
শরীয়তপুর প্রতিনিধিঃ
শরীয়তপুরের জাজিরায় প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের ১০ম গ্রেডে গেজেটের পদমর্যাদার রায় প্রাপ্তিতে রীট পিটিশনার বাদীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৩ মে) -২০২৫ মহামান্য সুপ্রিম কোর্টের রিভিউ মামলার রায় অনুযায়ী ০৯/০৩/২০১৪ ইং তারিখ থেকে সরকারি প্রাথমিক বিদ্যালায়ের প্রধান শিক্ষকগণের ১০ম গ্রেডে গেজেটেড পদমর্যাদার রায় প্রাপ্তিতে রীট পিটিশনার বাদীদের সংবর্ধনা অনুষ্ঠান পদ্মাভ্যালী রিসোর্ট, নাওডোবা, জাজিরায় অনুষ্ঠিত হয়।
উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রিয়াজ পারভেজ সভপতি, বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সমিতি, কেন্দ্রীয় কমিটি।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন , নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সমিতি, কেন্দ্রীয় কমিটি আরও উপস্থিত ছিলেন, ফারুক আহমেদ সহ-সাধারণ সম্পাদক, বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সমিতি, কেন্দ্রীয় কমিটি ও সদস্য সচিব, শরীয়তপুর জেলা। তাবারক হোসেন সহ-তথ্য ও প্রযুক্তি সম্পাদক, বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সমিতি, কেন্দ্রীয় কমিটি। হাসনাহেনা সিকদার অর্থ বিষয়ক সম্পাদক, বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সমিতি, কেন্দ্রীয় কমিটি।