1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
চরফ্যাশন ইসলামিক ফাউন্ডেশনের সুপার ভাইজারকে বিদায়ী সংবর্ধনা - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news চরফ্যাশন ইসলামিক ফাউন্ডেশনের সুপার ভাইজারকে বিদায়ী সংবর্ধনা - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০৩:১৪ অপরাহ্ন
শিরোনাম :
তজুমদ্দিনে চর মোজাম্মেলে ব্লক নেতার চাঁদা দাবির অভিযোগে পাল্টা-পাল্টি সংবাদ সম্মেলন লালমোহনে বীর বিক্রম ক্রীড়া একাডেমির উৎসবমুখর পরিবেশে অফিসিয়াল জার্সি উন্মোচন লালমোহনে খাটের নিচ থেকে জেলেদের ১১৭০ কেজি চাল উদ্ধার নিখোঁজ মাদ্রাসাছাত্র হিমেলকে ফিরে পেতে মা-নানুর আকুতি তজুমদ্দিনে ব্লকনেতার বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন লালমোহনে ইয়াবা, ফেনসিডিল, গাঁজা ও ১টি মোটর বাইকসহ ৫ জনকে আটক তজুমদ্দিনে কৃষি কার্ডের উদ্বোধন: কৃষকের দোরগোড়ায় আধুনিক সেবার নতুন দিগন্ত শরীয়তপুরের জেলা প্রশাসকের পদোন্নতিতে শরীয়তপুর রিপোর্টার্স ইউনিটির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা বাউফলে কালাইয়া ও দশমিনা নৌ পুলিশের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত নানা বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

চরফ্যাশন ইসলামিক ফাউন্ডেশনের সুপার ভাইজারকে বিদায়ী সংবর্ধনা

দ্বীপকন্ঠ নিউজ ডেস্ক:
  • প্রকাশিত : শনিবার, ৩ জুন, ২০২৩
  • ১৯৩ বার পঠিত
Spread the love

দ্বীপকন্ঠ নিউজ ডেস্কঃ

চরফ্যাশন উপজেলার ইসলামিক ফাউন্ডেশন এর সুপার ভাইজার আমিনুল ইকরাম বদলি হওয়ায় উপজেলা ইসলামিক ফাউন্ডেশন এর শিক্ষকদের পক্ষ থেকে বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
গত বৃহস্পতিবার ( ১ জুন) সকাল ৯ ঘটিকায় উপজেলা ইসলামিক ফাউন্ডেশন কার্যালয়ে বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে মডেল কেয়ারটেকার মাওলানা মোঃ ইসমাঈল হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুপার ভাইজার আমিনুল ইকরাম। প্রধান অতিথি বলেন, আমি চরফ্যাশন উপজেলায় দেড় বছর দায়িত্ব পালন করেছি। দায়িত্ব পালনে আপনাদের মনে অনেক কষ্ট দিয়েছি। আপনারা সকলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন।

নতুন যে সুপার ভাইজার যোগদান করবে আপনারা সার্বিক সহযোগিতা করবেন। আপনারা কেন্দ্রগুলোতে ভালোভাবে পাঠদান করবেন। শিক্ষার্থীরা যেন সহজে আয়ত্ত করতে পারে। আপনারা আমার জন্য দোয়া করবেন আমিও আপনাদের জন্য দোয়া করবো ইনশাআল্লাহ। এসময় উপস্থিত ছিলেন সাধারণ কেয়ারটেকার মাওলানা মোস্তাফিজুর রহমান, তরিকুল ইসলাম, সাংবাদিক রুবেল আশরাফুল ও মোঃ সিরাজুল ইসলামসহ শিক্ষক-শিক্ষিকাবৃন্দ

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন