
দ্বীপকন্ঠ নিউজ ডেস্কঃ
শরীয়তপুরের জাজিরায় অনুষ্ঠিত হলো পারফরমেন্স বেজড গ্রান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশন স্কিম (এসইডিপি) প্রকল্পের আওতায় মেধাবী ও কৃতি শিক্ষার্থীদের সম্মাননা প্রদান করা হয়েছে। বাংলাদেশ সরকারের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর এবং শিক্ষা মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে আয়োজিত এ অনুষ্ঠান মঙ্গলবার ২৯ জুলাই সকাল ১০টায় অনুষ্ঠিত হয় জাজিরা সরকারি মোহর আলী মডেল উচ্চ বিদ্যালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত হয়।
জাজিরা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস ও জেলা শিক্ষা অফিসের যৌথ আয়োজনে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. সিরাজ উদ দৌল্লা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা একাডেমিক সুপারভাইজার মো. খায়রুল ইসলাম।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জাজিরা উপজেলা নির্বাহী অফিসার কাবেরী রায়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শরীয়তপুর জেলা শিক্ষা অফিসার মো. নজরুল ইসলাম এবং জাজিরা মোহর আলী মডেল উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক এটিএম মতিউর রহমান।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জাজিরা উপজেলা বিএনপির সভাপতি মো. বজলুর রশিদ শিকদার, জাজিরা বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক একে এম সারোয়ার কবির, আব্দুর রাজ্জাক উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ মো. আলী হোসেন, জাজিরা শামসুল উলুম কামিল মাদরাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা নোয়াব আলী খান, কাজিয়ারচর হামিদিয়া শুকরিয়া মাদরাসার অধ্যক্ষ মাওলানা আব্দুল বারী, পূর্ব নাওডোবা পাবলিক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ইদ্রিসুর রহমান, উপজেলা যুবদলের সভাপতি মো. আলমগীর হোসেন এবং উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকবৃন্দ, শিক্ষক, সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে বক্তারা শিক্ষার্থীদের মেধা ও সাফল্যকে দেশের অগ্রগতির মূল চালিকাশক্তি হিসেবে উল্লেখ করেন। তারা বলেন, এসইডিপি প্রকল্পের এই পুরস্কার শিক্ষার্থীদের আরও মনোনিবেশ ও প্রতিযোগিতায় উৎসাহিত করবে।
আলোচনা সভা শেষে ২০২২ ও ২০২৩ সালের মোট ৩২ জন মেধাবী ও কৃতি শিক্ষার্থীর হাতে সম্মাননা ক্রেস্ট ও সনদপত্র তুলে দেওয়া হয়।
এই আয়োজন শিক্ষাক্ষেত্রে গুণগত মান উন্নয়নে একটি প্রশংসনীয় উদ্যোগ হিসেবে অভিহিত হয়েছে এবং আগামীতেও এমন কার্যক্রম অব্যাহত থাকবে বলে আয়োজকরা আশাবাদ ব্যক্ত করেন।