1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
চরফ্যাশনে শিক্ষক সমাবেশ অনুষ্ঠিত - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news চরফ্যাশনে শিক্ষক সমাবেশ অনুষ্ঠিত - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
তজুমদ্দিনে চর মোজাম্মেলে ব্লক নেতার চাঁদা দাবির অভিযোগে পাল্টা-পাল্টি সংবাদ সম্মেলন লালমোহনে বীর বিক্রম ক্রীড়া একাডেমির উৎসবমুখর পরিবেশে অফিসিয়াল জার্সি উন্মোচন লালমোহনে খাটের নিচ থেকে জেলেদের ১১৭০ কেজি চাল উদ্ধার নিখোঁজ মাদ্রাসাছাত্র হিমেলকে ফিরে পেতে মা-নানুর আকুতি তজুমদ্দিনে ব্লকনেতার বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন লালমোহনে ইয়াবা, ফেনসিডিল, গাঁজা ও ১টি মোটর বাইকসহ ৫ জনকে আটক তজুমদ্দিনে কৃষি কার্ডের উদ্বোধন: কৃষকের দোরগোড়ায় আধুনিক সেবার নতুন দিগন্ত শরীয়তপুরের জেলা প্রশাসকের পদোন্নতিতে শরীয়তপুর রিপোর্টার্স ইউনিটির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা বাউফলে কালাইয়া ও দশমিনা নৌ পুলিশের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত নানা বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

চরফ্যাশনে শিক্ষক সমাবেশ অনুষ্ঠিত

দ্বীপকন্ঠ নিউজ ডেস্ক:
  • প্রকাশিত : শনিবার, ৩১ আগস্ট, ২০২৪
  • ৯২ বার পঠিত
Spread the love
 রুবেল আশরাফুল , চরফ্যাশন
বাংলাদেশ প্রাথমিক শিক্ষক পরিষদ শশীভূষণ থানা শাখার শিক্ষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল (৩১আগস্ট) শনিবার সকালে চরফ্যাশন উপজেলার শশীভূষণ বাজারের একটি কক্ষে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
মো.আবুল হোসেন এর সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন ভোলা জেলা আদর্শ শিক্ষক ফেডারেশন সাধারণ সম্পাদক মো.আমির হোসেন, বিশেষ অতিথি ছিলেন জেলা প্রাথমিক শিক্ষক পরিষদ এর সহ-সভাপতি মো. শামসুল আলম ,এডভোকেট মহিববুল্লাহ মহিব, চরফ্যাশন প্রাথমিক শিক্ষক পরিষদের সভাপতি মো.নাছির উদ্দিন এছাড়াও শশীভূষণ থানার আওতায়ধীন সকল প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা উপস্থিত ছিলেন।
এসময় বাংলাদেশ প্রাথমিক শিক্ষক পরিষদ শশীভূষণ থানা শাখার ৩১ সদস্য বিশিষ্ট কার্যকরী  কমিটি গঠন করা হয়েছে।
কার্যকরী কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন ফরাজীর হাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো.আবুল হোসেন, সাধারাণ সম্পাদক হয়েছেন জাহানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো.জসিমউদ্দিন,নির্বাহী সভাপতি আমজাদ হোসেন, সিনিয়র সহ-সভাপতি আবদুর রহমান,সহ-সভাপতি আবু জাফর, নির্বাহী সম্পাদক হাসান আল মামুন, যুগ্ম সম্পাদক, জামাল উদ্দিন, সাংগঠনিক সম্পাদক তৈয়বুর রহমান,কোষাধ্যক্ষ মো.মোতাসিন বিল্লাহ,এছাড়াও   রয়েছেন মো.নুরনবী, জাকির হোসেন, মোশাররফ, ইব্রাহিম, মিজানুর রহমান, হাবিবউল্লাহ, গিয়াসউদ্দিন, কলিমুল্লাহ,নুরে আলম,আক্তার হোসেনসহ ৩১ সদস্য বিশিষ্ট পুর্নাঙ্গ কমিটিকে আগামী ২০২৬ ইং সন প্রর্যন্ত দুই বছরের অনুমোদন দেওয়া হয়।
সমাবেশে শিক্ষকদের পেশাগত ও নৈতিক মান বৃদ্ধির সাথে সাথে শিক্ষার সুষ্ঠু ও উপযুক্ত পরিবেশ গড়ে তোলে মানুষ গড়ার আঙ্গিনায় সুশিক্ষিত, চরিত্রবান ও দেশপ্রেমিক নাগরিক তৈরি  করা এ মহান পেশার উন্নয়নের ক্ষেত্রে শিক্ষক সংগঠনগুলো স্বতঃস্ফূর্ত ভাবে কাজ করার আহ্বান জানান।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন