1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
চাঁদাবাজি মামলায় জামিন সহ ব্যক্তিগত হাজিরা থেকে অব্যাহতি পেলেন সাবেক ত্রাণ প্রতিমন্ত্রীর ভাই - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news চাঁদাবাজি মামলায় জামিন সহ ব্যক্তিগত হাজিরা থেকে অব্যাহতি পেলেন সাবেক ত্রাণ প্রতিমন্ত্রীর ভাই - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
তজুমদ্দিনে চর মোজাম্মেলে ব্লক নেতার চাঁদা দাবির অভিযোগে পাল্টা-পাল্টি সংবাদ সম্মেলন লালমোহনে বীর বিক্রম ক্রীড়া একাডেমির উৎসবমুখর পরিবেশে অফিসিয়াল জার্সি উন্মোচন লালমোহনে খাটের নিচ থেকে জেলেদের ১১৭০ কেজি চাল উদ্ধার নিখোঁজ মাদ্রাসাছাত্র হিমেলকে ফিরে পেতে মা-নানুর আকুতি তজুমদ্দিনে ব্লকনেতার বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন লালমোহনে ইয়াবা, ফেনসিডিল, গাঁজা ও ১টি মোটর বাইকসহ ৫ জনকে আটক তজুমদ্দিনে কৃষি কার্ডের উদ্বোধন: কৃষকের দোরগোড়ায় আধুনিক সেবার নতুন দিগন্ত শরীয়তপুরের জেলা প্রশাসকের পদোন্নতিতে শরীয়তপুর রিপোর্টার্স ইউনিটির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা বাউফলে কালাইয়া ও দশমিনা নৌ পুলিশের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত নানা বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

চাঁদাবাজি মামলায় জামিন সহ ব্যক্তিগত হাজিরা থেকে অব্যাহতি পেলেন সাবেক ত্রাণ প্রতিমন্ত্রীর ভাই

এস এম আলমগীর হোসেন, কলাপাড়াঃ
  • প্রকাশিত : বুধবার, ৩০ অক্টোবর, ২০২৪
  • ৯০ বার পঠিত
Spread the love
এস এম আলমগীর হোসেন, কলাপাড়াঃ
মহিপুর থানার ৫০ লক্ষ টাকার চাঁদাবাজি মামলায় কোন কারাবাস ছাড়াই জামিন সহ ব্যক্তিগত হাজিরা থেকে অব্যাহতি পেলেন সাবেক ত্রান প্রতিমন্ত্রী মো. মহিব্বুর রহমান’র জ্যেষ্ঠ ভ্রাতা, ফ্রেশ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক, বিশিষ্ট শিল্পপতি ইঞ্জিনিয়ার মো. তৌহীদুর রহমান। কলাপাড়া সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালত আশীষ রায়ের আদালত থেকে তিঁনি স্বেচ্ছায় আত্মসমর্পন করার পর আদালত পুলিশ রিপোর্ট পর্যন্ত তাঁর জামিন সহ ব্যক্তিগত হাজিরা থেকে অব্যাহতির এ আদেশ দেন।
আদালত সূত্র জানায়, মঙ্গলবার (২৯ অক্টোবর) বিকেলে জনসমাগম এড়িয়ে আদালতের আইনজীবী সহকারীদের চালাচলের পথ দিয়ে এজলাস কক্ষে প্রবেশ করে আসামীর ডকে দাড়ান ইঞ্জিনিয়ার মো. তৌহীদুর রহমান। এসময় বিএনপি’র জ্যেষ্ঠ ক’জন আইনজীবী তাঁকে সন্মানিত লোক বলে আদালতকে অবহিত করেন। পরে তাঁর নিযুক্তীয় কৌশুলী জামিন সহ ব্যক্তিগত হাজিরা থেকে অব্যাহতি লাভের পৃথক আবেদনের পক্ষে যুক্তি উপস্থাপন করেন। আদালত রাষ্ট্রপক্ষের বক্তব্য শোনেন। এবং শুনানী শেষে আদালত তৌহীদুর রহমানের উভয় আবেদন মঞ্জুর করেন।
এদিকে মামলার বাদী এসএম সিদ্দিকুর রহমান বাবু আদালতের এ আদেশে সংক্ষুব্দ হয়ে গনমাধ্যমকে বলেন, ’সব ম্যানেজ করেই তিঁনি জামিন নিয়েছেন বলে আজ শুনলাম। আদালতের আদেশের সহিমোহর সংগ্রহে আবেদন করেছি। এ আদেশের বিরুদ্ধে উচ্চ আদালতে যাবো।’
এর আগে ১৫ অক্টোবর ২০২৪ এসএম সিদ্দিকুর রহমান কলাপাড়া সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে সাবেক ত্রান প্রতিমন্ত্রী মো. মহিব্বুর রহমান, তাঁর দুই ভাই সহ ৩০ জনের নামে পেনাল কোডের ১৪৩/৪৪৭/৩২৩/৩৮৫/৩৮৭/১১৪/৫০৬ (খ) ধারায় নালিশী মামলা দায়ের করেন। আদালত বাদীর নালিশী মামলা আমলে নিয়ে ওসি, মহিপুর থানাকে এজাহার গন্যের নির্দেশ দেন। মামলায় আরও অজ্ঞাত ২০/৩০ জন আসামী রয়েছে।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন