1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
চরফ্যাসনে চাঁদা না পেয়ে দোকানিকে পিটিয়ে তালা ঝুলালেন সেচ্ছাসেবকদল নেতা - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news চরফ্যাসনে চাঁদা না পেয়ে দোকানিকে পিটিয়ে তালা ঝুলালেন সেচ্ছাসেবকদল নেতা - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
তজুমদ্দিনে চর মোজাম্মেলে ব্লক নেতার চাঁদা দাবির অভিযোগে পাল্টা-পাল্টি সংবাদ সম্মেলন লালমোহনে বীর বিক্রম ক্রীড়া একাডেমির উৎসবমুখর পরিবেশে অফিসিয়াল জার্সি উন্মোচন লালমোহনে খাটের নিচ থেকে জেলেদের ১১৭০ কেজি চাল উদ্ধার নিখোঁজ মাদ্রাসাছাত্র হিমেলকে ফিরে পেতে মা-নানুর আকুতি তজুমদ্দিনে ব্লকনেতার বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন লালমোহনে ইয়াবা, ফেনসিডিল, গাঁজা ও ১টি মোটর বাইকসহ ৫ জনকে আটক তজুমদ্দিনে কৃষি কার্ডের উদ্বোধন: কৃষকের দোরগোড়ায় আধুনিক সেবার নতুন দিগন্ত শরীয়তপুরের জেলা প্রশাসকের পদোন্নতিতে শরীয়তপুর রিপোর্টার্স ইউনিটির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা বাউফলে কালাইয়া ও দশমিনা নৌ পুলিশের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত নানা বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

চরফ্যাসনে চাঁদা না পেয়ে দোকানিকে পিটিয়ে তালা ঝুলালেন সেচ্ছাসেবকদল নেতা

দ্বীপকন্ঠ নিউজ ডেস্ক:
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২২ আগস্ট, ২০২৪
  • ৯০ বার পঠিত
Spread the love
দ্বীপকন্ঠ নিউজ ডেস্কঃ
চরফ্যাশনে দোকনিকে বেধরক পিটিয়ে একলাখ টাকা চাঁদা দাবিতে দোকানে তালা ঝুলালেন সেচ্ছাসেবকদল নেতা।
গত কয়েকদিন আগে উপজেলার নজরুল নগর ইউনিয়নের ৭নম্বর ওয়ার্ডে উপাস খালি বাজারের  মো. মামুন নামের এক মুদি দোকানিকে বেধরক পিটিয়ে হাসপাতালে পাঠানোর পর এক লাখ টাকা চাঁদা দাবি করে তা না দেওয়ায় ওই দোকানে তালা ঝুলানোর অভিযোগ উঠেছে একই ইউনিয়নের সেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মো.রিপন মুন্সির বিরুদ্ধে।
এবিষয়ে প্রধান অভিযুক্ত রিপনসহ আরো ৭-৮জনের নাম উল্লেখ করে দক্ষিণ আইচা থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
অভিযোগ পেয়ে ২১আগস্ট বুধবার রাতে দক্ষিণ আইচা থানা পুলিশ ঘটনার তদন্ত করে দোকানের তালা খুলে দেওয়া নির্দেশ দেন। পরে অভিযুক্তরা ওইদিন রাতেই দক্ষিণ আইচা থানায় গিয়ে দোকানের চাবি জমা দেন।
আহত মামুন জানান, সেচ্ছাসেবকদলের সাধারণ সম্পাদক রিপন মুন্সি, সাইদুর,সামীম,জিয়াদুল,জাফর, ইউসুফ, কাকনসহ ২০ -২২জনের একটি দল দোকানে এসে এলোপাতাড়ি মারধর করে দোকান খুলতে নিষেধ করে তারা চলে যায়। পরে স্থানীয়রা এসে আমাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। এরপর রিপন মুন্সি তার বোনকে দিয়ে আমার কাছে মুঠোফোনে বিভিন্ন ভয়ভীতি দেখিয়ে  একলাখ টাকা চাঁদা দাবি করেন। পরে তাদের ভয়ে আসি হাজার টাকা দিতে রাজি হলেও তারা একলাখ টাকার কম নিতে রাজি হননি। এবং আমি এতো টাকা দিতে রাজি না হলে গতকাল বুধবার বিকালে আবারো ১০-১৫জন লোক পাঠিয়ে দোকানের মালামাল ভাঙচুর লুটপাট করে দোকানে তালা ঝুলিয়ে দেন।
তবে এসব বিষয় মিথ্যা দাবি করে রিপন জানান, কাকন এবং মামুন আপন মামা ভাগ্নে তাদের মধ্যে পুর্ব থেকেই বিরোধ চলমান রয়েছে। এবং মামুনের ভাগ্নে কাকন দোকানে তালা ঝুলিয়েছে। একটি চক্র আমাকে জরিয়ে আমার সম্মান ক্ষুন্ন করার চেষ্টা করছে।
দক্ষিণ আইচা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদ আহমেদ  বলেন তদন্ত চলমান আছে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন