1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
চরফ্যাশনে মোটরসাইকেলের চাপায় নারীর মৃত্যু - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news চরফ্যাশনে মোটরসাইকেলের চাপায় নারীর মৃত্যু - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
তজুমদ্দিনে চর মোজাম্মেলে ব্লক নেতার চাঁদা দাবির অভিযোগে পাল্টা-পাল্টি সংবাদ সম্মেলন লালমোহনে বীর বিক্রম ক্রীড়া একাডেমির উৎসবমুখর পরিবেশে অফিসিয়াল জার্সি উন্মোচন লালমোহনে খাটের নিচ থেকে জেলেদের ১১৭০ কেজি চাল উদ্ধার নিখোঁজ মাদ্রাসাছাত্র হিমেলকে ফিরে পেতে মা-নানুর আকুতি তজুমদ্দিনে ব্লকনেতার বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন লালমোহনে ইয়াবা, ফেনসিডিল, গাঁজা ও ১টি মোটর বাইকসহ ৫ জনকে আটক তজুমদ্দিনে কৃষি কার্ডের উদ্বোধন: কৃষকের দোরগোড়ায় আধুনিক সেবার নতুন দিগন্ত শরীয়তপুরের জেলা প্রশাসকের পদোন্নতিতে শরীয়তপুর রিপোর্টার্স ইউনিটির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা বাউফলে কালাইয়া ও দশমিনা নৌ পুলিশের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত নানা বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

চরফ্যাশনে মোটরসাইকেলের চাপায় নারীর মৃত্যু

দ্বীপকন্ঠ নিউজ ২৪ ডেস্ক :
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৩
  • ২২২ বার পঠিত
Spread the love

মোঃ হাসান লিটন, চরফ্যাসন

ভোলায় এনজিও এর সাপ্তাহিক কিস্তির টাকা দিতে গিয়ে রাস্তায় মোটরসাইকেলের চাপায় জয়তুল বেগম (৪০) নামে এক নারীর মৃত্যু হয়েছে। তিনি ভোলার চরফ্যাশন উপজেলার আমিনাবাদ ইউনিয়নের ৫নং ওয়ার্ডের কুলসুমবাগ গ্রামের ঢাড়ী বাড়ির মো. সুজন আলী স্ত্রী।

বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) বিকেল ৪টার দিকে ভোলা সদর হাসপাতালে তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

আমিনাবাদ ইউনিয়নের ৫নং ওয়ার্ডের ইউপি সদস্য মো. জামাল হোসেন জানান, আজ দুপুরের দিকে জয়তুল বেগম তাদের বাড়ি থেকে বের হয়ে পাশের বাড়িতে সমিতির সাপ্তাহিক কিস্তির টাকা দিতে রওনা করেন। পরে রাস্তা পারাপার হওয়ায় সময় একটি দ্রুতগামী মোটরসাইকেল তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ওই নারী গুরুতর আহত হলে স্থানীয়দের সহযোগীতায় তাকে উদ্ধার করে প্রথমে চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে সেখানকার চিকিৎসকরা তাকে উন্নত চিকিৎসার জন্য ভোলা সদর হাসপাতালে প্রেরণ করেন।

ভোলা সদর হাসপাতালে চিকিৎসক ডা. নিশি পাল জানান, ওই নারী মাথায় প্রচন্ড আঘাত প্রাপ্ত ছিল। জরুরি বিভাগেই তিনি মারা গেছেন।

চরফ্যাশন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুরাদ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ওই মোটরসাইকেল চালককে আটকের চেষ্টা চলছে।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন