1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
চরফ্যাসন প্রেসক্লাবের উদ্যোগে ইফতার মাহফিল - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news চরফ্যাসন প্রেসক্লাবের উদ্যোগে ইফতার মাহফিল - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০২:০০ অপরাহ্ন
শিরোনাম :
তজুমদ্দিনে চর মোজাম্মেলে ব্লক নেতার চাঁদা দাবির অভিযোগে পাল্টা-পাল্টি সংবাদ সম্মেলন লালমোহনে বীর বিক্রম ক্রীড়া একাডেমির উৎসবমুখর পরিবেশে অফিসিয়াল জার্সি উন্মোচন লালমোহনে খাটের নিচ থেকে জেলেদের ১১৭০ কেজি চাল উদ্ধার নিখোঁজ মাদ্রাসাছাত্র হিমেলকে ফিরে পেতে মা-নানুর আকুতি তজুমদ্দিনে ব্লকনেতার বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন লালমোহনে ইয়াবা, ফেনসিডিল, গাঁজা ও ১টি মোটর বাইকসহ ৫ জনকে আটক তজুমদ্দিনে কৃষি কার্ডের উদ্বোধন: কৃষকের দোরগোড়ায় আধুনিক সেবার নতুন দিগন্ত শরীয়তপুরের জেলা প্রশাসকের পদোন্নতিতে শরীয়তপুর রিপোর্টার্স ইউনিটির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা বাউফলে কালাইয়া ও দশমিনা নৌ পুলিশের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত নানা বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

চরফ্যাসন প্রেসক্লাবের উদ্যোগে ইফতার মাহফিল

রুবেল আশরাফুল, চরফ্যাশন 
  • প্রকাশিত : শুক্রবার, ২৮ মার্চ, ২০২৫
  • ১৫২ বার পঠিত
Spread the love
রুবেল আশরাফুল, চরফ্যাশন 
ভোলার চরফ্যাসন প্রেসক্লাবের আয়োজনে গণমাধ্যম কর্মী, রাজনৈতিক ব্যাক্তি, সুশীল সমাজের সম্মানে ইফতার মাহফিল ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।
চরফ্যাসন প্রেসক্লাব সভাপতি জুলফিকার মাহমুদ নিয়াজের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কামাল গোলদারের সঞ্চালনায় শুক্রবার (২৮ মার্চ) সন্ধ্যায় চরফ্যাসন সদর রোডস্থ সাউদার্ন পোর্ট রুফটপ চাইনিজ রেস্টুরেন্টে এ ইফতার মাহফিল অনুষ্টিত হয়।
আয়োজিত ইফতার ও দোয়া মোনাজাতে অনুষ্ঠানে, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট রুহুল কুদ্দুস, বিএনপির সাবেক  সাংগঠনিক সম্পাদক ও জিন্নাগড় ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান  কাজী মনজুর হোসেন, জেলা বিএনপির সদস্য হেলাল উদ্দীন টিপু, আইচা থানা বিএনপির সাবেক সভাপতি অধ্যাপক রেজাউল করিম খন্দকার,উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারন সম্পাদক গোফরান মহাজন, উপজেলা যুবদলের  আহবায়ক শহীদুল ইসলাম প্রিন্স ও সদস্য সচিব জাহিদুল ইসলাম রাসেল,চরফ্যাসন দায়রা জজ আদলতের অতিরিক্ত পাবিলক প্রসিকিউটর এডভোকেট হযরত আলী হিরণ।শশীভূষণ থানার অফিসার ইনচার্জ তারিক হাসান রাসেলসহ চরফ্যাসন প্রেসক্লাব ও চরফ্যাসন রিপোর্টর্স ইউনিটির সকল সাংবাদিকরা উপস্থিত ছিলেন ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, সাংবাদিকরা জাতির বিবেক। আগামির বাংলাদেশকে সুন্দর ভাবে সাজাতে রাজনৈতিক নেতৃবৃন্দ, সুশীল সমাজ,সরকারি কর্মকর্তা ও গণমাধ্যম কর্মীদের সকলকে একযোগে কাজ করতে হবে। একজন ভালো সাংবাদিক তার লেখনীর মাধ্যমে সমাজের অন্যায় অনিয়ম দূর্নীতি তুলে ধরে সমাজে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
চরফ্যাসন প্রেসক্লাব সদস্যরাও এ পেশার সম্মান রক্ষা করে বস্তুনিষ্ঠ সাংবাদিকতার মাধ্যমে দেশ ও জাতিকে আলোকিত করবেন এটা আমাদের আশা।
ইফতার পূর্বে দেশ ও জাতীর কল্যানে দোয়া মোনাজাত পরিচালনা করেন চরফ্যাসন রিপোর্টার্স ইউনিটির ধর্ম বিষক সম্পাদক মাওলানা খুরশিদ আলম।
ইফতার শেষে মাগরিববাদ চরফ্যাসন প্রেসক্লাবের প্রবীণ সাংবাদিক মৃত আবুল কালাম আজাদের বাড়িতে গিয়ে তার পরিবারের খোঁজ খবর নেন। এবং  ঈদ উল ফিতর উপলক্ষে পরিবারকে  চরফ্যাসন প্রেসক্লাবের পক্ষে সভাপতি জুলফিকার মাহামুদ নিয়াজ ও সাধারন সম্পাদক কামাল গোলদারসহ প্রেসক্লারের নেতৃবৃন্দরা নিহত সাংবাদিক পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করেন।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন