1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
জাজিরায় ইউনিয়ন পরিষদের জমি দখল করে দোকান নির্মাণের অভিযোগ - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news জাজিরায় ইউনিয়ন পরিষদের জমি দখল করে দোকান নির্মাণের অভিযোগ - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
জাতীয় বিজ্ঞান বিতর্ক উৎসবে চ্যাম্পিয়ন লালমোহনের হা-মীম রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজ মনপুরা মনোয়ারা বেগম মহিলা কলেজে সবক ও দোয়া- মিলাদ অনুষ্ঠিত। মনপুরায় জাল পাতা নিয়ে সংঘর্ষ, ১০ জেলে আহত কলাপাড়ায় বন্দোবস্ত পাওয়া জমিজমার দখল ঠেকাতে ভূমিহীনসহ স্থানীয়দের মানববন্ধন লালমোহনে বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণ শ্রমিক নিহত কালাইয়া বিএনপির সাবেক সভাপতির বিরুদ্ধে জমি দখল ও বসতবাড়িতে হামলার অভিযোগ জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র গেলন যুবদল সম্পাদক এমপি নয়ন তজুমদ্দিনে অস্ত্রসহ তিনজনকে আটক লালমোহনে জমি নিয়ে বিরোধে হামলার অভিযোগ, আহত ১ বাউফলে প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ

জাজিরায় ইউনিয়ন পরিষদের জমি দখল করে দোকান নির্মাণের অভিযোগ

দ্বীপকন্ঠ নিউজ ডেস্কঃ
  • প্রকাশিত : সোমবার, ৩০ জুন, ২০২৫
  • ১৮৭ বার পঠিত
Spread the love

দ্বীপকন্ঠ নিউজ ডেস্কঃ

শরীয়তপুরের জাজিরা উপজেলার পালেচর ইউনিয়ন পরিষদের জমি দখল করে দোকানপাট তৈরির অভিযোগ উঠেছে স্থানীয় এক বাসিন্দা আক্তার হাওলাদার পিতা মৃতঃ খালেক হাওলাদার বিরুদ্ধে।

অভিযোগ সূত্রে জানা যায়, ইউনিয়ন পরিষদের মেইন রাস্তা ঘেঁষে ও পরিষদের নিজস্ব জমিতে আক্তার হাওলাদারএকটি পাকা দোকানঘর নির্মাণ করেছেন। গতকাল রোববার (২৯ জুন) সকালে এ স্থাপনা নির্মাণের কাজ শুরু হয়।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল হোসেন ফরাজি ও ইউনিয়ন পরিষদের জমি দাতা গন আর্থিক লেনদেনের মাধ্যমে দোকান নির্মাণের মৌখিক অনুমতি দিয়েছেন। যদিও সরকারি বিধি অনুযায়ী রাস্তা থেকে ৫ থেকে ৬ ফুট দূরত্ব বজায় রেখে স্থাপনা নির্মাণের নিয়ম থাকলেও, সরেজমিনে গিয়ে দেখা যায় দোকানটি একেবারে রাস্তার ধারে এবং পরিষদের মূল জমিতে নির্মাণ করা হচ্ছে।

এ বিষয়ে অভিযুক্ত আক্তার হাওলাদারের দাবি করেন, “পরিষদের জমিতে নয়, যে ব্যক্তি মালিকানাধীন জমি রয়েছে, তার মালিকই আমাকে দোকান নির্মাণের অনুমতি দিয়েছেন।”

তবে নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় একটি সূত্র জানিয়েছে, ৩০ হাজার টাকা এবং ৫ বছরের চুক্তিতে ওই জমির মালিক আক্তার হাওলাদারকে দোকান তোলার অনুমতি দেন।

এ বিষয়ে পালেচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বলেন, “দোকান নির্মাণের বিষয়টি আগে থেকে শুনেছিলাম। তবে রোববার আমি মিটিংয়ে ছিলাম, সে সুযোগে আক্তার বেপারী দোকান নির্মাণ শুরু করে। আমার সঙ্গে এ বিষয়ে কোনো আলাপ না করেই তারা কাজ করেছে। এতে পরিষদের স্বত্বাধিকার ও সৌন্দর্য দুটোই নষ্ট হচ্ছে।”

এ বিষয়ে জানতে চাইলে জাজিরা উপজেলার ভূমি কর্মকর্তা (এ্যাসিল্যান্ড) মেহেদী হাসান বলেন, “ঘটনাটি আমার জানা নেই। তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন