1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
চাঁদাবাজি-দখলবাজির অভিযোগে পদ হারালেন মহিলা দল নেত্রী আফরোজা বেগম সীমা - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news চাঁদাবাজি-দখলবাজির অভিযোগে পদ হারালেন মহিলা দল নেত্রী আফরোজা বেগম সীমা - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
জাতীয় বিজ্ঞান বিতর্ক উৎসবে চ্যাম্পিয়ন লালমোহনের হা-মীম রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজ মনপুরা মনোয়ারা বেগম মহিলা কলেজে সবক ও দোয়া- মিলাদ অনুষ্ঠিত। মনপুরায় জাল পাতা নিয়ে সংঘর্ষ, ১০ জেলে আহত কলাপাড়ায় বন্দোবস্ত পাওয়া জমিজমার দখল ঠেকাতে ভূমিহীনসহ স্থানীয়দের মানববন্ধন লালমোহনে বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণ শ্রমিক নিহত কালাইয়া বিএনপির সাবেক সভাপতির বিরুদ্ধে জমি দখল ও বসতবাড়িতে হামলার অভিযোগ জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র গেলন যুবদল সম্পাদক এমপি নয়ন তজুমদ্দিনে অস্ত্রসহ তিনজনকে আটক লালমোহনে জমি নিয়ে বিরোধে হামলার অভিযোগ, আহত ১ বাউফলে প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ

চাঁদাবাজি-দখলবাজির অভিযোগে পদ হারালেন মহিলা দল নেত্রী আফরোজা বেগম সীমা

পটুয়াখালী প্রতিনিধি:
  • প্রকাশিত : মঙ্গলবার, ১২ আগস্ট, ২০২৫
  • ১৭৬ বার পঠিত
Spread the love

পটুয়াখালী প্রতিনিধি:

চাঁদাবাজি, দখলবাজিসহ দলীয় নীতি ও আদর্শ পরিপন্থী অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার সুষ্পষ্ট অভিযোগের ভিত্তিতে এবার পদ হারালেন পটুয়াখালী জেলা জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি আফরোজা বেগম সীমা। তার দলীয় সব পদ স্থগিত করা হয়েছে।

মঙ্গলবার (১২আগস্ট) মহিলা দলের কেন্দ্রীয় সভাপতি আফরোজা আব্বাস ও সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

একইদিন সীমার জায়গায় পটুয়াখালী জেলা জাতীয়তাবাদী মহিলা দলের সিনিয়র সহ সভাপতি আনোয়ারা খানমকে ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে মনোনীত করা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই সিদ্ধান্ত কার্যকর থাকবে বলে জানানো হয়েছে।

অভিযোগ উঠেছে, পটুয়াখালী জেলা মহিলা দলের সদ্য সাবেক সভাপতি আফরোজা সীমা সাংবাদিককে বেঁধে পেটানোর হুমকি দেন। ভুক্তভোগী সাংবাদিক রাকিবুল ইসলাম তনু এশিয়ান টিভির অনলাইন প্রতিনিধি।

শুক্রবার (৮ আগস্ট) পটুয়াখালী শেরেবাংলা বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের একটি শ্রেণিকক্ষে এ হুমকি দেওয়ার ঘটনা ঘটে বলে জানা গেছে। যার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন