুক্ত সবুজ বাড়ি থেকে পালিয়েছে। এ সময় প্রেমিকের বাড়িতে ভিড় জমান এলাকাবাসী। অভিযুক্ত সবুজ পলাতক থাকায় এ নিয়ে কোনো মন্তব্য পাওয়া যায়নি।

দক্ষিণ আইচা থানার উপপরিদর্শক এসআই সবুজ জানান, ওই গৃহবধূর স্বামী কয়েক দিন আগে একটা লিখিত অভিযোগ করলে ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত সবুজকে না পেয়ে তার পিতা রহিম ফরাজী নামে একজনকে আটক করা হয়।

দক্ষিণ আইচা থানার ওসি মো. শাখাওয়াত হোসেন জানান, অনশনের বিষয় কোনো অভিযোগ পাইনি, অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন