1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
চিকিৎসক লেলিন অপসারণের দাবিতে কলাপাড়ায় ছাত্র জনতার মানববন্ধন বিক্ষোভ সমাবেশ - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news চিকিৎসক লেলিন অপসারণের দাবিতে কলাপাড়ায় ছাত্র জনতার মানববন্ধন বিক্ষোভ সমাবেশ - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
তজুমদ্দিনে চর মোজাম্মেলে ব্লক নেতার চাঁদা দাবির অভিযোগে পাল্টা-পাল্টি সংবাদ সম্মেলন লালমোহনে বীর বিক্রম ক্রীড়া একাডেমির উৎসবমুখর পরিবেশে অফিসিয়াল জার্সি উন্মোচন লালমোহনে খাটের নিচ থেকে জেলেদের ১১৭০ কেজি চাল উদ্ধার নিখোঁজ মাদ্রাসাছাত্র হিমেলকে ফিরে পেতে মা-নানুর আকুতি তজুমদ্দিনে ব্লকনেতার বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন লালমোহনে ইয়াবা, ফেনসিডিল, গাঁজা ও ১টি মোটর বাইকসহ ৫ জনকে আটক তজুমদ্দিনে কৃষি কার্ডের উদ্বোধন: কৃষকের দোরগোড়ায় আধুনিক সেবার নতুন দিগন্ত শরীয়তপুরের জেলা প্রশাসকের পদোন্নতিতে শরীয়তপুর রিপোর্টার্স ইউনিটির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা বাউফলে কালাইয়া ও দশমিনা নৌ পুলিশের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত নানা বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

চিকিৎসক লেলিন অপসারণের দাবিতে কলাপাড়ায় ছাত্র জনতার মানববন্ধন বিক্ষোভ সমাবেশ

এস এম আলমগীর হোসেন, কলাপাড়াঃ
  • প্রকাশিত : শনিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৭৪ বার পঠিত
Spread the love
এস এম আলমগীর হোসেন, কলাপাড়াঃ
কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রশাসক ডা. জেএইচ খান লেলিনের অপসারণের দাবিতে মানববন্ধন বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে। শনিবার বেলা ১১ কলাপাড়া হাসপাতাল গেট সংলগ্ন সড়কে ঘন্টাব্যাপী মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে প্রেসক্লাব চত্বরে সমাবেশ অনুষ্ঠিত হয়। সেখানে বক্তব্য রাখেন,বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বরিশাল মহানগর সমন্বয়ক মোস্তাফিজুর রহমান রাফি, কলাপাড়া উপজেলা ছাত্রপ্রতিনিধি নজরুল ইসলাম, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন পটুয়াখালী প্রতিনিধি মো. সালমান, মাহবুব আলম নাঈম, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট খন্দকার নাসির উদ্দিন, মো. আল ইমরান প্রমুখ । বক্তারা বলেন, ‘ডা.লেলিনের লেলিহান শিখা থেকে কলাপাড়াকে বাচানো হোক।’ তাঁকে দ্রুত অপসারণ করে কলাপাড়ায় নিরাপদ স্বাস্থসেবা নিশ্চিত করা হোক। তারা স্বাস্থ্য প্রশাসনকে সাত দিনের আল্টিমেটাম দেন। নইলে জনগণকে সঙ্গে নিয়ে ডা. লেলিনকে কলাপাড়া থেকে বিতাড়িত করা ঘোষণা দেন । এ সময় সেনাবাহিনী ও পুলিশের কঠোর নিরাপত্তা ছিল।
এর আগে কলাপাড়া শহরের বিভিন্ন সড়কের দেওয়ালে ছাত্রজনতার ব্যানারে পোস্টারিং করা হয়। পোস্টারিংএ তাকে পতিত স্বৈরাচারের দোসর আখ্যায়িত করে সামাজিক যোগাযোগ মাধ্যমে জুলাই আন্দোলন বিরোধী তার দেওয়া পোস্ট ছাপানো রয়েছে। এর আগে একই দাবিতে বিক্ষোভ মিছিল, মানববন্ধন, গণস্বাক্ষর অভিযান, কলাপাড়া উপজেলা নির্বাহী অফিসার মো রবিউল ইসলামের কাছে স্মারকলিপি দেওয়া হয় । একইভাবে বরিশাল স্বাস্থ্য বিভাগের পরিচালক ও পটুয়াখালীর সিভিল সার্জনের কাছে একইদিনে স্মারকলিপি দেওয়া হয়। ছাত্রজনতা আয়োজিত এ কর্মসূচিতে বৈষম্যবিরোধী অন্যান্য ছাত্র প্রতিনিধিসহ সাধারণ নারী-পুরুষ আজকের এ কর্মসূচিতে উপস্থিত ছিলেন। তারা লেলিনমুক্ত কলাপাড়ার স্বাস্থ্য প্রশাসন দাবিতে দৃঢ়তা ব্যাক্ত করেন। বর্তমানে এই চিকিৎসক অপসারণের দাবিতে কলাপাড়া উত্তাল হয়ে আছে।
ছাত্রজনতার দাবি ডাঃ জে এইচ খান লেলিন এক যুগেরও বেশি সময় ধরে কলাপাড়া হাসপাতালে চাকরি করছেন। তার বিরুদ্ধে চিকিৎসা সেবার নামে হয়রানি। ল্যাব বাণিজ্য করা। জখমী হওয়া একই রোগী কে দুই ধরনের সনদ দেওয়াসহ নানা দুর্নীতির অভিযোগ করেন তারা। তাকে কলাপাড়া থেকে দ্রুত অপসারণের দাবি জানান। এ ব্যাপারে ডাঃ জে এইচ খান লেলিন কর্মস্থলে না থাকায় তার সঙ্গে কথা বলা যায়নি। তবে তার বিরুদ্ধ ছাত্র-জনতার আন্দোলনের বিষয় কে বলে আসছেন এটি তার বিরুদ্ধে একটি ষড়যন্ত্র।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন