1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
চাঁদা দাবি'র অভিযোগে প্রকাশিত সংবাদের প্রতিবাদ - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news চাঁদা দাবি'র অভিযোগে প্রকাশিত সংবাদের প্রতিবাদ - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
তজুমদ্দিনে চর মোজাম্মেলে ব্লক নেতার চাঁদা দাবির অভিযোগে পাল্টা-পাল্টি সংবাদ সম্মেলন লালমোহনে বীর বিক্রম ক্রীড়া একাডেমির উৎসবমুখর পরিবেশে অফিসিয়াল জার্সি উন্মোচন লালমোহনে খাটের নিচ থেকে জেলেদের ১১৭০ কেজি চাল উদ্ধার নিখোঁজ মাদ্রাসাছাত্র হিমেলকে ফিরে পেতে মা-নানুর আকুতি তজুমদ্দিনে ব্লকনেতার বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন লালমোহনে ইয়াবা, ফেনসিডিল, গাঁজা ও ১টি মোটর বাইকসহ ৫ জনকে আটক তজুমদ্দিনে কৃষি কার্ডের উদ্বোধন: কৃষকের দোরগোড়ায় আধুনিক সেবার নতুন দিগন্ত শরীয়তপুরের জেলা প্রশাসকের পদোন্নতিতে শরীয়তপুর রিপোর্টার্স ইউনিটির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা বাউফলে কালাইয়া ও দশমিনা নৌ পুলিশের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত নানা বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

চাঁদা দাবি’র অভিযোগে প্রকাশিত সংবাদের প্রতিবাদ

দুমকি (পটুয়াখালী) প্রতিনিধিঃ
  • প্রকাশিত : শনিবার, ২৮ ডিসেম্বর, ২০২৪
  • ১৭৬ বার পঠিত
Spread the love

দুমকি (পটুয়াখালী) প্রতিনিধিঃ

চাঁদা দাবি’র অভিযোগে অভিযুক্ত করে প্রকাশিত সংবাদের তীব্র প্রতিবাদ জানিয়ে সংবাদ সম্মেলন করেছেন দুমকি উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক সৈয়দ সাহাদাত হোসেন। শুক্রবার রাত ৯টায় প্রেসক্লাব দুমকিতে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

 

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে সৈয়দ সাহাদাত হোসেনবলেন, গত ২৭ ডিসেম্বর বিভিন্ন পত্রপত্রিকায় প্রকাশিত ” নববর্ষ উপলক্ষ্যে দুমকিতে বিএনপি’র নামে চাদা দাবি’ শিরোনামে যে সংবাদ প্রকাশিত হয়েছে, তা মিথ্যা, বানোয়াট ও ষড়যন্ত্রমূলক। চাঁদা দাবির অভিযোগে পত্রিকায় যাঁদের নাম এসেছে তার মধ্যে শ্রমিক দলের সদস্য সচিব মোঃ ফারুক হোসেন মৃর্ধা দীর্ঘ ২৫ বছর যাবত জাতীয়তাবাদী দলের একজন নিবেদিত কর্মি। বহুবার আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগের হামলার শিকার হয়েছে। দুমকি উপজেলা বিএনপির মানবাধিকার বিষয়ক সম্পাদক ও শ্রীরামপুর ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারন সম্পাদক দেলোয়ার হোসেন টিটু খান, বহু মামলার আসামী, কারানির্যাতিত নেতা। উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক সৈয়দ সাহাদাত হোসেন আওয়ামীলী ফ্যাসিবাদের রাজপথের আতংক, রাস্ট্রদ্রোহী মামলা সহ কয়েকটি মামলার আসামী। ছাত্রলীগের হাতে কয়েকবার হামলার শিকারও হয়েছেন। লিখিত বক্তব্যে আরও বলেন আয়োজনকারী কিম্বা দাওয়াতকারী কারো নাম নেই এমন একটি চিঠির সন্ধান আমরা পেয়েছি, কে বা কাহারা এই চিঠি ছাপিয়েছে তা আমাদের জ্ঞাত নহে। আমি ও পত্রিকায় যাদের নাম এসেছে আমরা কেহ এমন কোন চাঁদা কাহারো নিকট দাবী করি নাই। জেলা বিএনপি তদন্ত করে প্রকৃত দোষীদের খুঁজে বের করার দাবীও করেন।

 

এসময় উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিকদলের আহবায়ক কমিটির সদস্য, বিএফডিসি জাতীয়তাবাদী এ্যামপ্লেয়েজ এর সাধারন সম্পাদক, দুমকি উপজেলা বিএনপির সদস্য জিএম সাহজাদা, দুমকি উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক আমিনুল ইসলাম শাহীন, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক জাকির হোসেন হাওলাদার, শ্রীরামপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আবদুস সালাম মৃধা, সাবেক উপজেলা বিএনপির সদস্য মেহেদী হাসান পলাশ প্রমুখ।

 

এ বিষয় উপজেলা বিএনপি’র সভাপতি খলিলুর রহমান বলেন সংবাদটি আমাদের দৃষ্টিগোচর হওয়ার সাথে সাথে দুমকি উপজেলা বিএনপি প্রাথমিক তদন্ত করে জেলা বিএনপির নিকট দিয়েছি। তারা বিধি মোতাবেক ব্যবস্থা নিবেন।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন