1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
জনগণ বিএনপির পক্ষে নেই- স্বাস্থ্য মন্ত্রী জাহিদ মালেক - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news জনগণ বিএনপির পক্ষে নেই- স্বাস্থ্য মন্ত্রী জাহিদ মালেক - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
তজুমদ্দিনে চর মোজাম্মেলে ব্লক নেতার চাঁদা দাবির অভিযোগে পাল্টা-পাল্টি সংবাদ সম্মেলন লালমোহনে বীর বিক্রম ক্রীড়া একাডেমির উৎসবমুখর পরিবেশে অফিসিয়াল জার্সি উন্মোচন লালমোহনে খাটের নিচ থেকে জেলেদের ১১৭০ কেজি চাল উদ্ধার নিখোঁজ মাদ্রাসাছাত্র হিমেলকে ফিরে পেতে মা-নানুর আকুতি তজুমদ্দিনে ব্লকনেতার বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন লালমোহনে ইয়াবা, ফেনসিডিল, গাঁজা ও ১টি মোটর বাইকসহ ৫ জনকে আটক তজুমদ্দিনে কৃষি কার্ডের উদ্বোধন: কৃষকের দোরগোড়ায় আধুনিক সেবার নতুন দিগন্ত শরীয়তপুরের জেলা প্রশাসকের পদোন্নতিতে শরীয়তপুর রিপোর্টার্স ইউনিটির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা বাউফলে কালাইয়া ও দশমিনা নৌ পুলিশের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত নানা বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

জনগণ বিএনপির পক্ষে নেই- স্বাস্থ্য মন্ত্রী জাহিদ মালেক

রুবেল আশরাফুল , চরফ্যাশন 
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১৯ অক্টোবর, ২০২৩
  • ৪৩৯ বার পঠিত
Spread the love
রুবেল আশরাফুল , চরফ্যাশন 
স্বাস্থ্য ও পরিবার কল্যান মন্ত্রী জাহিদ মালেক বলেছেন, বিএনপি সংবিধান অনুযায়ী নির্বাচনে আসতে চান না। কারণ জণগণ বিএনপির পাশে নেই। জনগনের জন্য বিএনপি কিছুই করেন নাই।
বৃহস্পতিবার দুপুরে ভোলার চরফ্যাশন উপজেলার বেগম রহিমা ইসলাম কলেজ মাঠে  উপকারভোগি ও উন্নয়ন সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, বিএনপি বারবার বলছে শেখ হাসিনা সরকারকে ধাক্কা দিয়ে পেলে দিবে। শেখ হাসিনা সরকার, আওয়ামী লীগের সরকার এতো দূর্বল নয়। শেখ হাসিনা সরকার হলো হিমালয়ের মতো উঁচু ও শক্তিশালী। তাকে কখনো ধাক্কা দিয়ে পেলে দেওয়া যাবে না।
তিনি আরো বলেন, আপনারা সংবিধান অনুযায়ী নির্বাচনে আসেন, জণগন আপনাদের পাশে নেই বলেই আপনারা নির্বাচনে আসতে চান না।
উপজেলা চেয়ারম্যান জয়নাল আবেদিন আখনের সভাপতিত্বে ও পৌর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক অধ্যক্ষ মনির আহমেদ শুভ্র এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ভোলা-৪ (চরফ্যাশন ও মনপুরা) আসনের সংসদ সদস্য আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সচিব মো. জাহাঙ্গীর আলম। সম্মানিত অতিথি স্বাস্থ্য অধিদপ্তরের মহা পরিচালক আবুল বাসার মো. খুরশীদ আলম, জেলা প্রশাসক আরিফুজ্জামান প্রমূখ।
এর আগে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ১০০ শয্যার ভবন এবং শশিভূষণ নবনির্মিত ১০ শয্যা বিশিষ্ট মা ও শিশু কল্যান কেন্দ্র উদ্বোধন করেন স্বাস্থ্যমন্ত্রী। এছাড়া জ্যাকব টাওয়ার, ফ্যাশন স্কয়ার, শেখ রাসেল শিশু ও বিনোদন পার্ক, অত্যাধুনিক দৃষ্টিনন্দন খাসমহল জামে মসজিদ ও বাসটার্মিনালসহ বর্তমান সরকারের আমলে বিভিন্ন উন্নয়ন অবকাঠাম পরিদর্শন করেন স্বাস্থ্য ও পরিবার কল্যান মন্ত্রী জাহিদ মালেক।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন