1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
জনগণের আস্থা অর্জন ছাড়া কোনো রাজনৈতিক দলের টিকে থাকা সম্ভব নয়- মেজর হাফিজ - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news জনগণের আস্থা অর্জন ছাড়া কোনো রাজনৈতিক দলের টিকে থাকা সম্ভব নয়- মেজর হাফিজ - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
তজুমদ্দিনে চর মোজাম্মেলে ব্লক নেতার চাঁদা দাবির অভিযোগে পাল্টা-পাল্টি সংবাদ সম্মেলন লালমোহনে বীর বিক্রম ক্রীড়া একাডেমির উৎসবমুখর পরিবেশে অফিসিয়াল জার্সি উন্মোচন লালমোহনে খাটের নিচ থেকে জেলেদের ১১৭০ কেজি চাল উদ্ধার নিখোঁজ মাদ্রাসাছাত্র হিমেলকে ফিরে পেতে মা-নানুর আকুতি তজুমদ্দিনে ব্লকনেতার বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন লালমোহনে ইয়াবা, ফেনসিডিল, গাঁজা ও ১টি মোটর বাইকসহ ৫ জনকে আটক তজুমদ্দিনে কৃষি কার্ডের উদ্বোধন: কৃষকের দোরগোড়ায় আধুনিক সেবার নতুন দিগন্ত শরীয়তপুরের জেলা প্রশাসকের পদোন্নতিতে শরীয়তপুর রিপোর্টার্স ইউনিটির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা বাউফলে কালাইয়া ও দশমিনা নৌ পুলিশের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত নানা বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

জনগণের আস্থা অর্জন ছাড়া কোনো রাজনৈতিক দলের টিকে থাকা সম্ভব নয়- মেজর হাফিজ

জাহিদ দুলাল
  • প্রকাশিত : শনিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৪০ বার পঠিত
Spread the love
জাহিদ দুলাল, স্টাফ রিপোর্টার:
বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বীরবিক্রম বলেছেন, শেখ হাসিনার ধ্বংস করা গনতন্ত্রকে উদ্ধার করতে হবে।  তাই ১৭ বছর পর কাংখিত একটি সুষ্ঠু, শান্তিপূর্ণ ও অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজনে নিরপেক্ষ সরকারের পদক্ষেপকে স্বাগত জানাচ্ছে বিএনপি। তিনি এসময় জনগণের আস্থা অর্জন ছাড়া কোনো রাজনৈতিক দলের টিকে থাকা সম্ভব নয় বলে মন্তব্য করেন। জনগণের কাছে গ্রহণযোগ্যতা নেই এমন কিছু রাজনৈতিক দল পিআর পদ্ধতির অজুহাতে নির্বাচনকে বানচাল করার চেষ্টা করছে। যে পদ্ধতি সম্পর্কে জনগণের কোন ধারণা নেই।
শুক্রবার (১৯ সেপ্টেম্বর) বেলা ১১টায় ভোলা-৩ নির্বাচনী এলাকা তজুমদ্দিন উপজেলা পরিষদ হলরুমে কর্মী সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য কালে মেজর হাফিজ এসব কথা বলেন।
এসময় আরো বক্তব্য রাখেন, জেলা বিএনপি সদস্য হাসান মাকসুদুর রহমান, উপজেলা বিএনপি সহ সভাপতি জাকির হোসেন হাওলাদার, সাধারণ সম্পাদক ওমর আসাদ রিন্টু, সহ সভাপতি  গোলাম সরোয়ার, জাকির হোসেন মনু, মহিউদ্দিন জুলফিকার, জাহাঙ্গীর আলম, মাওলানা আঃ হালিম জাহাঙ্গীর, যুবদল আহবায়ক হাসান সাফা পিন্টু প্রমূখ।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন