1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
জয়পুরহাটে একই স্থানে বিএনপির দুই গ্রুপের সমাবেশ, ১৪৪ ধারা জারি - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news জয়পুরহাটে একই স্থানে বিএনপির দুই গ্রুপের সমাবেশ, ১৪৪ ধারা জারি - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০২:০০ অপরাহ্ন
শিরোনাম :
তজুমদ্দিনে চর মোজাম্মেলে ব্লক নেতার চাঁদা দাবির অভিযোগে পাল্টা-পাল্টি সংবাদ সম্মেলন লালমোহনে বীর বিক্রম ক্রীড়া একাডেমির উৎসবমুখর পরিবেশে অফিসিয়াল জার্সি উন্মোচন লালমোহনে খাটের নিচ থেকে জেলেদের ১১৭০ কেজি চাল উদ্ধার নিখোঁজ মাদ্রাসাছাত্র হিমেলকে ফিরে পেতে মা-নানুর আকুতি তজুমদ্দিনে ব্লকনেতার বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন লালমোহনে ইয়াবা, ফেনসিডিল, গাঁজা ও ১টি মোটর বাইকসহ ৫ জনকে আটক তজুমদ্দিনে কৃষি কার্ডের উদ্বোধন: কৃষকের দোরগোড়ায় আধুনিক সেবার নতুন দিগন্ত শরীয়তপুরের জেলা প্রশাসকের পদোন্নতিতে শরীয়তপুর রিপোর্টার্স ইউনিটির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা বাউফলে কালাইয়া ও দশমিনা নৌ পুলিশের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত নানা বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

জয়পুরহাটে একই স্থানে বিএনপির দুই গ্রুপের সমাবেশ, ১৪৪ ধারা জারি

দ্বীপকন্ঠ নিউজ ডেস্কঃ
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ৩১ অক্টোবর, ২০২৪
  • ৮১ বার পঠিত
Spread the love

দ্বীপকন্ঠ নিউজ ডেস্কঃ

জয়পুরহাটে একই স্থানে শহর ও থানা বিএনপির ত্রি-বার্ষিক সম্মেলন ডাকায় ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন। শুক্রবার (১ নভেম্বর) সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত ১৪৪ ধারা জারি থাকবে।

বৃহস্পতিবার জয়পুরহাটের ভারপ্রাপ্ত জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট (ভারপ্রাপ্ত) মো. মহিউদ্দীন জাহাঙ্গীর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, স্থানীয় রাজনৈতিক দলের দুটি গ্রুপ জয়পুরহাট পৌর এলাকায় একই সময়ে ও একই স্থানে কাউন্সিল অধিবেশন আহ্বান করায় আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং জনসাধারণের জানমালের ক্ষতির আশঙ্কায় জয়পুরহাট সদর উপজেলায় শুক্রবার সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত ১৪৪ ধারা জারি করা হয়েছে।

জয়পুরহাট জেলা বিএনপির বিবদমান দুই গ্রুপের একটি গ্রুপ পৌর এলাকার নতুনহাটে শুক্রবার সকাল ৯টায় এবং অপর গ্রুপ তার পাশেই একটি প্রাথমিক বিদ্যালয়ে পাল্টাপাল্টি কাউন্সিল অধিবেশন আহ্বান করেছে।

এই একই সময়ে এবং প্রায় একই স্থানে সম্মেলন আহ্বান করায় বিএনপির উভয় গ্রুপের নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে উত্তেজনা দেখা দিয়েছে।দলের একটি বৃহৎ অংশকে বাদ দিয়ে এককভাবে সম্মেলন আহ্বান করার প্রতিবাদ জানিয়ে বুধ ও বৃহস্পতিবার জয়পুরহাট পৌর ও থানা বিএনপির ব্যানারে বিএনপির একটি অংশ শহরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন