1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
চরফ্যাশনে মা ইলিশ সংরক্ষণে টাস্কফোর্স কমিটির সভা অনুষ্ঠিত - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news চরফ্যাশনে মা ইলিশ সংরক্ষণে টাস্কফোর্স কমিটির সভা অনুষ্ঠিত - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
তজুমদ্দিনে চর মোজাম্মেলে ব্লক নেতার চাঁদা দাবির অভিযোগে পাল্টা-পাল্টি সংবাদ সম্মেলন লালমোহনে বীর বিক্রম ক্রীড়া একাডেমির উৎসবমুখর পরিবেশে অফিসিয়াল জার্সি উন্মোচন লালমোহনে খাটের নিচ থেকে জেলেদের ১১৭০ কেজি চাল উদ্ধার নিখোঁজ মাদ্রাসাছাত্র হিমেলকে ফিরে পেতে মা-নানুর আকুতি তজুমদ্দিনে ব্লকনেতার বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন লালমোহনে ইয়াবা, ফেনসিডিল, গাঁজা ও ১টি মোটর বাইকসহ ৫ জনকে আটক তজুমদ্দিনে কৃষি কার্ডের উদ্বোধন: কৃষকের দোরগোড়ায় আধুনিক সেবার নতুন দিগন্ত শরীয়তপুরের জেলা প্রশাসকের পদোন্নতিতে শরীয়তপুর রিপোর্টার্স ইউনিটির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা বাউফলে কালাইয়া ও দশমিনা নৌ পুলিশের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত নানা বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

চরফ্যাশনে মা ইলিশ সংরক্ষণে টাস্কফোর্স কমিটির সভা অনুষ্ঠিত

রুবেল আশরাফুল , চরফ্যাশন
  • প্রকাশিত : মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৫
  • ৭১ বার পঠিত
Spread the love

রুবেল আশরাফুল , চরফ্যাশন

চরফ্যাশন উপজেলাতে ইলিশের প্রধান প্রজনন মৌসুমে মা ইলিশ সংরক্ষণের জন্য সরকারি নিন্দেশনা বাস্তবায়নে গঠিত উপজেলা টাস্কফোর্স কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) সকালে উপজেলা পরিষদ সম্মেলনকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা মৎস্য কর্মকর্তা জয়ন্ত কুমার অপু সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাসনা শারমিন মিথি । এ ছাড়া আরো উপস্থিত ছিলেন উপজেলা সহকারি কমিশনার (ভুমি)এমাদুল হোসেন ও চরফ্যাশন প্রেস ক্লাবের সভাপতি নাছিউর রহমান শিপু ফরাজী,চরফ্যাশন উপজেলা সাবেক শ্রমীক দলের সভাপতি মীর আবুল কালাম আজাদ,মেরিন ফিসারিজ অফিসার তানভীর আহম্মদ, চরফ্যাশন ইটভাটা মালিক সমিতির সম্পাদক কামাল গোলদারসহ প্রমুখ।

সভায় বক্তারা বলেন, ইলিশ বাংলাদেশের জাতীয় মাছ। দেশের অর্থনীতিতে এবং পুষ্টির জোগানে এর গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। কিন্তু অতিরিক্ত আহরণ, পরিবহন ও বিপণনের কারণে ইলিশের উৎপাদন হুমকির মুখে পড়ছে। এ পরিস্থিতি মোকাবেলায় সরকার প্রতিবছর মা ইলিশ সংরক্ষণ অভিযান পরিচালনা করে থাকে।চলতি বছরও ৪ অক্টোবর থেকে ২৫ অক্টোবর পর্যন্ত টানা ২২ দিন মা ইলিশ ধরা, পরিবহন, মজুদ, বাজারজাতকরণ, ক্রয়-বিক্রয় ও বিনিময় সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে উল্লেখ করে বক্তারা বলেন, এ সময় কেউ নিয়ম ভঙ্গ করলে সর্বোচ্চ দুই বছরের সশ্রম কারাদন্ড অথবা সর্বোচ্চ পাঁচ লাখ টাকা জরিমানা অথবা উভয় ডন্দ দেওয়া হবে। সরকারের এ উদ্যোগকে সফল করতে প্রশাসন, মৎস্য বিভাগ, আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী, জনপ্রতিনিধি ও গণমাধ্যমের পাশাপাশি সাধারণ মানুষকে সহযোগিতা করার আহ্বান জানানো হয়।

ইউএনও রাসনা শারমিন মিথি বলেন, ‘মা ইলিশ সংরক্ষণ শুধু সরকারের দায়িত্ব নয়, বরং এটি আমাদের অস্তিত্ব রক্ষার অংশ।আজ আমরা যদি মা ইলিশকে রক্ষা করতে পারি, তাহলে ভবিষ্যৎ প্রজন্ম নিরাপদ থাকবে এবং ইলিশের উৎপাদন আরো বাড়বে। তাই সবাইকে নিয়ম মেনে চলতে হবে।’

তিনি আরো বলেন, ‘সরকারের এই পদক্ষেপের মূল লক্ষ্য হল টেকসই মৎস্য সম্পদ নিশ্চিত করা এবং দেশের খাদ্য নিরাপত্তা রক্ষা করা। সে জন্য আইন প্রয়োগের পাশাপাশি সচেতনতা বৃদ্ধি করতে মাঠ পর্যায়ে প্রচারণা চালানো হবে।’

সভায় আইনশৃঙ্খলা বাহিনীকে নৌপথে টহল জোরদার করার নিন্দেশ দেওয়া হয়। এছাড়া বাজারগুলোতে তদারকি অব্যাহত রাখার সিদ্ধান্ত গৃহীত হয়, যাতে কেউ নিষিদ্ধ সময়ে ইলিশ মজুদ বা বিক্রি করতে না পারে।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন