1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
চরফ্যাশনে সড়ক দুর্ঘটনায় মাদ্রাসা শিক্ষকের মৃত্যু - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news চরফ্যাশনে সড়ক দুর্ঘটনায় মাদ্রাসা শিক্ষকের মৃত্যু - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০৩:১৬ অপরাহ্ন
শিরোনাম :
তজুমদ্দিনে চর মোজাম্মেলে ব্লক নেতার চাঁদা দাবির অভিযোগে পাল্টা-পাল্টি সংবাদ সম্মেলন লালমোহনে বীর বিক্রম ক্রীড়া একাডেমির উৎসবমুখর পরিবেশে অফিসিয়াল জার্সি উন্মোচন লালমোহনে খাটের নিচ থেকে জেলেদের ১১৭০ কেজি চাল উদ্ধার নিখোঁজ মাদ্রাসাছাত্র হিমেলকে ফিরে পেতে মা-নানুর আকুতি তজুমদ্দিনে ব্লকনেতার বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন লালমোহনে ইয়াবা, ফেনসিডিল, গাঁজা ও ১টি মোটর বাইকসহ ৫ জনকে আটক তজুমদ্দিনে কৃষি কার্ডের উদ্বোধন: কৃষকের দোরগোড়ায় আধুনিক সেবার নতুন দিগন্ত শরীয়তপুরের জেলা প্রশাসকের পদোন্নতিতে শরীয়তপুর রিপোর্টার্স ইউনিটির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা বাউফলে কালাইয়া ও দশমিনা নৌ পুলিশের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত নানা বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

চরফ্যাশনে সড়ক দুর্ঘটনায় মাদ্রাসা শিক্ষকের মৃত্যু

  রুবেল আশরাফুল , চরফ্যাশন 
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১০ অক্টোবর, ২০২৪
  • ১৩৫ বার পঠিত
Spread the love
  রুবেল আশরাফুল , চরফ্যাশন 
ভোলার চরফ্যাশনে মহাসড়কের পাশে দাড়িয়ে থাকা মালবাহী ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কায় হাবিবুল্লাহ (৩০) নামের এক মাদ্রাসা শিক্ষকের মৃত্যু হয়েছে।
বুধবার ৯ অক্টোবর রাতে চরফ্যাশন-দক্ষিণ আইচা মহাসড়কে কাশেমগঞ্জ বাজারের দক্ষিণ পাশে বিদ্যুৎ স্টেশন এর সামনের মহাসড়কে এদুর্ঘটনা ঘটে।
নিহত হাবিবুল্লাহ চরফ্যাশন পৌরসভার ২নম্বর ওয়ার্ডের বাসিন্দা ও মুজাম্মেল হকের ছেলে। তিনি এওয়াজপুর ইউনিয়নের নাসির চেয়ারম্যান বাড়ির দরজার শামসুল উলুম নূরানী ও হাফিজি মাদ্রাসার সহকারী শিক্ষক।
মাওলানা রিয়াজ উদ্দিন জানান, নিহত হাবিবুল্লাহ পৌরসভার ২নম্বর ওয়ার্ড তার বাড়ি থেকে নিজের মোটরসাইকেল চালিয়ে মাদ্রাসায় আসার সময় কাশেমগঞ্জ বাজারের দক্ষিণ পাশে বিদ্যুৎ স্টেশনের সামনে আসলে সড়কের পাশে দাড়িয়ে থাকা একটি মালবাহী ট্রাককে অতিক্রম করার সময় উল্টো দিক থেকে আরো একটি অটো রিকশা আসলে অসাবধানতাবসত বেপরোয়া গতির মোটরসাইকেলটি দাড়িয়ে থাকা ট্রাকটিকে সজোড়ে ধাক্কা দেয়। এসময় চালক হাবিবুল্লাহ মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে ঘটনাস্থলেই তিনি মারা যান।
এবিষয়ে শশীভূষণ থানার নবাগত অফিসার ইনচার্জ তারিক হাসান রাসেল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,পরিবারের কোন অভিযোগ না থাকায় নিহতের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন