1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
চরফ্যাসনে দুই শিশুর বিরোধকে কেন্দ্র করে বসত বাড়িতে হামলা । আহত - ১০ - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news চরফ্যাসনে দুই শিশুর বিরোধকে কেন্দ্র করে বসত বাড়িতে হামলা । আহত - ১০ - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ১২:২৪ অপরাহ্ন
শিরোনাম :
মোতাহার নগর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক শাহজাহাদা, সদস্য সচিব বাচ্চু মাতাব্বর তালাকের পরও হুমকি, আত্মগোপনে নারী বিএনপি নেতার বিরুদ্ধে আটকে রেখে নির্যাতনের অভিযোগ লালমোহনে মাসিক সমন্বয় ও আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত কলাপাড়ায় কিশোরীকে যৌন নিপীড়নের অভিযোগে মামলার প্রধান আসামি কবিরাজ গ্রেপ্তার লালমোহনে সরকারি টেকনিক্যাল কলেজসহ দুই প্রতিষ্ঠানের কেউ পাস করেনি তজুমদ্দিনের একমাত্র জিপিএ -৫ প্রাপ্ত শিক্ষার্থী রিতুর স্বপ্ন বিসিএস প্রশাসন ক্যাডার বোরহানউদ্দিন বড়মানিকায় মেম্বার প্রার্থী হতে আলোচনায় সাংবাদিক কবির হোসেন লালমোহনে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার লালমোহনে দৈনিক বাংলাদেশ বাণী পত্রিকার ২য় প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সকলের সহায়তায় ডান পা পচন ধরা আশরাফুল বাঁচতে চায়

চরফ্যাসনে দুই শিশুর বিরোধকে কেন্দ্র করে বসত বাড়িতে হামলা । আহত – ১০

রুবেল আশরাফুল , চরফ্যাশন 
  • প্রকাশিত : বুধবার, ১৭ এপ্রিল, ২০২৪
  • ২৫৭ বার পঠিত
Spread the love
রুবেল আশরাফুল , চরফ্যাশন 
ভোলার চরফ্যাসনে বিয়ে বাড়ির জুতা নিয়ে দুই শিশুর বিরোধকে কেন্দ্র করে বসত বাড়িতে হামলা ও ভাঙচুরের লুটপাটের ঘটনা ঘটেছে। এতে প্রতিপক্ষের হামলায় নারী পুরুষসহ ৯ জন আহত হয়েছেন। মঙ্গলবার দুলারহাট থানার নুরাবাদ ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডে এ হামলার ঘটনা ঘটে। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় ১০ জনকে উদ্ধার করে চরফ্যাসন হাসপাতালে ভর্তি করেছেন।
আহতরা হলেন, জসিম উদ্দিন (৩২), হালিমা বেগম (৩৫),ফারহান (১৮), রফিজল ইসলাম (৫৫), চেরাগ আলী (৪৫),  আশ্রাব আলী (৩০),ইমন (২২)। নোয়াব আলী (৩৬) রেনু বেগম(৪৫)।
স্থানীয়রা ও আহতরা  জানান, ওই গ্রামের  মৃধা পরিবার ও ফরাজী পরিবারের দুই শিশুর মধ্যে বিয়ে বাড়ির জুতা নিয়ে ঝগড়া হয়। ওই ঝগড়ার জের ধরে মঙ্গলবার সকালে দুই পরিবারের মধ্যে তর্ক বাধে। তর্কের জের ধরে ফরাজী পরিবারের সদস্য নাসিম , হারুন ও নাসির ফরাজীর নেতৃত্বে মৃধা পরিবারের লোকজনের ওপর অর্তকিত হামলা চালিয়ে বাড়ি ঘর ভাংচুর করেন। পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় আহতদের উদ্ধার করে চরফ্যাসন হাসপাতালে ভর্তি করেন।
হাসপাতালে চিকিৎসাধীন জসিম উদ্দিন ও কেতাব আলী এবং তার স্ত্রী জানান, ঈদের পরে দিন ওই গ্রামের বিয়ে বাড়িতে জুতা নিয়ে দুই শিশুর মধ্যে ঝগড়া বাধে ওই ঝগড়ার জের ধরে ফরাজী বাড়ির সদস্য জাকির ফরাজীর ছেলে সোহেলের সাথে মৃধা পরিবারের শিশু ফারহান ও ইমনের সাথে   বিরোধ সৃষ্টি হয়। ওই বিরোধের জের ধরে মঙ্গলবার দুপুরে ইউপি চেয়ারম্যান’র নির্দেশে নাসিম , হারুন ও নাসির ফরাজীর নেতৃত্বে ২০/২৫ জনের একটি চক্র তাদের দলবল নিয়ে তাদের ওপর অর্তকিত হামলা চালিয়ে বসত ঘর ও দোকান ঘর  ভাঙচুর করে লুটপাট করেন। বসত ঘর রক্ষায় এগিয়ে এলে ওই পক্ষ তাদের ওপর হামলা চালিয়ে নারী পুরুষসহ ৯ জনকে আহত করে। স্থানীয়রা আহতদের উদ্ধার করে চরফ্যাসন হাসপাতালে ভর্তি করে।
নুরাবাদ ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন জানাান, মারামারি ঘটনার বিষয় সংবাদ পেয়ে  এলাকায় খোঁজখবর নিতে যাই।তবে তারা দুষ্ট প্রকৃতির লোক বলে জানা গেছে।
অভিযোগের বিষয়ে নাসির ফরাজী জানান, তারা আমাদের ওপর হামলা চালিয়ে মারধর করেছেন।
দুলারহাট থানার ওসি মাকসুদুর রহমান মুরাদ জানান, এঘটনায় কোন লিখিত অভিযোগ পাইনি অভিযোগ পেলে খতিয়ে দেখে আইনি ব্যবস্থা নেয়া হবে।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন