1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
চরফ্যাসনে ২০ হাজার মানুষের চক্ষু সেবার কার্যক্রম উদ্বোধণ - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news চরফ্যাসনে ২০ হাজার মানুষের চক্ষু সেবার কার্যক্রম উদ্বোধণ - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
তজুমদ্দিনে চর মোজাম্মেলে ব্লক নেতার চাঁদা দাবির অভিযোগে পাল্টা-পাল্টি সংবাদ সম্মেলন লালমোহনে বীর বিক্রম ক্রীড়া একাডেমির উৎসবমুখর পরিবেশে অফিসিয়াল জার্সি উন্মোচন লালমোহনে খাটের নিচ থেকে জেলেদের ১১৭০ কেজি চাল উদ্ধার নিখোঁজ মাদ্রাসাছাত্র হিমেলকে ফিরে পেতে মা-নানুর আকুতি তজুমদ্দিনে ব্লকনেতার বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন লালমোহনে ইয়াবা, ফেনসিডিল, গাঁজা ও ১টি মোটর বাইকসহ ৫ জনকে আটক তজুমদ্দিনে কৃষি কার্ডের উদ্বোধন: কৃষকের দোরগোড়ায় আধুনিক সেবার নতুন দিগন্ত শরীয়তপুরের জেলা প্রশাসকের পদোন্নতিতে শরীয়তপুর রিপোর্টার্স ইউনিটির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা বাউফলে কালাইয়া ও দশমিনা নৌ পুলিশের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত নানা বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

চরফ্যাসনে ২০ হাজার মানুষের চক্ষু সেবার কার্যক্রম উদ্বোধণ

রুবেল আশরাফুল, চরফ্যাসন
  • প্রকাশিত : সোমবার, ৬ জানুয়ারী, ২০২৫
  • ১১৩ বার পঠিত
Spread the love
রুবেল আশরাফুল, চরফ্যাসন
ভোলার চরফ্যাসনে মার্কিন নাগরিকের উদ্যোগে ’আমার চোখ আমার আলো’ নামের পাইলট প্রকল্প ও ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসুচি (সিপিপি)ও বাংলাদেশ ডিজাস্টার প্রিয়েয়ার্ডনেস সেন্টার(বিডিপিসি) ডাটা ইয়াকারের যৌথ উদ্যোগে দেশের প্রান্তিক অঞ্চলের মানুষের চক্ষু সেবা নিশ্চিত করতে পাইলট প্রকল্পের আওয়াতায় ৬ মাস ব্যপি কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। গতকাল সোমবার সকালে চরফ্যাসন উপজেলার শশীভূষনে ১০ শয্যার মা ও শিশু কল্যান হাসপাতালে বিনামূল্যে চক্ষু সেবার কার্যক্রমের শুভ উদ্বোধণ করা হয়।
চরফ্যাসন উপজেলা নির্বাহী অফিসার রাসনা শারমিন মিথির সভাপতিত্বে উদ্বোধণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ও সিপিপির পরিচালক আহমাদুল হক। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বিডিপিসির পরিচালক ও সাবেক সিপিপি পরিচালক সাইদুর রহমান, প্রকল্পের উদ্যোক্তা যুক্তরাষ্ট্র স্টামফোর্ড ইউনিভার্সিটির অধ্যাপক মি.র‌্যান্ডম,বরিশাল বিভাগীয় পরিবার পরিকল্পনা অধিদপ্তরের ডিরেক্টর আবদূর রাজ্জাক,অস্ট্রেলিয়া প্রবাসী আইটি বিশেষজ্ঞ হাসিবুর রহমান প্রমুখ।
বক্তারা বলেন, এই মহৎ উদ্যোগটি যুক্তরাষ্ট্র স্টামফোর্ড ইউনিভার্সিটির অধ্যাপক  মি.র‌্যান্ডম ও অস্ট্রেলিয়া প্রবাসী আইটি বিশেষজ্ঞ হাসিবুর রহমান গ্রহন করেন। চরফ্যাসনের প্রান্তিক পর্যায়ের ২০হাজার মানুষকে বিনামূল্যে ৬ মাস ব্যাপী চক্ষু চিকিৎসা সেবা দেয়া হবে। যাতে করে চক্ষু সেবা কার্যক্রমের মাধ্যমে গ্রামঞ্চলের হত দরিদ্র মানুষ চোখের আলো ফিরে পায় এবং প্রান্তিক উপজেলা চরফ্যাসনের মানুষের চক্ষু সেবা নিশ্চিত হয়।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন