
শরীয়তপুর প্রতিনিধিঃ
শরিয়তপুরের জাজিরায় ২০২৪-২৫ অর্থ বছরে প্রোগ্রাম অন এগ্রিকালচার এন্ড রুরাল ট্রান্সফর্মেশন ফর নিউট্রিশন এন্টারপ্রিনিউরশিপ এন্ড রিজিলেন্স (পার্টনার) প্রকল্পের আওতায় উপজেলায় রবি মৌসুমে ১৮ টি প্রদর্শনীর বরাদ্দকৃত উপকরণ বিতরণ করা হয়েছে।
রবিবার (২০ এপ্রিল) সকালে উপজেলা কৃষি অফিস (জাজিরা) শরীয়তপুর প্রাঙ্গণে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
বাস্তবায়িত প্রদর্শনীগুলোর মধ্যে ১৬ টি প্রদশর্নীর জন্য ১৪০ টি ড্রাম বরাদ্দ পাওয়া যায় যা বীজ সংরক্ষনের জন্য ব্যবহার করা হবে। রবি মৌসুমে উপকরণ বিতরণের পর প্রদর্শনীভুক্ত কৃষকদের মাঝে গত ২১ এপ্রিল এই ড্রাম বিতরন করা হয়। সরিষা, মসুর, সূযর্মুখী, গম ফসলের প্রতিটি প্রদর্শনীর জন্য ৮ টি ড্রাম এবং প্রতিটি বোরো ধান প্রদর্শনীর জন্য ১০ টি ড্রাম বিতরন করা হয়।
উক্ত বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, মোঃ ও
মর ফারুক, উপজেলা কৃষি অফিসার( জাজিরা) শরীয়তপুর সহ আরো উপস্থিত ছিলেন, প্রদশর্নীভুক্ত সংশ্লিষ্ট ব্লকের উপসহকারী কৃষি অফিসারবৃন্দ। উপজেলা কৃষি অফিসার মোঃ ওমর ফারুক বলেন, “পার্টনার প্রকল্পের বাস্তবায়িত প্রদর্শনীগুলোর মাধ্যমে উন্নত বালাইসহনশীল জাতের চাষাবাদ নিশ্চিত হচ্ছে এবং বাণীজ্যিক কৃষির বিকাশ ঘটছে।” উপস্থিত কৃষকগণ পার্টনার প্রকল্পের মাধ্যমে আধুনিক জাতের রবি শস্যের উৎপাদন ও বীজ সংরক্ষণ করে আর্থিকভাবে লাভবান হচ্ছেন বলে অভিমত ব্যাক্ত করেন। এছাড়া পার্টনার ফিল্ড স্কুলের মাধ্যমে কৃষকগণ আধুনিক চাষাবাদ কলাকৌশল সম্পর্কে সাম্যক ধারনা লাভ করে ফসল উৎপাদনে অধিক লাভবান হচ্ছেন বলে মত প্রকাশ করেন।