1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
জাজিরায় দরিদ্র ও অসহায় মানুষের মাঝে ভিজিএফ বিতরণ - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news জাজিরায় দরিদ্র ও অসহায় মানুষের মাঝে ভিজিএফ বিতরণ - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
জাতীয় বিজ্ঞান বিতর্ক উৎসবে চ্যাম্পিয়ন লালমোহনের হা-মীম রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজ মনপুরা মনোয়ারা বেগম মহিলা কলেজে সবক ও দোয়া- মিলাদ অনুষ্ঠিত। মনপুরায় জাল পাতা নিয়ে সংঘর্ষ, ১০ জেলে আহত কলাপাড়ায় বন্দোবস্ত পাওয়া জমিজমার দখল ঠেকাতে ভূমিহীনসহ স্থানীয়দের মানববন্ধন লালমোহনে বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণ শ্রমিক নিহত কালাইয়া বিএনপির সাবেক সভাপতির বিরুদ্ধে জমি দখল ও বসতবাড়িতে হামলার অভিযোগ জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র গেলন যুবদল সম্পাদক এমপি নয়ন তজুমদ্দিনে অস্ত্রসহ তিনজনকে আটক লালমোহনে জমি নিয়ে বিরোধে হামলার অভিযোগ, আহত ১ বাউফলে প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ

জাজিরায় দরিদ্র ও অসহায় মানুষের মাঝে ভিজিএফ বিতরণ

শাহাজাদী সুলতানা, বিশেষ প্রতিনিধিঃ
  • প্রকাশিত : শনিবার, ১৪ মার্চ, ২০২৬
  • ৪৮ বার পঠিত
Spread the love

শাহাজাদী সুলতানা, বিশেষ প্রতিনিধিঃ

শরীয়তপুর জেলার জাজিরা ইউনিয়নে দরিদ্র ও অসহায় মানুষের মাঝে ভিজিএফ কর্মসূচির আওতায় চাল বিতরণ করা হয়েছে।

শনিবার (১৪ মার্চ) -সকাল ১০ ঘটিকার সময় জাজিরা ইউনিয়ন পরিষদে এ কার্যক্রম অনুষ্ঠিত হয়। ইউনিয়ন কর্তৃপক্ষের উদ্যোগে আয়োজিত এই কার্যক্রমে স্থানীয় অসহায় ও নিম্নআয়ের মানুষের মাঝে ১০ কেজি করে চাল বিতরণ করা হয়। এতে এলাকার শতাধিক দরিদ্র পরিবার উপকৃত হয়েছে।

অনুষ্ঠানে নেতৃত্ব দেন ট্যাগ অফিসার যুব উন্নয়ন কর্মকর্তা ইব্রাহিম এবং জাজিরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুর রহমান হাওলাদার। তার তত্ত্বাবধানে সুশৃঙ্খলভাবে তালিকাভুক্ত সুবিধাভোগীদের হাতে ভিজিএফের চাল তুলে দেওয়া হয়। চাল বিতরণের সময় স্থানীয় জনপ্রতিনিধি,ভিজিএফ যাচাই বাছাই কমিটিতে মনোনায়ন পাওয়া দুইজন গণ্যমান্য ব্যক্তিবর্গ ১)জাজিরা ইউনিয়নের মহিলা দলের সভাপতি, শাহাজাদী ২)জাজিরা ইউনিয়ন বিএনপির নেতা জাহাঙ্গীর এবং এলাকার সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।

চাল বিতরণ কার্যক্রমে চেয়ারম্যান আবদুর রহমান হাওলাদার বলেন, সমাজের দরিদ্র ও অসহায় মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। সরকারের ভিজিএফ কর্মসূচির মাধ্যমে যাতে প্রকৃত সুবিধাভোগীরা সহায়তা পায়, সে বিষয়টি নিশ্চিত করতে আমরা সর্বোচ্চ চেষ্টা করেছি। ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

স্থানীয় বাসিন্দারা জানান, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির এই সময়ে সরকারের দেওয়া এই সহায়তা দরিদ্র মানুষের জন্য অনেক উপকারে আসছে। বিশেষ করে যারা দিনমজুর ও নিম্ন আয়ের মানুষ, তাদের জন্য এই চাল বড় ধরনের সহায়তা হিসেবে কাজ করবে।

এ সময় উপস্থিত স্থানীয়রা ইউনিয়ন পরিষদের এ উদ্যোগকে সাধুবাদ জানান এবং ভবিষ্যতেও এ ধরনের সামাজিক ও মানবিক কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।

উল্লেখ্য, ভিজিএফ (ভালনারেবল গ্রুপ ফিডিং) কর্মসূচি সরকারের একটি গুরুত্বপূর্ণ সামাজিক নিরাপত্তা কর্মসূচি, যার মাধ্যমে প্রতি বছর দেশের বিভিন্ন এলাকায় দরিদ্র ও অসহায় মানুষের মাঝে খাদ্য সহায়তা প্রদান করা হয়।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন