1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
জাতীয় চার নেতাকে জেলের ভিতরে হত্যা ইতিহাসের জঘন্যতম হত্যাকাণ্ড- এমপি শাওন - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news জাতীয় চার নেতাকে জেলের ভিতরে হত্যা ইতিহাসের জঘন্যতম হত্যাকাণ্ড- এমপি শাওন - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
জাতীয় বিজ্ঞান বিতর্ক উৎসবে চ্যাম্পিয়ন লালমোহনের হা-মীম রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজ মনপুরা মনোয়ারা বেগম মহিলা কলেজে সবক ও দোয়া- মিলাদ অনুষ্ঠিত। মনপুরায় জাল পাতা নিয়ে সংঘর্ষ, ১০ জেলে আহত কলাপাড়ায় বন্দোবস্ত পাওয়া জমিজমার দখল ঠেকাতে ভূমিহীনসহ স্থানীয়দের মানববন্ধন লালমোহনে বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণ শ্রমিক নিহত কালাইয়া বিএনপির সাবেক সভাপতির বিরুদ্ধে জমি দখল ও বসতবাড়িতে হামলার অভিযোগ জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র গেলন যুবদল সম্পাদক এমপি নয়ন তজুমদ্দিনে অস্ত্রসহ তিনজনকে আটক লালমোহনে জমি নিয়ে বিরোধে হামলার অভিযোগ, আহত ১ বাউফলে প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ

জাতীয় চার নেতাকে জেলের ভিতরে হত্যা ইতিহাসের জঘন্যতম হত্যাকাণ্ড- এমপি শাওন

জাহিদ দুলাল, লালমোহন
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ৩ নভেম্বর, ২০২২
  • ৩৭৭ বার পঠিত
Spread the love

ভোলা-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব নূরুন্নবী চৌধুরী শাওন বলেছেন, পৃথিবীর ইতিহাসের জঘন্যতম হত্যাকান্ড হলো ১৯৭৫ সালের ৩ নভেম্বর বাংলাদেশে জেলের মধ্যে জাতীয় চার নেতাকে হত্যা করা। জাতীয় চার নেতাকে জেলের ভিতরে হত্যা পৃথিবীর ইতিহাসের সবচেয়ে জঘন্যতম হত্যাকাণ্ড। বৃহস্পতিবার বিকেলে ভোলার লালমোহন উপজেলা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের আয়োজনে জেল হত্যা দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মুনাজাত অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

এমপি শাওন আরো বলেন, পৃথিবীর সবচাইতে নিরাপদ জায়গা হল কারাগার সেই কারাগারে মুক্তিযুদ্ধে নেতৃত্বদানকারী জাতীয় নেতাদের হত্যা করে একাত্তরের পরাজিত শক্তি দেশকে পাকিস্তানি ভাবধারা ফিরিয়ে নিতে এই জাতীয় চার নেতাকে হত্যা করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, লালমোহন উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াস উদ্দিন আহমেদ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফখরুল আলম হাওলাদার, সহ-সভাপতি দিদারুল ইসলাম অরুন, আক্তার হোসেন, আব্দুল মালেকসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের সভাপতি সম্পাদকসহ অনান্যরা।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন