1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
চরফ্যাসনে তারেক রহমানের মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে বিএনপির সমাবেশ - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news চরফ্যাসনে তারেক রহমানের মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে বিএনপির সমাবেশ - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:৫২ অপরাহ্ন
শিরোনাম :
তজুমদ্দিনে চর মোজাম্মেলে ব্লক নেতার চাঁদা দাবির অভিযোগে পাল্টা-পাল্টি সংবাদ সম্মেলন লালমোহনে বীর বিক্রম ক্রীড়া একাডেমির উৎসবমুখর পরিবেশে অফিসিয়াল জার্সি উন্মোচন লালমোহনে খাটের নিচ থেকে জেলেদের ১১৭০ কেজি চাল উদ্ধার নিখোঁজ মাদ্রাসাছাত্র হিমেলকে ফিরে পেতে মা-নানুর আকুতি তজুমদ্দিনে ব্লকনেতার বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন লালমোহনে ইয়াবা, ফেনসিডিল, গাঁজা ও ১টি মোটর বাইকসহ ৫ জনকে আটক তজুমদ্দিনে কৃষি কার্ডের উদ্বোধন: কৃষকের দোরগোড়ায় আধুনিক সেবার নতুন দিগন্ত শরীয়তপুরের জেলা প্রশাসকের পদোন্নতিতে শরীয়তপুর রিপোর্টার্স ইউনিটির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা বাউফলে কালাইয়া ও দশমিনা নৌ পুলিশের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত নানা বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

চরফ্যাসনে তারেক রহমানের মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে বিএনপির সমাবেশ

রুবেল আশরাফুল, চরফ্যাশন
  • প্রকাশিত : সোমবার, ১২ আগস্ট, ২০২৪
  • ১৩০ বার পঠিত
Spread the love
রুবেল আশরাফুল, চরফ্যাশন
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সকল মিথ্যা মামলা প্রত্যাহার ও দেশে ফিরিয়ে আনার দাবীতে ভোলার চরফ্যাসন উপজেলা বিএনপির বিশাল সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকালে উপজেলা বিএনপির কার্যালয় সংলগ্ন সদর রোডে এ সমাবেশে অনুষ্ঠিত হয়।
চরফ্যাসন উপজেলা বিএনপির সহ-সভাপতি সাবেক মেয়র আ.ন.ম আমিররুল ইসলাম মিন্টিজ মিয়ার সভাপতিত্বে  আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোতাহার হোসেন আলমগীর মালতিয়া।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, যুগ্ন সম্পাদক গোফরান মহাজন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক খায়রুল ইসলাম সোহেল,যুগ্ম সম্পাদক গোলাম আক্তার মইন,সাংগঠনিক সম্পাদক কাজী মনজুর হোসেন, যুগ্ম সম্পাদক শাহাদাত হোসেন মীর ছায়েদ,যুবদল সভাপতি আশরাফুর রহমান দিপু ফরাজী,শ্রমিক দল সভাপতি মীর আবুল কালাম আজাদ, মৎস্যজীবি দল সভাপতি আমজাদ হোসেন সোহাগ খান,কৃষকদল সভাপতি নুরুল ইসলাম, মাদ্রাজ ইউনিয়ন বিএনপি সম্পাদক শাহিন মালতিয়া,ছাত্রদল সভাপতি আলী মুুর্তজা, ইউছুফ আবিদ প্রমুখ।
দুপুর থেকেই উপজেলা বিএনপির নেতাকর্মীরা দলে দলে মিছিল নিয়ে সভাস্থলে উপস্থিত হয়ে সভাস্থলকে জনসমুদ্রে পরিনত করেন।
সমাবেশে বক্তারা বলেন, বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক জিয়ার বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা প্রতাহার করে  দ্রুত সময়ের মধ্যে দেশে ফিরিয়ে আনার দাবি জানান। এছাড়াও সাবেক চরফ্যাসন উপজেলা ছাত্রদলের সভাপতি আব্দুর রাজ্জাককে হত্যায় জড়িতদের গ্রেপ্তার করে বিচারের দাবি জানানো হয়।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন