1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
চরফ্যাসনে অজ্ঞাত তরুনীর মরদেহ উদ্ধার - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news চরফ্যাসনে অজ্ঞাত তরুনীর মরদেহ উদ্ধার - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
তজুমদ্দিনে চর মোজাম্মেলে ব্লক নেতার চাঁদা দাবির অভিযোগে পাল্টা-পাল্টি সংবাদ সম্মেলন লালমোহনে বীর বিক্রম ক্রীড়া একাডেমির উৎসবমুখর পরিবেশে অফিসিয়াল জার্সি উন্মোচন লালমোহনে খাটের নিচ থেকে জেলেদের ১১৭০ কেজি চাল উদ্ধার নিখোঁজ মাদ্রাসাছাত্র হিমেলকে ফিরে পেতে মা-নানুর আকুতি তজুমদ্দিনে ব্লকনেতার বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন লালমোহনে ইয়াবা, ফেনসিডিল, গাঁজা ও ১টি মোটর বাইকসহ ৫ জনকে আটক তজুমদ্দিনে কৃষি কার্ডের উদ্বোধন: কৃষকের দোরগোড়ায় আধুনিক সেবার নতুন দিগন্ত শরীয়তপুরের জেলা প্রশাসকের পদোন্নতিতে শরীয়তপুর রিপোর্টার্স ইউনিটির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা বাউফলে কালাইয়া ও দশমিনা নৌ পুলিশের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত নানা বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

চরফ্যাসনে অজ্ঞাত তরুনীর মরদেহ উদ্ধার

  রুবেল আশরাফুল,  চরফ্যাসন 
  • প্রকাশিত : বুধবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৪
  • ৯৮ বার পঠিত
Spread the love

  রুবেল আশরাফুল,  চরফ্যাসন 

ভোলার চরফ্যাশনে বেতুয়া প্রশান্তি পার্ক সংলগ্ন মেঘনা নদীর তীর থেকে জিও ব্যাগের সাথে আটকে থাকায় অবস্থায় এক অজ্ঞাত পরিচয়ের তরুনীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২৫ সেপ্টেম্বর) দুপুরের মরদেহটি উদ্ধার করা হয়। তবে মরদেহটি নাম পরিচয় সনাক্ত করতে পারেনি চরফ্যাশন থানা পুলিশ।

পুলিশ ও স্থানীয়দের সুত্রে জানাযায়, অনুমান ২১ বছর বয়সী মেরুন রংয়ের সেলোয়ার কামিজ পরিহিত ওই তরুনীর মরদেহ জোয়ারে ভেসে এসে বেতুয়া প্রশান্তি পার্ক সংলগ্ন মেঘনার তীর রক্ষা বাধের জিও ব্যাগের সাথে আটকে যায়। সকালের জোয়ারের যেকোন সময় মরদেহটি ভেসে আসছে বলে ধারনা করা হচ্ছে। দুপরে স্থানীয় পর্যটক ও ব্যাবসায়ীরা মেঘানার তীরের জিও ব্যাগের সাথে আটকে থাকা মরদেহটি দেখে থানা পুলিশেকে খবর দেন। পরে থানা পুলিশ ওই মরদেহটি উদ্ধার করেন।

চরফ্যাশন থানার উপ-পরিদর্শক সাইফুল ইসলাম জানান, স্থানীয়দের খবরের ভিত্তিতে মেঘনার তীর থেকে ওই তরুনীর মরদেহটি উদ্ধার করা হয়েছে। তবে তার নাম পরিচয় জানা যায়নি। দেশের বিভিন্ন থানায় ওই তরুনীর ছবি পাঠানো হয়েছে। তবে তার নাম পরিচয় জানা যায়নি। মরদেহটি ময়নাতদন্তের জন্য ভোলা মর্গে পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন