1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
জাজিরায় আজানকে কেন্দ্র করে সংঘর্ষে বিএনপি নেতা খুন, এলাকায় উত্তেজনা - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news জাজিরায় আজানকে কেন্দ্র করে সংঘর্ষে বিএনপি নেতা খুন, এলাকায় উত্তেজনা - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
তজুমদ্দিনে চর মোজাম্মেলে ব্লক নেতার চাঁদা দাবির অভিযোগে পাল্টা-পাল্টি সংবাদ সম্মেলন লালমোহনে বীর বিক্রম ক্রীড়া একাডেমির উৎসবমুখর পরিবেশে অফিসিয়াল জার্সি উন্মোচন লালমোহনে খাটের নিচ থেকে জেলেদের ১১৭০ কেজি চাল উদ্ধার নিখোঁজ মাদ্রাসাছাত্র হিমেলকে ফিরে পেতে মা-নানুর আকুতি তজুমদ্দিনে ব্লকনেতার বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন লালমোহনে ইয়াবা, ফেনসিডিল, গাঁজা ও ১টি মোটর বাইকসহ ৫ জনকে আটক তজুমদ্দিনে কৃষি কার্ডের উদ্বোধন: কৃষকের দোরগোড়ায় আধুনিক সেবার নতুন দিগন্ত শরীয়তপুরের জেলা প্রশাসকের পদোন্নতিতে শরীয়তপুর রিপোর্টার্স ইউনিটির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা বাউফলে কালাইয়া ও দশমিনা নৌ পুলিশের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত নানা বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

জাজিরায় আজানকে কেন্দ্র করে সংঘর্ষে বিএনপি নেতা খুন, এলাকায় উত্তেজনা

দ্বীপকন্ঠ নিউজ ডেস্কঃ
  • প্রকাশিত : বুধবার, ২৭ আগস্ট, ২০২৫
  • ১১৫ বার পঠিত
Spread the love

দ্বীপকন্ঠ নিউজ ডেস্কঃ

 

শরীয়তপুরের জাজিরা উপজেলায় মসজিদের আজান ও খুতবা নিয়ে বিরোধের জেরে ছুরিকাঘাতে খবির উদ্দিন সরদার (৫৫) নামের এক বিএনপি নেতা খুন হয়েছেন। মঙ্গলবার (২৬ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে বড়কান্দি ইউনিয়নের উমরউদ্দিন মাদবর কান্দি গ্রামে এ ঘটনা ঘটে। নিহত খবির উদ্দিন সরদার বড়কান্দি ইউনিয়ন কৃষকদলের সাবেক সভাপতি ও বর্তমান ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, ১৮ আগস্ট ভোরে ফজরের নামাজের আগে মসজিদের ইমাম মুসল্লিদের ডাকাডাকি করায় বিরক্ত হন একই গ্রামের ছাত্রলীগ কর্মী আলমাস সরদার (৩০)। বিষয়টি নিয়ে গ্রামে বিরোধ দেখা দেয় এবং খবির উদ্দিন সরদার এ ঘটনার প্রতিবাদ জানান। পরে এ নিয়ে থানায় একটি সাধারণ ডায়েরি করেন আলাউদ্দিন সরদার নামে অপর এক গ্রামবাসী, যা আলমাসকে ক্ষুব্ধ করে তোলে।

মঙ্গলবার সন্ধ্যায় মসজিদের বাইরে কথা কাটাকাটির একপর্যায়ে আলমাস সরদার ও তার সহযোগীরা খবির উদ্দিন সরদারের ওপর হামলা চালায়। এ সময় আলমাস ধারালো ছুরি দিয়ে খবির উদ্দিন সরদারের বুকের ডান পাশে আঘাত করলে তিনি পানিতে পড়ে যান। স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নেওয়ার চেষ্টা করলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার পরপরই এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। দুর্বৃত্তরা আলমাস সরদারের বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাট চালায়। এতে আলমাসের মা, ভাই-বোনসহ কয়েকজন আহত হন। পুলিশ তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

খবির উদ্দিন সরদারের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।জাজিরা পৌরসভা বিএনপি এক প্রেস বিজ্ঞপ্তিতে হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়ে দোষীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়—“শরীয়তপুর জেলার জাজিরা উপজেলার বড়কান্দি ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক, সাবেক বড়কান্দি ইউনিয়ন কৃষকদলের সভাপতি, ন্যায়পরায়ণ ও প্রতিবাদী কণ্ঠস্বর জনাব খবির উদ্দিন সরদারকে ২৬ আগস্ট রাত আনুমানিক ৯টায় আওয়ামী যুবলীগ ও ছাত্রলীগের চিহ্নিত সন্ত্রাসী আলমাস সরদার ও আকাশ কবিরাজ গং পরিকল্পিতভাবে অতর্কিত হামলা চালিয়ে নির্মমভাবে হত্যা করেছে। জাজিরা পৌরসভা বিএনপি ও অঙ্গসংগঠনের পক্ষ থেকে এই হত্যাকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই এবং খুনিদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি।”
প্রেস বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেন সংগঠনের সভাপতি কাজী নজরুল ইসলাম ও সাধারণ সম্পাদক কে এম কামরুজ্জামান মিলন।

জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাইনুল ইসলাম বলেন,“খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছেছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। অভিযুক্ত আলমাস সরদার ও তার সহযোগীদের গ্রেফতারের চেষ্টা চলছে।”

ধর্মীয় আচার নিয়ে হত্যাকাণ্ডে আতঙ্কিত স্থানীয়রা,আজান ও খুতবার মতো ধর্মীয় বিষয়কে কেন্দ্র করে এ ধরনের হত্যাকাণ্ডে আতঙ্কিত হয়ে পড়েছে স্থানীয়রা। তারা মনে করছেন, এটি শুধু একটি খুন নয়, বরং সামাজিক শান্তি ও সম্প্রীতির জন্যও হুমকি। দোষীদের দ্রুত গ্রেফতার ও কঠোর শাস্তির দাবি জানিয়েছেন তারা।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন