1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
চরফ্যাশনে শশীভূষণে ৩১০পিস ইয়াবাসহ মাদক সম্রাট লিটন গ্রেপ্তার - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news চরফ্যাশনে শশীভূষণে ৩১০পিস ইয়াবাসহ মাদক সম্রাট লিটন গ্রেপ্তার - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০২:০১ অপরাহ্ন
শিরোনাম :
তজুমদ্দিনে চর মোজাম্মেলে ব্লক নেতার চাঁদা দাবির অভিযোগে পাল্টা-পাল্টি সংবাদ সম্মেলন লালমোহনে বীর বিক্রম ক্রীড়া একাডেমির উৎসবমুখর পরিবেশে অফিসিয়াল জার্সি উন্মোচন লালমোহনে খাটের নিচ থেকে জেলেদের ১১৭০ কেজি চাল উদ্ধার নিখোঁজ মাদ্রাসাছাত্র হিমেলকে ফিরে পেতে মা-নানুর আকুতি তজুমদ্দিনে ব্লকনেতার বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন লালমোহনে ইয়াবা, ফেনসিডিল, গাঁজা ও ১টি মোটর বাইকসহ ৫ জনকে আটক তজুমদ্দিনে কৃষি কার্ডের উদ্বোধন: কৃষকের দোরগোড়ায় আধুনিক সেবার নতুন দিগন্ত শরীয়তপুরের জেলা প্রশাসকের পদোন্নতিতে শরীয়তপুর রিপোর্টার্স ইউনিটির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা বাউফলে কালাইয়া ও দশমিনা নৌ পুলিশের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত নানা বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

চরফ্যাশনে শশীভূষণে ৩১০পিস ইয়াবাসহ মাদক সম্রাট লিটন গ্রেপ্তার

শাহাবুদ্দিনহাওলাদার, চরফ্যাশন
  • প্রকাশিত : বুধবার, ১৯ এপ্রিল, ২০২৩
  • ৩৯৮ বার পঠিত
Spread the love
চরফ্যাশন উপজেলার শশীভূষণে মাদকদ্রব্য ইয়াবাসহ মাদক সম্রাট মো. লিটন (৩৫) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করে জেল হাজতে পাঠিয়েছে শশীভূষণ থানা পুলিশ। এ সময় তার কাছ থেকে ৩১০ পিস অবৈধ মাদকদ্রব্য ইয়াবা উদ্ধার করা হয়।
 গোপন সংবাদের ভিত্তিতে গতকাল মঙ্গলবার বিকালে শশীভূষণ নতুন বাজার এলাকা থেকে শশীভূষণ থানার অফিসার ইনচার্জ মো. মিজানুর রহমান পাটোয়ারীর তত্ত্বাবধানে উপ-পুলিশ পরিদর্শক (এস আই) মো. সোলায়মান,  (এএসআই) মো. মনিরুজ্জামান, (এএস আই) মো. শওকত, ও (এএসআই) ওমর ফারুকের সমন্বয়ে গঠিত একটি চৌকস টিম মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে মাদক সম্রাট লিটনকে শশীভূষণ নতুন বাজার এলাকা থেকে ৩১০ পিস অবৈধ মাদকদ্রব্য ইয়াবাসহ গ্রেপ্তার করে আজ বুধবার সকালে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
 মাদক সম্রাট লিটন এওয়াজপুর ইউনিয়ন ৪ নং ওয়ার্ডের মোহাম্মদ আলীর ছেলে ।
শশীভূষণ থানার উপ পুলিশ পরিদর্শক সোলাইমান জানান, গোপন সূত্রে খবর  পেয়ে অভিযান চালিয়ে ৩১০পিস ইয়াবাসহ তাকে আটক করা হয়।
শশীভূষণ থানার অফিসার ইনচার্জ ওসি মিজানুর রহমান পাটোয়ারী জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয় বুধবার সকালে তাকে আদালতের মাধ্যমে জেলে প্রেরণ করা হয়েছে।  তিনি আরো বলেন এছাড়াও এর আগে ৮০০ পিস মাদকদ্রব্য ইয়াবাসহ বহুবার মাদক মামলায় গ্রেপ্তার হন এই যুবক লিটন।তার সহযোগী অন্যান্য মাদক ব্যবসায়ী ও তাদের পৃষ্ঠপোষকদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে পুলিশের নিয়মিত অভিযান অব্যাহত আছে।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন