1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
জমিসহ গৃহ হস্তান্তর উদ্বোধন উপলক্ষ্যে বরগুনা জেলা প্রশাসকের সংবাদ সম্মেলন - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news জমিসহ গৃহ হস্তান্তর উদ্বোধন উপলক্ষ্যে বরগুনা জেলা প্রশাসকের সংবাদ সম্মেলন - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১০:২৮ অপরাহ্ন
শিরোনাম :
মোতাহার নগর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক শাহজাহাদা, সদস্য সচিব বাচ্চু মাতাব্বর তালাকের পরও হুমকি, আত্মগোপনে নারী বিএনপি নেতার বিরুদ্ধে আটকে রেখে নির্যাতনের অভিযোগ লালমোহনে মাসিক সমন্বয় ও আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত কলাপাড়ায় কিশোরীকে যৌন নিপীড়নের অভিযোগে মামলার প্রধান আসামি কবিরাজ গ্রেপ্তার লালমোহনে সরকারি টেকনিক্যাল কলেজসহ দুই প্রতিষ্ঠানের কেউ পাস করেনি তজুমদ্দিনের একমাত্র জিপিএ -৫ প্রাপ্ত শিক্ষার্থী রিতুর স্বপ্ন বিসিএস প্রশাসন ক্যাডার বোরহানউদ্দিন বড়মানিকায় মেম্বার প্রার্থী হতে আলোচনায় সাংবাদিক কবির হোসেন লালমোহনে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার লালমোহনে দৈনিক বাংলাদেশ বাণী পত্রিকার ২য় প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সকলের সহায়তায় ডান পা পচন ধরা আশরাফুল বাঁচতে চায়

জমিসহ গৃহ হস্তান্তর উদ্বোধন উপলক্ষ্যে বরগুনা জেলা প্রশাসকের সংবাদ সম্মেলন

মোঃ সানাউল্লাহ, বরগুনা
  • প্রকাশিত : সোমবার, ২০ মার্চ, ২০২৩
  • ২৬০ বার পঠিত
Spread the love

মোঃ সানাউল্লাহ, বরগুনা

বরগুনা জেলার সকল উপজেলায় আগামী ২২ মার্চ ভিডিও কনফারেন্সের মাধ্যমে  প্রধানমন্ত্রী শেখ হাসিনা আশ্রায়ন-২ প্রকল্পের উপকারভোগীদের নিকট ৪র্থ পর্যায়ে জমিসহ গৃহ হস্তান্তর কার্যক্রমের উদ্বোধন করবেন। এ উপলক্ষ্যে সোমবার (২০ মার্চ) সকাল ১১ টার সময় বরগুনা জেলা প্রশাসক কার্যালয়ের মিলনায়তন কক্ষে সংবাদ সম্মেলন করেছেন জেলা প্রশাসক হাবিবুর রহমান।
জেলা প্রশাসক হাবিবুর রহমান তার লিখিত বক্তব্যে বলেন, বাংলাদেশকে ২০৪১ সালের মধ্যে উন্নত-সমৃদ্ধ দেশে পরিনত করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ব্যাপক পরিকল্পনা গ্রহন করেছেন এবং পর্যায়ক্রমে সেগুলো বাস্তবায়নের মাধ্যমে উন্নয়নের  অগ্রযাত্রা অব্যাহত রেখেছেন। এ উন্নয়নের  অংশ হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের ৬৪ জেলার ভূমিহীন ও গৃহহীন পরিবারের তালিকা করে প্রত্যেক ভূমিহীন ও গৃহহীন পরিবারকে ২ শতাংশ  করে জমি ও সেমি-পাকা গৃহ প্রদান কার্যক্রম চলমান রয়েছে।
সারা দেশের ন্যায় বরগুনা জেলার সকল উপজেলাগুলোতেও আশ্রয়ন-২ প্রকল্পের কাজ চলমান রয়েছে। জেলায় ১ম পর্যায়ে ২৩২টি, ২য় পর্যায়ে ৯৭৬টি, ৩য় পর্যায়ে ৮১৭টি ও ৪র্থ পর্যায়ে ৩৮৮টিসহ মোট ২৪১৩টি গৃহ নির্মাণের কাজ শেষ হয়েছে। জেলায় মোট বরাদ্দকৃত ৩২৪৪টি গৃহের মধ্যে ইতিপূর্বে ১৮৬২টি ঘর উদ্বোধন করা হয়েছে। অবশিষ্ট ৩য় পর্যায়ের ১৬৩টি ও ৪র্থ পর্যায়ের ৩৮৮সহ মোট ৫৫১ টি জমিসহ গৃহ আগামী ২২মার্চ ভিডিও কনফারেন্সের মাধ্যমে উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেই সাথে বরগুনার বামনা উপজেলাকে জেলার প্রথম ভূমিহীন ও গৃহহীন উপজেলা হিসেবে ঘোষনা করা হবে। এছাড়াও জেলায় ৮৩১টি গৃহ নির্মাণ কাজ চলমান রয়েছে।
এসময় সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বরগুনায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন