1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
চিকিৎসার জন্য আর্থিক সাহায্য করলো বিক্রমপুর ফাউন্ডেশন - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news চিকিৎসার জন্য আর্থিক সাহায্য করলো বিক্রমপুর ফাউন্ডেশন - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
তজুমদ্দিনে চর মোজাম্মেলে ব্লক নেতার চাঁদা দাবির অভিযোগে পাল্টা-পাল্টি সংবাদ সম্মেলন লালমোহনে বীর বিক্রম ক্রীড়া একাডেমির উৎসবমুখর পরিবেশে অফিসিয়াল জার্সি উন্মোচন লালমোহনে খাটের নিচ থেকে জেলেদের ১১৭০ কেজি চাল উদ্ধার নিখোঁজ মাদ্রাসাছাত্র হিমেলকে ফিরে পেতে মা-নানুর আকুতি তজুমদ্দিনে ব্লকনেতার বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন লালমোহনে ইয়াবা, ফেনসিডিল, গাঁজা ও ১টি মোটর বাইকসহ ৫ জনকে আটক তজুমদ্দিনে কৃষি কার্ডের উদ্বোধন: কৃষকের দোরগোড়ায় আধুনিক সেবার নতুন দিগন্ত শরীয়তপুরের জেলা প্রশাসকের পদোন্নতিতে শরীয়তপুর রিপোর্টার্স ইউনিটির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা বাউফলে কালাইয়া ও দশমিনা নৌ পুলিশের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত নানা বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

চিকিৎসার জন্য আর্থিক সাহায্য করলো বিক্রমপুর ফাউন্ডেশন

লিটন মাহমুদ, মুন্সীগঞ্জ
  • প্রকাশিত : রবিবার, ২ নভেম্বর, ২০২৫
  • ৮৪ বার পঠিত
Spread the love
লিটন মাহমুদ, মুন্সীগঞ্জ
বিক্রমপুর ফাউন্ডেশন দুরারোগ্য ক্যান্সারে আক্রান্ত সাংবাদিক ও সমাজকর্মী রাসেল শেখকে আর্থিক সাহায্য করলো।
আজ (রবিবার) সকালে রাশেল শেখ বিক্রমপুর ফাউন্ডেশনের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো.জয়নাল আবেদিন, সাংগঠনিক সম্পাদক খান নজরুল ইসলাম হান্নান, কার্যনির্বাহী সদস্য মো. মনির হোসন, সাবেক সহ-সম্পাদক মুক্তিযোদ্ধা হাফিজুর রহমান, আজীবন সদস্য কাজী আরিফ ও শাহজাহান খান সাজু এর কাছ থেকে ৫০,০০০ (পঞ্চাশ হাজার) টাকার চেক গ্রহণ করেন।
রাসেল দীর্ঘদিন ধরে দুরারোগ্য ক্যান্সারে আক্রান্ত। ২০২০ সালের প্রথম দিকে তিনি অসুস্থ হয়ে পড়েন। এরপর নানাবিধ পরিক্ষা নিরিক্ষার পর দুরারোগ্য ক্যান্সার ধরা পড়েন। বর্তমানে তিনি বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে ডাঃ প্রফেসর সারোয়ার আলম’র তত্ত্বাবধানে চিকিৎসা নিচ্ছে। ইতিমধ্যে রাসেল তেরটি রেডিওথেরাপি ও ছয়টি কেমোথেরাপি নিয়েছে । কেমোথেরাপির পর মেরুদন্তের ও নিতম্বের হাড়ের সার্জারী করাতে হবে।
রাসেল একজন ভূমিহীন। তার জন্মের পূর্বেই পৈতৃক বাড়ি উপজেলার হাসাইল-বানারী ইউনিয়নের বানারী গ্রামটি পদ্মায় ভেঙ্গে যায়। বর্তমানে তিনি পরিবার নিয়ে পাশ্ববর্তী পাঁচগাও ইউনিয়েন পাঁচগাও গ্রামের একটি বাড়িতে আশ্রিত।
রাসেল শেখ রেড ক্রিসেন্ট সোসাইটি, উদীচি শিল্পীগোষ্ঠী, টঙ্গিবাড়ী থানা জনকল্যাণ সংঘ মুন্সিগঞ্জ-বিক্রমপুর লেখক ফোরাম ও টঙ্গিবাড়ী প্রেসক্লাবের সাথে সম্পৃক্ত ছিলেন। জাতীয় দৈনিক আমাদের কণ্ঠ পত্রিকার টঙ্গিবাড়ী উপজেলা প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করেন।
রাসেল শেখ বলেন, এই দুঃসময়ে বিক্রপুর ফাউন্ডেশন আমার পাশে দাঁড়ানোর জন্য কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করছি।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন