1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
চরফ্যাসনে ঘর ভিটে হাতিয়ে নেয়ার অভিযোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news চরফ্যাসনে ঘর ভিটে হাতিয়ে নেয়ার অভিযোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০১:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
মোতাহার নগর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক শাহজাহাদা, সদস্য সচিব বাচ্চু মাতাব্বর তালাকের পরও হুমকি, আত্মগোপনে নারী বিএনপি নেতার বিরুদ্ধে আটকে রেখে নির্যাতনের অভিযোগ লালমোহনে মাসিক সমন্বয় ও আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত কলাপাড়ায় কিশোরীকে যৌন নিপীড়নের অভিযোগে মামলার প্রধান আসামি কবিরাজ গ্রেপ্তার লালমোহনে সরকারি টেকনিক্যাল কলেজসহ দুই প্রতিষ্ঠানের কেউ পাস করেনি তজুমদ্দিনের একমাত্র জিপিএ -৫ প্রাপ্ত শিক্ষার্থী রিতুর স্বপ্ন বিসিএস প্রশাসন ক্যাডার বোরহানউদ্দিন বড়মানিকায় মেম্বার প্রার্থী হতে আলোচনায় সাংবাদিক কবির হোসেন লালমোহনে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার লালমোহনে দৈনিক বাংলাদেশ বাণী পত্রিকার ২য় প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সকলের সহায়তায় ডান পা পচন ধরা আশরাফুল বাঁচতে চায়

চরফ্যাসনে ঘর ভিটে হাতিয়ে নেয়ার অভিযোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

রুবেল আশরাফুল, চরফ্যাসন
  • প্রকাশিত : রবিবার, ২৫ আগস্ট, ২০২৪
  • ৪১০ বার পঠিত
Spread the love
রুবেল আশরাফুল, চরফ্যাসন
ভোলার চরফ্যাসনের আঞ্জুরহাটে প্রতারনা করে  রিকশা চালক সমবায় সমিতির অফিস ঘর ভিটে জবর দখল করে বিক্রির অভিযোগ উঠেছে স্থানীয় প্রভাবশালী আবুল কালাম খলিফা নামের এক আওয়ামীলীগ নেতার বিরুদ্ধে। ২০২৩ সনে তিনি সমবায় সমিতির সভাপতি ও সম্পাদকের সই স্বাক্ষর জালিয়াতি করে ভুয়া রেজুলেশন দেখিয়ে এটোনীর মাধ্যমে প্রায় অর্ধকোটি টাকার ওই অফিস ভিটে হাতিয়ে নেন।এঘটনায় গতকাল রোববার সকালে কয়েকশ রিকশা চালকরা তাদের অফিস কক্ষের ভিটে জবর দখলকারীদের হাত থেকে উদ্ধার করতে স্থানীয় আঞ্জুরহাটে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন।
জানাযায়,১৯৮৭সনে রিকশা চালক সমবায় সমিতির নামে আঞ্জুরহাটে একটি ঘর ভিটে খরিদ করে সমিতির অফিস কার্যালয় নির্মান করেন। এবং ওই অফিস কক্ষে তাদের কার্যক্রম চালিয়ে যান। ২০০২ সনে উপজেলা পর্যায়ে রিকশা চালক সমিতির কার্যক্রম বিলুপ্ত হলে ওই সমিতির ঘর সাবেক সমিতির মেম্বার আবুল কালাম ডাক্তারের জিম্মায় ভাড়ায় দেয়া হয়। ২০২৩ সনে স্থানীয় প্রভাবশালী আবুল কালাম খলিফা উপজেলা রিকশা চালক সমবায় সমিতির সভাপতি ও সম্পাদকের সই স্বাক্ষর  জাল করে একটি ভুয়া রেজুলেশন তৈরি করে এটোনির মাধ্যমে সমিতির ঘর ভিটেটি তার নামে হাতিয়ে নেন। ওই বছরেই ফের তিনি ভূয়া কাগজে হাতিয়ে নেয়া ঘর ভিটেটি তার স্ত্রী ফহিমা বেগমের নামে দলিল সম্পদন করে জবর দখল করে ভোগদখল শুরু করেন। পরে ২০২৪ সনে রিকশা চালক সমবায় সমিতির সদস্যরা তাদের ঘর ভিটে ফিরিয়ে দিতে চাপ দিলে তিনি তার স্ত্রীর নামে দলিল দেয়া ঘর ভিটেটি জৈনক দুলাল দর্জি নামের এক ব্যক্তির কাছে গোপনে ২৫ লক্ষ টাকায় বিক্রি করে দেন। প্রতারনার মাধ্যমে রিকশা চালক সমবায় সমিতির ঘর ভিটে বিক্রির  ঘটনাটি প্রকাশ হলে সদস্যদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়লে তিনি গা-ঢাকা দেন। এঘটনায় রোববার  রিকশা চালক সমবায় সমিতির সদস্যরা তাদের হাতিয়ে নেয়া ঘর ভিটে ফিরে পেতে বিক্ষোভ মিছিল করেন।
রিকশা চালক শ্রমিক নেতা আবদুল মালেক জানান,হতদরিদ্র রিকশা চালকের কাছ থেকে ১০ টাকা করে চাঁদা আদায় করে আঞ্জুরহাটে  রিকশা চালক সমবায় সমিতির নামে একটি ঘর ভিটে খরিদ করা হয়। ২০২০ সনে সমিতির কার্যক্রম স্থবির হয়ে পড়লে আবুল কালাম খলিফা প্রতারনা করে ভূয়া কাগজের মাধ্যমে ওই ভিটে তার নামে হাতিয়ে নেন।
উপজেলা রিকশা চালক সমবায় সমিতির সাবেক সভাপতি নুরুল ইসলাম বাচ্চু জানান, কিভাবে আবুল কালাম খলিফা সমবায় সমিতির ঘর ভিটে নিজের নামে এটোনি নিয়েছেন তা আমার জানা নাই।
অভিযুক্ত কালাম খলিফা জানান, উপজেলা রিকশা চালক সমবায় সমিতির সভাপতি ও সম্পাদক এটোনির মাধ্যমে ওই ঘর ভিটে তাকে হস্তান্তর করেছেন। ওই এটোনির মাধ্যমে তিনি ওই ভিটির মালিক হয়েছেন।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন