1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
জাতীয় গণমাধ্যম সপ্তাহের রাষ্ট্রীয় স্বীকৃতির দাবিতে তজুমদ্দিনে বিএমএফের স্মারকলিপি প্রদান - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news জাতীয় গণমাধ্যম সপ্তাহের রাষ্ট্রীয় স্বীকৃতির দাবিতে তজুমদ্দিনে বিএমএফের স্মারকলিপি প্রদান - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
তজুমদ্দিনে চর মোজাম্মেলে ব্লক নেতার চাঁদা দাবির অভিযোগে পাল্টা-পাল্টি সংবাদ সম্মেলন লালমোহনে বীর বিক্রম ক্রীড়া একাডেমির উৎসবমুখর পরিবেশে অফিসিয়াল জার্সি উন্মোচন লালমোহনে খাটের নিচ থেকে জেলেদের ১১৭০ কেজি চাল উদ্ধার নিখোঁজ মাদ্রাসাছাত্র হিমেলকে ফিরে পেতে মা-নানুর আকুতি তজুমদ্দিনে ব্লকনেতার বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন লালমোহনে ইয়াবা, ফেনসিডিল, গাঁজা ও ১টি মোটর বাইকসহ ৫ জনকে আটক তজুমদ্দিনে কৃষি কার্ডের উদ্বোধন: কৃষকের দোরগোড়ায় আধুনিক সেবার নতুন দিগন্ত শরীয়তপুরের জেলা প্রশাসকের পদোন্নতিতে শরীয়তপুর রিপোর্টার্স ইউনিটির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা বাউফলে কালাইয়া ও দশমিনা নৌ পুলিশের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত নানা বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

জাতীয় গণমাধ্যম সপ্তাহের রাষ্ট্রীয় স্বীকৃতির দাবিতে তজুমদ্দিনে বিএমএফের স্মারকলিপি প্রদান

আবদুল মান্নান তামিম
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১৭ এপ্রিল, ২০২৫
  • ১২৩ বার পঠিত
Spread the love

আবদুল মান্নান তামিম

জাতীয় গণমাধ্যম সপ্তাহ স্বীকৃতির দাবীতে ভোলার তজুমদ্দিন উপজেলা বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) পক্ষ থেকে উপজেলা নির্বাহী
অফিসারের মাধ্যমে তথ্য উপদেষ্টা বরাবর স্মারক লিপি প্রেরণ করতে স্মারক লিপি প্রদান করা হয়েছে।

বৃহস্পতিবার (১৭ এপ্রিল) দুপুরে তজুমদ্দিন উপজেলা নির্বাহী অফিসার কার্যালয়ে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) তজুমদ্দিন উপজেলা শাখার সভাপতি গাজী মোহাম্মদ আবুল জলিল ও সাধারণ সম্পাদক আবদুল মান্নান তামিমের নেতৃত্বে উপজেলা নির্বাহী অফিসার শুভ দেবনাথ এর কাছে স্মারক লিপি প্রদান করা হয়েছে।

স্মারকলিপি প্রদানের সময় (বিএমএসএফ) তজুমদ্দিন উপজেলা শাখার পক্ষ থেকে লিখিত বক্তব্যে জানান, দেশে শিক্ষা সপ্তাহ, স্বাস্থ্য সপ্তাহ, কৃষি সপ্তাহ, মৎস্য সপ্তাহ, পুলিশ সপ্তাহ, পুষ্টি সপ্তাহ, আনসার সপ্তাহ, বিজিবি সপ্তাহ, চিকিৎসা সপ্তাহ, নৌ সপ্তাহ এবং হাতধোয়া পাও ধোয়াসহ অগণিত সপ্তাহ এবং দিবস দেশে রাষ্ট্রীয়ভাবে উদযাপন করা হয়ে থাকলেও সাংবাদিকদের একটি মাত্র দিবস ৩রা মে বিশ্বের অধিকাংশ দেশে রাষ্ট্রীয়ভাবে উদযাপন করা হলেও তা বাংলাদেশে হয় না।

সাংবাদিকদের জন্য অধিক গুরুত্বপূর্ণ এ সপ্তাহটি ঢাকাসহ সারাদেশের জেলা উপজেলার বিভিন্ন সাংবাদিক সংগঠন বিএমএসএফের আহবানে বিগত ৮ বছর ধরে উদযাপন করে আসছে বিএমএসএফ নেতৃবৃন্দ বলেন, দেশের গণমাধ্যম ও সাংবাদিকরা সবসময়ই রাষ্ট্রের দ্বারা অবহেলিত, নিষ্পেষিত এবং সুষম সুবিধা বঞ্চিত। রাষ্ট্রের এমন কোনো শেশাজীবি নেই যে তারা রাষ্ট্রীয় সুযোগ সুবিধা, বেতন ভাতা গ্রহন করেন না! ব্যতিক্রম শুধু সাংবাদিকদের ক্ষেত্রে। সাংবাদিকরা রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ হিসেবে কাজ করলেও তারা রাষ্ট্রের বিভিন্ন স্তরের লোকজন দ্বারা প্রায়শই ক্ষতিগ্রস্ত হয়ে থাকেন ।

দেশ গঠনের ৫৪ বছরে সাংবাদিক সমাজকে নিজেদের দাবি এবং অধিকার নিশ্চিত করতে মাঠে আন্দোলন করতে হয়, যা বেমানান। সাংবাদিকতা এমনই একটি পেশা যারা নিজেদের রুটিরুজি-বেতন-ভাতা নিশ্চিত করতে, সাংবাদিকদের তালিকা প্রণয়ন করতে, সাংবাদিক নিয়োগ নীতিমালা কিংবা সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নের জন্য আজও মাঠে কাঁদছে তারা অথচ কোনও সুরাহা নেই। গণমাধ্যম সপ্তাহের এ আয়োজনে আমরা কথা বলবো সাংবাদিকতা পেশার নানা সমস্যা, সম্ভাবনা এবং উত্তরণে করণীয় বিষয় নিয়ে।জাতীয় গণমাধ্যম সপ্তাহ-২০২৫ ইতিমধ্যে সাংবাদিকদের কাছে গুরুত্বপূর্ণ ইস্যুতে পরিনত হয়েছে। সপ্তাহটিকে ঘিয়ে এবছর আগের তুলনায় আরও বেশি কর্মসূচীর মাধ্যমে ঝাঁকজমক এবং গুরুত্ববহ করে তুলতে চায়। সেক্ষেত্রে এবার বিএমএসএফ তার নিজস্ব গন্ডি পেরিযে দেশের সকল প্রেসক্লাবসহ বিভিন্ন সাংবাদিক সংগঠন সপ্তাহটি পালন করবে।

সপ্তাহটির রাষ্ট্রীয় স্বীকৃতির দাবিতে বিএমএসএফের শাখা কমিটি সহযোগী সংগঠন সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি, বাংলাদেশ এবং সাংবাদিক সদস্যদের অংশগ্রহণে প্রতিবছর জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে তথ্য মন্ত্রণালয়ে স্মারকলিপি পাঠানো হয়েছে।বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম ২০১৭ সাল থেকে ৩ মে বিশ্ব গণমাধ্যম দিবসকে সামনে রেখে ১-৭ মে জাতীয় গণমাধ্যম সপ্তাহ নামে একটি সপ্তাহের প্রবর্তন করে। এবছর ১ম বারের মত উদযাপিত হবে। সপ্তাহব্যাপী কর্মসূচীর মধ্যে রয়েছে জেলা ও উপজেলায় ব্যানার-ফেস্টুন টানিয়ে ১৪ দফায় লিফলেট বিতরণসহ পহেলা মে শোভাযাত্রা, ২ মে সাংবাদিকদের অংশগ্রহণে প্রীতি ফুটবল প্রতিযোগিতা, ৩ মে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে সাংবাদিকতার নীতি নৈতিকতা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা, ৪ মে পেশাগত দায়িত্ব পালনে সাংবাদিকদের সমস্যা চিহ্নিত করতে মিটি দ্যা প্রেস, ৫ মে সরকারি- বেসরকারি পর্যায়ে আন্তঃযোগাযোগ বৃদ্ধি, সোর্সদের সাথে পারস্পারিক সমন্বয়, ৬ মে ঢাকার উদ্দেশ্যে যাত্রা এবং ৭ মে জাতীয় প্রেসক্লাবে অনুষ্ঠিতব্য সাংবাদিক সমাবেশে যোগদান করবে সারাদেশের সাংবাদিকরা।

সাংবাদিক নেতৃবৃন্দ বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার সাংবাদিকদের এ সপ্তাহটির গুরুত্ব বিবেচনা করে রাষ্ট্রীয় স্বীকৃতি প্রদান করে কৃতজ্ঞতার বন্ধনে আবদ্ধ করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।

উল্লেখ্য,জাতীয় গণমাধ্যম সপ্তাহের দাবিতে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম বিএমএসএফ সারাদেশে একযোগে স্মারক লিপি প্রদান কার্যক্রম চালাচ্ছে।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন