1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
চরফ্যাশনে শিক্ষকের কাছে বিচার না পেয়ে স্কুল কক্ষেই শিক্ষার্থীর আত্মহত্যার চেষ্টা - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news চরফ্যাশনে শিক্ষকের কাছে বিচার না পেয়ে স্কুল কক্ষেই শিক্ষার্থীর আত্মহত্যার চেষ্টা - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
জাতীয় বিজ্ঞান বিতর্ক উৎসবে চ্যাম্পিয়ন লালমোহনের হা-মীম রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজ মনপুরা মনোয়ারা বেগম মহিলা কলেজে সবক ও দোয়া- মিলাদ অনুষ্ঠিত। মনপুরায় জাল পাতা নিয়ে সংঘর্ষ, ১০ জেলে আহত কলাপাড়ায় বন্দোবস্ত পাওয়া জমিজমার দখল ঠেকাতে ভূমিহীনসহ স্থানীয়দের মানববন্ধন লালমোহনে বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণ শ্রমিক নিহত কালাইয়া বিএনপির সাবেক সভাপতির বিরুদ্ধে জমি দখল ও বসতবাড়িতে হামলার অভিযোগ জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র গেলন যুবদল সম্পাদক এমপি নয়ন তজুমদ্দিনে অস্ত্রসহ তিনজনকে আটক লালমোহনে জমি নিয়ে বিরোধে হামলার অভিযোগ, আহত ১ বাউফলে প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ

চরফ্যাশনে শিক্ষকের কাছে বিচার না পেয়ে স্কুল কক্ষেই শিক্ষার্থীর আত্মহত্যার চেষ্টা

শাহাবুদ্দিন হাওলাদার , চরফ্যাশন
  • প্রকাশিত : মঙ্গলবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৩৪৪ বার পঠিত
Spread the love

শাহাবুদ্দিন হাওলাদার , চরফ্যাশন

ভোলার চরফ্যাশন উপজেলার শশীভূষণে দশম- শ্রেণির এক শিক্ষার্থী স্কুল প্রধানের কাছে উক্ত্যক্তের বিচার চেয়ে বিচার না পাওয়ায় স্কুল কক্ষের সিলিং ফ্যানের সাথে ওড়না পেচিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন। মঙ্গলবার (২১ ফেব্রুয়ারী) দুপুরে শশীভূষণ মাধ্যমিক বিদ্যালয়ের অফিস কক্ষে এ ঘটনা ঘটান দশম শ্রেণির ওই শিক্ষার্থী। স্কুল শিক্ষার্থী ও তার পরিবার জানান, স্কুলে আসা-যাওয়ার পথে শশীভূষণ থানাধীন রসুলপুর ৩ নম্বর ওয়ার্ডের মো. শামসুর রহমান পন্ডিতের ছেলে মো. তুহিন পন্ডিত (৩৫) নামে এক বখাটে সম্প্রতি সময়ে তাকে উত্ত্যক্ত করে আসছিল। এ ঘটনার বিষয়টি ওই বিদ্যালয়ের শিক্ষকদেরকে জানানের পরেও কোনো কর্নপাত না করে স্কুল শিক্ষকরা উল্টো তাকে নিয়ে হাসাহাসি করেন। মঙ্গলবার (২১ ফেব্রুয়ারী) সকালে শিক্ষকদের হাসাহাসি ও যৌন উক্ত্যক্তের বিচার না পেয়ে লোকলজ্জায় স্কুল কক্ষের সিলিং ফ্যানের সাথে ওড়না পেচিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন ওই শিক্ষার্থী । শিক্ষার্থীর যৌন হয়রানির অভিযোগের বিষয়টি নিয়ে শিক্ষকদের কুটুক্তি করার বিষয়ে জানতে শশীভূষণ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. কামাল হোসেনকে ফোন দেয়া হলে তিনি উত্তেজিত হয়ে মোবাইল ফোনে সাংবাদিকদের সঙ্গে অশোভন আচরণ করা সহ বক্তব্য দিতে অস্বীকৃতি জানান। শশীভূষণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)মো. মিজানুর রহমান পাটোয়ারী বলেন, ঘটনাস্থলে গিয়ে পরিদর্শন শেষে ওই শিক্ষার্থীকে উদ্ধার করে তাঁর বাবা-মায়ের জিম্মায় তাকে বাড়িতে পাঠিয়ে দেয়া হয়েছে। তবে অভিযুক্ত তুহিনের বিরুদ্ধে তদন্ত করে আইনি ব্যবস্থা নেয়া হবে। সাংবাদিকদের সাথে স্কুল প্রধানের এহেন আচরণের দুঃখ প্রকাশ করে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আল নোমান রাহুল বলেন,বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেয়া হবে।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন