1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
চরফ্যাসনে চাঁদা না পেয়ে ছাত্রলীগের দুই নেতার উপর হামলা - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news চরফ্যাসনে চাঁদা না পেয়ে ছাত্রলীগের দুই নেতার উপর হামলা - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০৩:১৭ অপরাহ্ন
শিরোনাম :
তজুমদ্দিনে চর মোজাম্মেলে ব্লক নেতার চাঁদা দাবির অভিযোগে পাল্টা-পাল্টি সংবাদ সম্মেলন লালমোহনে বীর বিক্রম ক্রীড়া একাডেমির উৎসবমুখর পরিবেশে অফিসিয়াল জার্সি উন্মোচন লালমোহনে খাটের নিচ থেকে জেলেদের ১১৭০ কেজি চাল উদ্ধার নিখোঁজ মাদ্রাসাছাত্র হিমেলকে ফিরে পেতে মা-নানুর আকুতি তজুমদ্দিনে ব্লকনেতার বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন লালমোহনে ইয়াবা, ফেনসিডিল, গাঁজা ও ১টি মোটর বাইকসহ ৫ জনকে আটক তজুমদ্দিনে কৃষি কার্ডের উদ্বোধন: কৃষকের দোরগোড়ায় আধুনিক সেবার নতুন দিগন্ত শরীয়তপুরের জেলা প্রশাসকের পদোন্নতিতে শরীয়তপুর রিপোর্টার্স ইউনিটির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা বাউফলে কালাইয়া ও দশমিনা নৌ পুলিশের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত নানা বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

চরফ্যাসনে চাঁদা না পেয়ে ছাত্রলীগের দুই নেতার উপর হামলা

দ্বীপকন্ঠ নিউজ ডেস্কঃ
  • প্রকাশিত : শুক্রবার, ১৩ জুন, ২০২৫
  • ৬৯ বার পঠিত
Spread the love

দ্বীপকন্ঠ নিউজ ডেস্কঃ

ভোলার চরফ্যাশনে ছাত্রলীগের দুই নেতার কাছ থেকে চাঁদা না পেয়ে তাদের পিটিয়ে জখম করার অভিযোগ পাওয়া গেছে ছাত্রদল নেতা এ সালাম জলিল ও তার সহযোগিদের বিরুদ্ধে। আহত অবস্থায় তাদের দুইজনকে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছেন।

স্থানীয়রা জানান, শুক্রবার (১৩ জুন) দুপুর..২.০০. টার দিকে উপজেলার শশীভূষন থানার এওয়াজপুর পানিরকল এলাকায় এই ঘটনা ঘটে। ছাত্রলীগের দুই নেতা হলেন, শশীভূষন থানা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আরশাদুল আলম নোবেল ও আতিকুর রহমান শিবলু। তারা শশীভূষণ থানার এওয়াজপুর ইউনিয়নের বাসিন্দা। অভিযুক্ত জলিল উপজেলার এওয়াজপুর ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক এবং ওই গ্রামের কাদির মাঝির ছেলে। রিয়াদ স্থানীয় খালেক পাটওয়ারীর ছেলে।

ছাত্রলীগ নেতা নোবেল জানান, ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে স্থানীয় ছাত্রদল নেতা সালাম জলিল ১ লাখ ৫০ হাজার টাকা চাঁদাদাবি করে আসছেন। চাঁদার টাকা না দেওয়ায় শুক্রবার দুপুরে ছাত্রদল নেতা জলিলের নেতৃত্বে ছাত্রদলের রিয়াদসহ ১০-১২ জনের একটি সংবদ্ধচক্র এওয়াজপুরের পানিরকল এলাকায় আমাকে ও আমার বন্ধু ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক শিবলুকে দেশিয় অস্ত্র দিয়ে অতর্কিত হামলা ও বেধড়ক পিটিয়ে জখম করে। এরপর স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

ছাত্রলীগ নেতা শিবলু জানান, জলিল ও রিয়াদ কয়েক মাস ধরে তার কাছ থেকে চাঁদা দাবি করে আসছে। চাঁদা না দিলে তাকে মেরে ফেলার নির্দেশ রয়েছে উপর থেকে- জলিল এমন হুমকি দিয়ে আসছেন। আজ আমার উপর অতর্কিত হামলা চালাল।

অভিযোগ প্রসঙ্গে ছাত্রদল নেতা এ সালাম জলিলের কাছে জানতে চাইলে জানান, ছাত্রলীগের দুই নেতা নোবেল ও শিবলুকে মেরে ফেলার জন্য উপর মহলের নির্দেশনা রয়েছে। সেই নির্দেশনা মতে কাছ চলছে।

উল্লেখ্য, জলিল ও রিয়াদ দীর্ঘদিন ধরে এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করে চলছেন। তারা বিভিন্ন মানুষের কাছ থেকে চাঁদা আদায় ও অত্যাচার নিপিড়ন করে আসছেন। তারা এলাকায় বিভিন্ন সময় অস্ত্রে মহড়া দিচ্ছেন বলে এলাকাবাসী জানান।

শশীভূষন থানার ওসি মো. তারিক হাসান রাসেল বলেন, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন