1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
জাজিরায় ইভটিজিং, কিশোর গ্যাং, সন্ত্রাস, চাঁদাবাজ ও মাদক প্রতিরোধে মতবিনিময় সভা - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news জাজিরায় ইভটিজিং, কিশোর গ্যাং, সন্ত্রাস, চাঁদাবাজ ও মাদক প্রতিরোধে মতবিনিময় সভা - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
জাতীয় বিজ্ঞান বিতর্ক উৎসবে চ্যাম্পিয়ন লালমোহনের হা-মীম রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজ মনপুরা মনোয়ারা বেগম মহিলা কলেজে সবক ও দোয়া- মিলাদ অনুষ্ঠিত। মনপুরায় জাল পাতা নিয়ে সংঘর্ষ, ১০ জেলে আহত কলাপাড়ায় বন্দোবস্ত পাওয়া জমিজমার দখল ঠেকাতে ভূমিহীনসহ স্থানীয়দের মানববন্ধন লালমোহনে বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণ শ্রমিক নিহত কালাইয়া বিএনপির সাবেক সভাপতির বিরুদ্ধে জমি দখল ও বসতবাড়িতে হামলার অভিযোগ জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র গেলন যুবদল সম্পাদক এমপি নয়ন তজুমদ্দিনে অস্ত্রসহ তিনজনকে আটক লালমোহনে জমি নিয়ে বিরোধে হামলার অভিযোগ, আহত ১ বাউফলে প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ

জাজিরায় ইভটিজিং, কিশোর গ্যাং, সন্ত্রাস, চাঁদাবাজ ও মাদক প্রতিরোধে মতবিনিময় সভা

শরীয়তপুরে প্রতিনিধিঃ
  • প্রকাশিত : রবিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৫
  • ৮৪ বার পঠিত
Spread the love

শরীয়তপুরে প্রতিনিধিঃ

শরীয়তপুরের জাজিরায় ইভটিজিং, কিশোর গ্যাং, সন্ত্রাস, চাঁদাবাজ, দালালচক্র, ফেসবুকের অপব্যবহার ও মাদকের মতো সামাজিক অপরাধ প্রতিরোধে সচেতনতামূলক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২১ সেপ্টেম্বর) দুপুরে জাজিরা গার্লস স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীদের সাথে মতবিনিময় সভার আয়োজন করেন জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাইনুল ইসলাম।

সভায় প্রধান আলোচক হিসেবে মোহাম্মদ মাইনুল ইসলাম বলেন, কিশোররা দেশের ভবিষ্যৎ। তারা যদি অপরাধে জড়িয়ে পড়ে, তাহলে পুরো সমাজই ঝুঁকির মুখে পড়ে।” তিনি ইভটিজিং, কিশোর গ্যাং, মাদক ও সামাজিক যোগাযোগমাধ্যমের অপব্যবহার সম্পর্কে উদ্বেগ প্রকাশ করেন এবং এসব থেকে শিক্ষার্থীদের দূরে রাখতে পরিবার, শিক্ষক এবং প্রশাসনকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান।

এ সময় ওসি মাইনুল ইসলাম একটি গুরুত্বপূর্ণ ঘোষণা দেন। তিনি বলেন, আপনার এলাকায় যদি কেউ মাদকের কারবারে জড়িত থাকে, কিংবা কোনো মেয়ে ইভটিজিংয়ের শিকার হয়, তাহলে ভয় পাবেন না। সরাসরি আমাকে ফোন দিন। তথ্যদাতার পরিচয় শতভাগ গোপন রাখা হবে। প্রকাশ করা হবে না। আমরা দ্রুত ব্যবস্থা নেব।

তিনি আরও আশ্বাস দেন, জাজিরায় শান্তিপূর্ণ ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে পুলিশ প্রশাসন সর্বদা সচেষ্ট থাকবে।

এসময় বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক এবং জাজিরা উপজেলা প্রেসক্লাবের সভাপতি – সেক্রেটারি সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন