1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
চর পাতিলার বন্যা দূর্গত মানুষের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news চর পাতিলার বন্যা দূর্গত মানুষের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:৫০ অপরাহ্ন
শিরোনাম :
তজুমদ্দিনে চর মোজাম্মেলে ব্লক নেতার চাঁদা দাবির অভিযোগে পাল্টা-পাল্টি সংবাদ সম্মেলন লালমোহনে বীর বিক্রম ক্রীড়া একাডেমির উৎসবমুখর পরিবেশে অফিসিয়াল জার্সি উন্মোচন লালমোহনে খাটের নিচ থেকে জেলেদের ১১৭০ কেজি চাল উদ্ধার নিখোঁজ মাদ্রাসাছাত্র হিমেলকে ফিরে পেতে মা-নানুর আকুতি তজুমদ্দিনে ব্লকনেতার বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন লালমোহনে ইয়াবা, ফেনসিডিল, গাঁজা ও ১টি মোটর বাইকসহ ৫ জনকে আটক তজুমদ্দিনে কৃষি কার্ডের উদ্বোধন: কৃষকের দোরগোড়ায় আধুনিক সেবার নতুন দিগন্ত শরীয়তপুরের জেলা প্রশাসকের পদোন্নতিতে শরীয়তপুর রিপোর্টার্স ইউনিটির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা বাউফলে কালাইয়া ও দশমিনা নৌ পুলিশের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত নানা বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

চর পাতিলার বন্যা দূর্গত মানুষের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ

রুবেল আশরাফুল, চরফ্যাসন 
  • প্রকাশিত : বুধবার, ২৯ মে, ২০২৪
  • ১৫৭ বার পঠিত
Spread the love
রুবেল আশরাফুল, চরফ্যাসন 
চরফ্যাসনের চর পাতিলায় রিমেল দূর্গত ৫শ পরিবারের মধ্যে চাউলসহ জরুরী খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। সহকারী কমিশনার (ভূমি) মো.সালেক মুহীদ গতকাল বুধবার দুপুরে চর পাতিলা বাজারে ক্ষতিগ্রস্তদের মধ্যে  এসব খাদ্যসামগ্রী বিতরণ করেন। কুকরী-মুকরী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবুল হাসেম মহাজন এসময় উপস্থিত ছিলেন।
কুকরী-মুকরী ইউপি চেয়ারম্যান হাসেম মহাজন জানান, রিমেলের তান্ডবে সাগর মোহনার চর পাতিলার ৫শ’ বসতি পরিবারের সবগুলো ঘর বিধ্বস্ত হয়েছে। পানির ¯্রােতে বেশীরভাগ ঘর, ঘরের মজুদ খাদ্যসামগ্রী.  চুলা-চাক্কি , হাড়ি-পাতিল ভেসে গেছে। রিমেল পরবর্তী ঝড়ো হাওয়া, অব্যহত প্রবল জোয়ার এবং ভারী থেকে মাঝারী বর্ষণ অব্যহত থাকায় দূর্গত এই পরিবারগুলোতে এখনো রান্না করে খাওয়ার মতো অবস্থা ফিরে নাই। ফলে পরিবারগুলো খেয়ে না খেয়ে দিন কাটাচ্ছে। উদ্ভত পরিস্থিতিতে গত মঙ্গলবার থেকে পরিবারগুলোর মধ্যে শুকনো খাবার বিতরণ করা হয়েছে।গতকাল থেকে পরিবারগুলোর কাছে জরুরী খাদ্যসামগ্রী পৌছে দেয়ার কাজ শুরু হয়েছে। সহকারী কমিশনার (ভূমি) মো.সালেক মুহীদ বলেছেন, সাগরের ঢেউ আছড়েপড়া কূলে চর পাতিলার অবস্থান। অবস্থানগত কারণে চরের মানুষ রিমেলের তোপে পড়ে অবর্নণীয় ক্ষতির শিকার হয়েছে। ঝড় পরবর্তী বৈরী আবহাওয়া দূর্গত মানুষের দুর্ভোগ আরো বাড়িয়েছে। পরিবারগুলোতে রান্না শুরুর মতো পরিবেশ না ফেরা পর্যন্ত জরুরী ত্রান অব্যহত রাখা হবে। যাতে খাদ্যের জন্য কেউ কষ্ট না পায় সরকারের তরফ থেকে তা নিশ্চিত করা হবে।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন