1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
চাকামইয়া মানবিক যুব কল্যান ফোরামের আয়োজনে শিক্ষক ও ইমামদের সংবর্ধনা অনুষ্ঠিত - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news চাকামইয়া মানবিক যুব কল্যান ফোরামের আয়োজনে শিক্ষক ও ইমামদের সংবর্ধনা অনুষ্ঠিত - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০৩:১৬ অপরাহ্ন
শিরোনাম :
তজুমদ্দিনে চর মোজাম্মেলে ব্লক নেতার চাঁদা দাবির অভিযোগে পাল্টা-পাল্টি সংবাদ সম্মেলন লালমোহনে বীর বিক্রম ক্রীড়া একাডেমির উৎসবমুখর পরিবেশে অফিসিয়াল জার্সি উন্মোচন লালমোহনে খাটের নিচ থেকে জেলেদের ১১৭০ কেজি চাল উদ্ধার নিখোঁজ মাদ্রাসাছাত্র হিমেলকে ফিরে পেতে মা-নানুর আকুতি তজুমদ্দিনে ব্লকনেতার বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন লালমোহনে ইয়াবা, ফেনসিডিল, গাঁজা ও ১টি মোটর বাইকসহ ৫ জনকে আটক তজুমদ্দিনে কৃষি কার্ডের উদ্বোধন: কৃষকের দোরগোড়ায় আধুনিক সেবার নতুন দিগন্ত শরীয়তপুরের জেলা প্রশাসকের পদোন্নতিতে শরীয়তপুর রিপোর্টার্স ইউনিটির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা বাউফলে কালাইয়া ও দশমিনা নৌ পুলিশের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত নানা বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

চাকামইয়া মানবিক যুব কল্যান ফোরামের আয়োজনে শিক্ষক ও ইমামদের সংবর্ধনা অনুষ্ঠিত

এস এম আলমগীর হোসেন, কলাপাড়াঃ
  • প্রকাশিত : শনিবার, ১৪ জুন, ২০২৫
  • ২২১ বার পঠিত
Spread the love
এস এম আলমগীর হোসেন, কলাপাড়াঃ
পটুয়াখালীর কলাপাড়ার চাকামইয়া মানবিক যুবকল্যান ফোরামের আয়োজনে চাকামইয়ার সকল জামে মসজিদের ইমাম ও সরকারী ১৫ টি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের সম্মাননা স্মারক প্রদান উপলক্ষে পেশাজীবী নাগরিক সংবধর্না ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বেলা ১১ টায় উপজেলার চাকামইয়া ইউনিয়নের নিশানবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন মাঠে অনুষ্ঠিত সংবধর্না অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, চাকামইয়া মানবিক যুব কল্যান ফোরামের আহবায়ক আলামিন হাওলাদার। প্রধান অতিথি ছিলেন কলাপাড়া কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা মুফতি মো: সাইদুর রহমান। অনুষ্ঠানের উদ্বোধন করেন চাকামইয়া মানবিক যুব কল্যান ফোরামের প্রধান উপদেষ্টা সাবেক ইউপি সদস্য মো: মামুন সিকদার। বিশেষ অতিথি ছিলেন, কলাপাড়া প্রেসক্লাবের আহ্বায়ক হুমায়ূন কবির, সাবেক সভাপতি মেজবাহউদ্দিন মাননু, প্রেসক্লাবের সাবেক সহ-সভাপতি বিশ্বাস শিহাব পারভেজ মিঠু, সাধারন সম্পাদক এসএম মোশারফ হোসেন মিন্টু, যুগান্তর কলাপাড়া প্রতিনিধি অমল মুখার্জী, ইঞ্জিনিয়ার ইয়াকুব আলী খান, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি কলাপাড়া উপজেলার সভাপতি মোঃ শাহাবুদ্দিন, বাংলাদেশ সরকারি প্রাথমিক শিক্ষক সমিতির ভারপ্রাপ্ত সভাপতি মো: শাহ সুজা উদ্দিন, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির সাধারন সম্পাদক মিজানুর রহমান। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, রিয়াজ তালুকদার, শিক্ষক দেলোয়ার হোসেন, মাওলানা মো: মোশারফ হোসেন, মাওলানা জাহেদুল ইসলাম, মাওলানা মো: আল আমিন, মাওলানা মো: আবু মুসা, শিক্ষক সানজিদা রহমান প্রমূখ। ফোরামের বৈশিষ্টসমূহ ২২ দফা তুলে ধরে শুভেচ্ছা বক্তব্য রাখেন, চাকামইয়া মানবিক যুব কল্যান ফোরামের পৃষ্টপোষক উপদেষ্টা মোস্তাফিজুর রহমান তালুকদার। সভা সঞ্চালনা করেন মোঃ দুলাল হোসেন। সাভায় ৮০ জন শিক্ষক ও ৬৮ জন ইমামকে সম্মামনা স্মারক প্রদান করা হয়।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন