1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
চরফ্যাশনে রোগীর সুচিকিৎসা ও নিরাপত্তা নিশ্চিত করতে শিক্ষার্থীদের ১৭ দাবি - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news চরফ্যাশনে রোগীর সুচিকিৎসা ও নিরাপত্তা নিশ্চিত করতে শিক্ষার্থীদের ১৭ দাবি - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
তজুমদ্দিনে চর মোজাম্মেলে ব্লক নেতার চাঁদা দাবির অভিযোগে পাল্টা-পাল্টি সংবাদ সম্মেলন লালমোহনে বীর বিক্রম ক্রীড়া একাডেমির উৎসবমুখর পরিবেশে অফিসিয়াল জার্সি উন্মোচন লালমোহনে খাটের নিচ থেকে জেলেদের ১১৭০ কেজি চাল উদ্ধার নিখোঁজ মাদ্রাসাছাত্র হিমেলকে ফিরে পেতে মা-নানুর আকুতি তজুমদ্দিনে ব্লকনেতার বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন লালমোহনে ইয়াবা, ফেনসিডিল, গাঁজা ও ১টি মোটর বাইকসহ ৫ জনকে আটক তজুমদ্দিনে কৃষি কার্ডের উদ্বোধন: কৃষকের দোরগোড়ায় আধুনিক সেবার নতুন দিগন্ত শরীয়তপুরের জেলা প্রশাসকের পদোন্নতিতে শরীয়তপুর রিপোর্টার্স ইউনিটির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা বাউফলে কালাইয়া ও দশমিনা নৌ পুলিশের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত নানা বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

চরফ্যাশনে রোগীর সুচিকিৎসা ও নিরাপত্তা নিশ্চিত করতে শিক্ষার্থীদের ১৭ দাবি

রুবেল আশরাফুল, চরফ্যাশন 
  • প্রকাশিত : সোমবার, ৯ সেপ্টেম্বর, ২০২৪
  • ২৫০ বার পঠিত
Spread the love
রুবেল আশরাফুল, চরফ্যাশন 
চরফ্যাশনে রোগীর সুচিকিৎসা ও নিরাপত্তা নিশ্চিত করতে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের সাধারণ শিক্ষার্থীদের ১৭ দফা দাবি।  এসব দাবি নিয়ে সোমবার (৯ সেপ্টেম্বর) সকাল ১১টায় শিক্ষার্থীরা চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গেলে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার শোভন বসাক যৌক্তিক বেশ কিছু দাবি সংস্কারের আশ্বাস দেন শিক্ষার্থীদের।
এসময় শিক্ষার্থীরা ১৭ দফা দাবিতে উল্লেখ করেন সরকারি হাসপাতালে সঠিক সময় ডাক্তার চেম্বারে আসেনা, তাই আমরা চাই সকাল ৮টা থেকে দুপুর আড়াইটা প্রর্যন্ত চেম্বারে থাকবে ডাক্তার।
এছাড়াও ইমারজেন্সি ডক্টর সেফটি লেজার এবং সিসিটিভি মনিটরিং করতে হবে। তৃতীয় ও চতুর্থ শ্রেণীর কর্মচারীদের উপজেলা থেকে উপজেলায় পরিবর্তন করতে হবে। সরকারি সাপ্লাইকৃত সকল মেডিসিন সকল রোগী যেন সঠিকভাবে পায় সেটার সঠিক মনিটরিং করতে হবে এক্সরে আল্ট্রাস সাউন্ড ও প্যাথলজিকাল টেস্ট ২৪ঘন্টা চালু রাখতে হবে। ঔষধ কোম্পানির প্রতিনিধিরা নির্দিষ্ট সময় ব্যতিত হসপাতালে ডাক্তারদের সাথে
 দেখা করতে পারবে না, এবং রোগীর প্রেসক্রিপশন এর ছবি তুলতে পারবে না। প্রাইভেট ক্লিনিকে টেস্ট বাণিজ্য বন্ধ করতে হবে। এবং অদক্ষ নার্স ও টেকনিশিয়ান পরিহার করতে হবে। শতভাগ ডেলিভারি সিজার বানিজ্য, ও ব্লাড বানিজ্য বন্ধ করতে হবে এবং নরমাল ডেলিভারি নিশ্চিত করতে হবে।
এসময় সম্প্রতি সেন্ট্রাল ইউনাইটেড হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের গাইনি চিকিৎসক ডা.আখিঁ আক্তারের ভুল চিকিৎসায় প্রসূতি মায়ের  মৃত্যুর সঠিক তদন্ত করে ব্যবস্থা নেওয়ার দাবি জানান। এবং আর কোন ভুল চিকিৎসায় কোন প্রসূতি মা যেন মৃত্যুর কোলে ডেলে না পরে সেটি নিশ্চিত করতে হবে।
এসময় চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. শোভন বসাক বলেন, শিক্ষার্থীদের ১৭ দফা দাবির মধ্যে সিসিটিভি মনিটরিং ব্যবস্থা আগে থেকেই রয়েছে এছাড়াও যেগুলো আমার আন্ডারে আছে সেগুলো দ্রুত সময়ের মধ্যে সংস্কার করা হবে  এবং সকল বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করে যথাযথ সংস্কারের চেষ্টা করবো।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন