1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
জলবায়ু অর্থায়ন এবং ক্ষতিপূরণের দাবীতে কলাপাড়ায় সাইকেল র‍্যালী ও সমাবেশ - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news জলবায়ু অর্থায়ন এবং ক্ষতিপূরণের দাবীতে কলাপাড়ায় সাইকেল র‍্যালী ও সমাবেশ - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
তজুমদ্দিনে চর মোজাম্মেলে ব্লক নেতার চাঁদা দাবির অভিযোগে পাল্টা-পাল্টি সংবাদ সম্মেলন লালমোহনে বীর বিক্রম ক্রীড়া একাডেমির উৎসবমুখর পরিবেশে অফিসিয়াল জার্সি উন্মোচন লালমোহনে খাটের নিচ থেকে জেলেদের ১১৭০ কেজি চাল উদ্ধার নিখোঁজ মাদ্রাসাছাত্র হিমেলকে ফিরে পেতে মা-নানুর আকুতি তজুমদ্দিনে ব্লকনেতার বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন লালমোহনে ইয়াবা, ফেনসিডিল, গাঁজা ও ১টি মোটর বাইকসহ ৫ জনকে আটক তজুমদ্দিনে কৃষি কার্ডের উদ্বোধন: কৃষকের দোরগোড়ায় আধুনিক সেবার নতুন দিগন্ত শরীয়তপুরের জেলা প্রশাসকের পদোন্নতিতে শরীয়তপুর রিপোর্টার্স ইউনিটির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা বাউফলে কালাইয়া ও দশমিনা নৌ পুলিশের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত নানা বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

জলবায়ু অর্থায়ন এবং ক্ষতিপূরণের দাবীতে কলাপাড়ায় সাইকেল র‍্যালী ও সমাবেশ

এস এম আলমগীর হোসেন, কলাপাড়াঃ
  • প্রকাশিত : শুক্রবার, ১৫ নভেম্বর, ২০২৪
  • ৯০ বার পঠিত
Spread the love
এস এম আলমগীর হোসেন, কলাপাড়াঃ
জলবায়ু অর্থায়ন এবং ক্ষতিপূরণের দাবীতে পটুয়াখালীর কলাপাড়ায় সাইকেল র‍্যালী ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৫ নভেম্বর ) সকাল ১০টায় ধরিত্রী রক্ষায় আমরা (ধরা), ওয়াটারকিপার্স বাংলাদেশ এবং আমরা কলাপাড়াবাসী এর যৌথ আয়োজনে এ সাইকেল র‍্যালী অনুষ্ঠিত হয়। সকালে গ্লোবাল ডে অফ অ্যাকশন ফর ক্লাইমেট জাস্টিস এর অংশ হিসাবে জলবায়ু অর্থায়ন এবং ক্ষতিপূরণের দাবীতে আন্দারমানিক নদীর তীর হেলিপ্যাড মাঠ থেকে সাইকেল র‍্যালী শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শহীদ মিনার এ গিয়ে শেষ হয়। র‍্যালীতে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার ও অর্থায়ন বৃদ্ধি করা, জীবাশ্ম জ্বালানির ব্যবহার বন্ধ করা, জলবায়ূর ন্যায্যতা দাবিসহ বিভিন্ন প্ল্যাকার্ড প্রদর্শণ করা হয়।
র‍্যালীর শুরুতে বক্তব্য রাখেন, ওয়াটারকিপার্সের কলাপাড়া সমন্বয়ক মেজবাহউদ্দিন মাননু, কলাপাড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এস এম মোশারফ হোসেন মিন্টু, সদস্য অমল মুখার্জী, আমরা কলাপাড়াবাসী সংগঠনের সভাপতি মোঃ নজরুল ইসলাম, প্রান্তজন এর ফিল্ড কো-অর্ডিনেটর সাইফুল্লাহ মাহমুদ, সংগঠক কামাল হাসান রনি। র‍্যালীর আনুষ্ঠানিক উদ্বোধন করেন সাংবাদিক মোশারফ হোসেন মিন্টু।
গ্লোবাল ডে অফ অ্যাকশন ফর ক্লাইমেট জাস্টিস একটি সমন্বিত বৈশ্বিক কর্মসূচী, যা কার্যকর জলবায়ু পদক্ষেপের জন্য প্রচারণা চালায়। বাংলাদেশে, এই কর্মসূচীটি বিশেষভাবে জলবায়ু অর্থায়ন এবং ক্ষতিপূরণের দাবি জানায়, কারণ কপ ২৯ একটি ফাইন্যান্স কপ, যা জলবায়ু অর্থায়ন বিষয়ে একটি বড় চুক্তি নিয়ে আসার প্রত্যাশা করা হচ্ছে। এছাড়া, আরও বিস্তৃত জলবায়ু ন্যায়বিচারের বিষয় যেমন জীবাশ্ম জ্বালানি পরিত্যাগ এবং যুদ্ধ ও গণহত্যার বিরুদ্ধে লড়াইও উত্থাপিত হবে। এই র‍্যালীর মাধ্যমে জলবায়ু পদক্ষেপের দাবিগুলো উত্থাপন করা হয়।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন