1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
চাকরি জাতীয়করণের দাবিতে গ্রামপুলিশের মানববন্ধন - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news চাকরি জাতীয়করণের দাবিতে গ্রামপুলিশের মানববন্ধন - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
জাতীয় বিজ্ঞান বিতর্ক উৎসবে চ্যাম্পিয়ন লালমোহনের হা-মীম রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজ মনপুরা মনোয়ারা বেগম মহিলা কলেজে সবক ও দোয়া- মিলাদ অনুষ্ঠিত। মনপুরায় জাল পাতা নিয়ে সংঘর্ষ, ১০ জেলে আহত কলাপাড়ায় বন্দোবস্ত পাওয়া জমিজমার দখল ঠেকাতে ভূমিহীনসহ স্থানীয়দের মানববন্ধন লালমোহনে বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণ শ্রমিক নিহত কালাইয়া বিএনপির সাবেক সভাপতির বিরুদ্ধে জমি দখল ও বসতবাড়িতে হামলার অভিযোগ জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র গেলন যুবদল সম্পাদক এমপি নয়ন তজুমদ্দিনে অস্ত্রসহ তিনজনকে আটক লালমোহনে জমি নিয়ে বিরোধে হামলার অভিযোগ, আহত ১ বাউফলে প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ

চাকরি জাতীয়করণের দাবিতে গ্রামপুলিশের মানববন্ধন

দ্বীপকন্ঠ নিউজ ডেস্ক:
  • প্রকাশিত : সোমবার, ৭ নভেম্বর, ২০২২
  • ৩১০ বার পঠিত
Spread the love

দ্বীপকন্ঠ নিউজ ডেস্কঃ

চাকরি জাতীয়করণের দাবিতে নড়াইলে গ্রাম পুলিশবাহিনী মানববন্ধন এবং প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দিয়েছেন। সোমবার (৭ নভেম্বর) দুপুরে জেলা প্রশাসক চত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। পরে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দেওয়া হয়েছে।

এ সময় বক্তব্য দেন বাংলাদেশ গ্রাম পুলিশবাহিনী কর্মচারী ইউনিয়ন নড়াইল জেলা সভাপতি হানিফ মোল্যা, সাধারণ সম্পাদক আবু আব্দুল্লাহ মোল্যা, সদর থানা সভাপতি আলাউদ্দিন মোল্যা, সাধারণ সম্পাদক লিয়াকত হোসেন, লোহাগড়া থানা সাধারণ সম্পাদক ওসমান গণি, কালিয়া থানা সভাপতি আমির হামজা, সাধারণ সম্পাদক কুবাদ আলী, নড়াগাতী থানা সভাপতি সিদ্দিক মোল্যা, সাধারণ সম্পাদক মহিদুল ইসলামসহ অনেকে।

বক্তারা বলেন, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অধীন ইউনিয়ন পরিষদের আইন-শৃঙ্খলা রক্ষাসহ ৭০ ধরনের কাজ করেন গ্রাম পুলিশবাহিনী। অথচ সামান্য বেতনে আমাদের সংসার চালাতে হয়। এ কারণে ছেলেমেয়েদের ঠিকমতো পড়ালেখা করাতে পারছি না। পরিবারের কেউ অসুস্থ হলে চিকিৎসা করাতে সমস্যা হয়। তাই মাননীয় প্রধানমন্ত্রী কাছে চাকরি জাতীয়করণের দাবি জানাচ্ছি।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন