1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
চরফ্যাশনে সুপ্রিম কোর্টের আইনজীবী ছিদ্দিক উল্লাহ মিয়ার বাবার লাশ দাফন - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news চরফ্যাশনে সুপ্রিম কোর্টের আইনজীবী ছিদ্দিক উল্লাহ মিয়ার বাবার লাশ দাফন - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:৫০ অপরাহ্ন
শিরোনাম :
তজুমদ্দিনে চর মোজাম্মেলে ব্লক নেতার চাঁদা দাবির অভিযোগে পাল্টা-পাল্টি সংবাদ সম্মেলন লালমোহনে বীর বিক্রম ক্রীড়া একাডেমির উৎসবমুখর পরিবেশে অফিসিয়াল জার্সি উন্মোচন লালমোহনে খাটের নিচ থেকে জেলেদের ১১৭০ কেজি চাল উদ্ধার নিখোঁজ মাদ্রাসাছাত্র হিমেলকে ফিরে পেতে মা-নানুর আকুতি তজুমদ্দিনে ব্লকনেতার বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন লালমোহনে ইয়াবা, ফেনসিডিল, গাঁজা ও ১টি মোটর বাইকসহ ৫ জনকে আটক তজুমদ্দিনে কৃষি কার্ডের উদ্বোধন: কৃষকের দোরগোড়ায় আধুনিক সেবার নতুন দিগন্ত শরীয়তপুরের জেলা প্রশাসকের পদোন্নতিতে শরীয়তপুর রিপোর্টার্স ইউনিটির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা বাউফলে কালাইয়া ও দশমিনা নৌ পুলিশের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত নানা বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

চরফ্যাশনে সুপ্রিম কোর্টের আইনজীবী ছিদ্দিক উল্লাহ মিয়ার বাবার লাশ দাফন

ইব্রাহিম আকতার আকাশ
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২৭ জুন, ২০২৪
  • ১৫৮ বার পঠিত
Spread the love
ইব্রাহিম আকতার আকাশ
সত্তরের ভয়াল ঘূর্ণিঝড় গোর্কি’র তাণ্ডবে চরফ্যাশনের জনপদ লাশের জনপদে পরিণত হয়। সেই সময় হাজারো লাশ কুঁড়িয়ে দাফন করেন দক্ষিণের জনপদের সবচেয়ে ক্ষতিগ্রস্ত নুরাবাদ ইউনিয়নের শাহ আলম মিয়া। আজ চরফ্যাশনের হাজারো মানুষের চোখের জলে তারই দাফন সম্পূর্ণ হয়েছে।
মঙ্গলবার (২৬ জুন) বেলা ১০টায় চরফ্যাশন উপজেলার আহম্মদপুর ইউনিয়নের চৌমুহনী মাদ্রাসার মাঠে জানাজা শেষে গ্রামের পারিবারিক কবরস্থানে সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ছিদ্দিক উল্লাহ মিয়ার বাবা মো: শাহে আলম মিয়ার দাফন সম্পূর্ণ হয়েছে।
এ সময় চরফ্যাশন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোতাহার হোসেন আলমগীর মালতিয়া, চরফ্যাশন প্রেসক্লাব সভাপতি অধ্যক্ষ আবুল হাশেম মহাজন, বরিশালের সাবেক ছাত্রনেতা মো. আলাউদ্দিন, আহাম্মদপুরের চেয়ারম্যান ফখরুল ইসলাম, নুরাবাদ ইউনিয়নের চেয়ারম্যান মো. আনোয়ার হোসেন, সাবেক চেয়ারম্যান মুস্তাফিজুর রহমানসহ  উপজেলার বিভিন্ন রাজনৈতিক  ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ এ সময় স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন।
ভারতের অ্যাপোলো হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শনিবার (২২ জুন) রাত ১১টায় মৃত্যুবরণ করেন ভোলার সর্ব দক্ষিণ জনপদের এই সমাজসেবক।
বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট সিদ্দিকুল্লা মিয়া ও অ্যাডভোকেট মনিরুল ইসলামসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন তিনি।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন