1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
চরফ্যাসনে দূর্গতদের ঘরে ঘরে শুকনো খাবার নিয়ে হাজির ইউএনও - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news চরফ্যাসনে দূর্গতদের ঘরে ঘরে শুকনো খাবার নিয়ে হাজির ইউএনও - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:৫২ অপরাহ্ন
শিরোনাম :
তজুমদ্দিনে চর মোজাম্মেলে ব্লক নেতার চাঁদা দাবির অভিযোগে পাল্টা-পাল্টি সংবাদ সম্মেলন লালমোহনে বীর বিক্রম ক্রীড়া একাডেমির উৎসবমুখর পরিবেশে অফিসিয়াল জার্সি উন্মোচন লালমোহনে খাটের নিচ থেকে জেলেদের ১১৭০ কেজি চাল উদ্ধার নিখোঁজ মাদ্রাসাছাত্র হিমেলকে ফিরে পেতে মা-নানুর আকুতি তজুমদ্দিনে ব্লকনেতার বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন লালমোহনে ইয়াবা, ফেনসিডিল, গাঁজা ও ১টি মোটর বাইকসহ ৫ জনকে আটক তজুমদ্দিনে কৃষি কার্ডের উদ্বোধন: কৃষকের দোরগোড়ায় আধুনিক সেবার নতুন দিগন্ত শরীয়তপুরের জেলা প্রশাসকের পদোন্নতিতে শরীয়তপুর রিপোর্টার্স ইউনিটির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা বাউফলে কালাইয়া ও দশমিনা নৌ পুলিশের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত নানা বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

চরফ্যাসনে দূর্গতদের ঘরে ঘরে শুকনো খাবার নিয়ে হাজির ইউএনও

রুবেল আশরাফুল, চরফ্যাসন 
  • প্রকাশিত : মঙ্গলবার, ২৮ মে, ২০২৪
  • ১৪১ বার পঠিত
Spread the love
রুবেল আশরাফুল, চরফ্যাসন 
সব থাকার পরও আজ দু’দিন আমরা না খেয়ে আছি ।  ঘরের ভীটার উপর দিয়ে বয়েগেছে পানির ঢেউ। চুলাভর্তি পানি। নেই রান্নার সুযোগ।  খাবারের জন্য ছেলে-মেয়েদের কান্না আর সহ্য করতে পারছি না। নীচে জোয়ারের পানির সাথে মাথার উপর ঝরতে থাকা অবিরাম বৃষ্টিতে আমরা অসহায় হয়ে পরেছি। তাই একটু খাবারের জন্য ত্রানের লাইনে দাড়িয়েছি। চর মানিকা আবাসন প্রকল্পের বাসিন্দা ফাতেমা, রিপাদের মতো চরফ্যাসনের বিভিন্ন গ্রামের দূর্গত মানুষের কষ্টের প্রকাশ এমনই। গতকাল দুপুরে জাহানপুর,মানিকা , চর কলমী, নজরুল নগর এবং আবদুল্লাহপুরের দূর্গত এলাকা ঘুরে বিভিন্ন স্থানে ত্রানের জন্য অভূক্ত দূর্গত মানুষের ভীর দেখা গেছে। পাশাপাশি গতকাল মঙ্গলবার দুপুরের পর থেকে  প্যাকেটভর্তি শুকনো খাবার নিয়ে মূল ভূÑখন্ডের এসব দূর্গত মানুষের ঘরে ঘরে ছুটে গেছেন ইউএনও নওরীন হক।
সরেজমিনে দেখাগেছে, দূরবর্তী ঢালচর, পাতিলা, মুজিব নগর ইউনিয়নসহ মূল ভূÑখন্ডের বেড়িবাধেঁর বাহিরের মেঘনা, তেতুলিয়া এবং মায়ানদীর কূলের  বসতিগুলো ঘূর্ণিঝড় রিমেলের আঘাতে লন্ডভন্ড হয়ে গেছে। উপজেলা পরিষদের প্রাথমিক তথ্যানুযায়ী এখানে ৬ হাজার বসতঘর সম্পূর্ণ বিধ্বস্ত হয়েছে। অধিকাংশ ঘরের ভেতর দিয়ে জলোচ্ছ্বাসের পানি বয়েগেছে। ঘরভিটা প্লাবিত হওয়ায় পাশাপাশি ভারীবর্ষণের কারণে বেশির ভাগ পরিবারে রান্নার চুলা জ্বালানো যায়নি। ফলে সবকিছু থাকার পরও পরিবারগুলোতে খাদ্যসংকট দেখা দিয়েছে।
গতকাল মঙ্গলবার দিনভর উপজেলা প্রশাসনের তরফ থেকে বিভিন্ন গ্রামের  দূর্গত মানুষের মধ্যে জরুরীখাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। জাহানপুরের তুলাগাছিয়া, যমুনা আবাসন, কবি মুজাম্মেল হক আবাসন, শের ই বাংলা আবাসন, বেগম রোকেয়া আবাসন , শুরভী গুচ্চগ্রাম, কর্নফুলি গুচ্চগ্রাম,  আটকপাট কবি মাইকেল মধুসুদন দত্ত গুচ্ছগ্রাম , চর মানিকার মাহবুবা আবাসনসহ বেড়িবাধেঁর ঢালের ৫শতাধিক পরিবারের মধ্যে জরুরী শুকনো খাবার বিতরণ করেছেন উপজেলা নির্বাহী অফিসার নওরীন হক। এ সংবাদ লেখা পর্যন্ত খাদ্য বিতরণ অব্যহত আছে । শুকনো খাবার বিতরণ কালে  উপজেলা নির্বাহী অফিসর নওরীন হক দূর্গতদের উদ্দেশ্যে  বলেছেন, প্রত্যেক দূর্গত মানুষের ঘরে ঘরে  খাবার পৌছে দেয়া হবে। একজন দূর্গত মানুষ ক্ষুদার্ত থাকাকালে আমি ঘরে ফিরছি না। দূর্গত কোন মানুষ না খেয়ে থাকবে না। সকলের মুখে খাবার তুলে দেয়ার জন্য সরকারের তরফ থেকে সব ব্যবস্থা নেয়া হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত সরকারের এই প্রচেষ্টা অব্যহত থাকবে।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন